| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরব কবি, মৃত কবি, নষ্ট কবি, মহা কবি, নিস্তেজ কবি, পথভ্রষ্ট কবি, দিগন্তের কবি, বিষন্ন কবি...। ফেসবুকে কবি'র শেষ নাই। এই যে এখন নিরব কবির একটি কবিতা পড়তেছি-
"বহু কষ্টে পার করা মোর রাত জাগা ভোর
দেখা হবে তোমার সাথে চৌরাস্তা মোড়;
বিয়ের দিনক্ষণ তোমার ঠিক করা পাকা
পালানো ছাড়া যে আর পথ নেই ফাঁকা!"
না, আমি কবিতার সমালোচনা করছি না। প্রশ্ন হচ্ছে ফেসবুক কবি'রা সব সময় দু:খী হয় কেন? তাদের নামের সাথে নিরব, মৃত, নষ্ট, পথভ্রষ্ট, বিষন্ন, দিগন্তের একাকীত্ব থাকে কেন? আচ্ছা এসব করে কি প্রেমিকা ম্যানেজ করা যায়? প্রেমিকারাতো দু:খ, কষ্ট, একাকীত্ব দেখলে দৌড়ে পালায়।
আমার মনে হয় সতেজ কবি, মখমল কবি, কোমল কবি, স্নিগ্ধ কবি, মুগ্ধ কবি, ফ্রিল্যান্স কবি, চঞ্চল কবি, দুরন্ত কবি, সুখী কবি... এ ধরনের নাম দিয়ে প্রেমিকা খুঁজে দেখা যেতে পারে।
নাকি আগে সবার নাম এরকমই ছিলো, ছ্যাকা খেয়ে এখন নাম বদলায়া গেছে!!
©somewhere in net ltd.