নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুদে শিয়াল পন্ডিতদের পাঠশালা

জীবনের রং অনেক

রাজন ইসলাম

আমরা সবাই বড় একা

রাজন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নিমন্ত্রণ —জসীমউদ্দীন

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

তুমি যাবে ভাই - যাবে মোর সাথে,

আমাদের ছোট গাঁয়,

গাছের ছায়ায় লতায় পাতায়

উদাসী বনের বায়; মায়া মমতায় জড়াজড়ি করি

মোর গেহখানি রহিয়াছে ভরি,

মায়ের বুকেতে, বোনের আদরে,

ভাইয়ের স্নেহের ছায়,

তুমি যাবে ভাই - যাবে মোর সাথে,

আমাদের ছোট গাঁয়। ছোট গাঁওখানি - ছোট নদী চলে,

তারি একপাশ দিয়া,

কালো জল তার

মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;

ঘাটের কিনারে আছে বাঁধা তরী

পারের খবর টানাটানি করি; বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার

ওপার দিয়া;

বাঁকা ফাঁদ

পেতে টানিয়া আনিছে দুইটি তটের

হিয়া।

তুমি যাবে ভাই - যাবে মোর সাথে, ছোট সে কাজল

গাঁয়,

গলাগলি ধরি কলা বন; যেন

ঘিরিয়া রয়েছে তায়।

সরু পথ খানি সুতায় বাঁধিয়া

দূর পথিকেরে আনিছে টানিয়া, বনের হাওয়ায়, গাছের ছায়ায়,

ধরিয়া রাখিবে তায়,

বুকখানি তার ভরে দেবে বুঝি,

মায়া আর মমতায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.