| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় আমি খুব স্মার্ট ছিলাম , আমার
বয়স তখন ৬ মাস প্রতিদিন ৪-৫ বার
পোশাক চেন্জ
করতাম ।
এখন একই ড্রেস পড়ে ৪-৫ দিন
কাটিয়েদেই ।
একসময় আমি খুব কিউট ছিলাম আমার বয়স
তখন ৪ বছর
। আমার কিউট চেহারায় কুদৃষ্টিলাগার
ভয়ে আমার আম্মু আমার কপালের
বাঁ পাশে কালো টিপ
দিয়ে দিতেন ।
এখন আর আমিকিউট নই তাই কালো টিপ
দিতে হয় না ।
একদা আমি অনেক ভয়ংকর ছিলাম
২ বছর বয়সে আমাদের পাশের বাড়ির
আন্টির কোলে উঠে তার গালে থাপ্পর
মেরেছিলাম । তিনি ভয়ে আমাকে কিছুই
করার সাহস পান
নি ।
এখন আর আমি ভয়ংকর নই।কাউকে থাপ্পর
দিলেই
পাল্টা থাপ্পর খেতে হয় ।
একদা আমার হাতের লেখা খুব সুন্দর ছিল
।আমি প্রথম
যেদিন'অ'(স্বরে অ) লিখেছিলাম,
সবাইহাততালি দিয়েছিল
। সবাই বলেছিল, কত্ত সুন্দর লেখা!!
এরপর সারাজীবনে কত বার 'অ'(স্বরে অ)
লেখলাম !! কেউ একটা হাততালি দিল
না ।
একসময় আমি খুব রোমান্টিক ছিলাম ।
আমার বয়স যখন ২, তখন আমাদের পাশের
বাড়ির মেয়ের
(দেড়বছর বয়স)
গালে হামি খেয়েছিলাম ।
এরপর ২০ বছর কেটে গেল।
হামি খাওয়া তো দূরের
কথা,কোনমেয়ের হাতও
ধরতে পারি নি ।। '
©somewhere in net ltd.