| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন স্বপ্নে দেখি সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে দৌড়াচ্ছি, কিছুক্ষন রাম দৌড় দৌড়ানোর পর হঠাৎ একটা গর্তে চিৎপটাং। সে অনন্তকাল ধরে আমার পতন…. মনে হচ্ছে আর শেষ হবে না আমার এই পতন প্রকৃয়া। যা হোক ধপাধপ শব্দ করে মনে হল কারো ঘাড়ের উপর পড়লাম….
কেউ একজন হতচ্ছাড়া বেকুব বলে গাল দিয়ে উঠল। আমি কোথায়? সভয়ে জিজ্ঞেস করলাম। গাধা..বোকা*দা কোথাকার উপর থেকে পাকা তালের মত আমার ঘাড়ের ওপড় পড়ে এখন বলা হচ্ছে আমি কোথায় অ্যা!? হতচ্ছাড়া শয়তান টা আরেকটু হলে আমার ঘাড় মটকে দিয়েছিল। ও বাবা ..এমনিতেই কদিন ধরে বাতের ব্যাথাটা চাগার দিয়ে উঠেছে তার উপর এই ময়লার বস্তাটা …ও বাবা গেলাম রে…
ময়লার বস্তা শুনে মেজাজ চটে গেল আমার..দেখুন ভদ্র ভাষায় কথা বলুন ..ইচ্ছে করে তো আর আপনার এই কানা গর্তে পা দিইনি…বাঘের তাড়া খেয়ে বাঁচতে গিয়ে আপনার এই ফুটো তে পড়ে গেছি।
তা এতো অন্ধকার করে রেখেছেন কেন? আপনার ডেরায় আলো টালো নেই নাকি! লোকটি হাই মাই করে বলে উঠল…হতচ্ছাড়া তোর হাতের কাছে হারিকেন আর দেশলাই আছে…ও মা ঘাড়টা টনটন করছে রে…!
আমি তড়িঘড়ি করে হারিকেন জ্বাললাম....গর্তের মধ্যে দেখার মত চেহারা খুজে পেলাম । এক দশাসই চেহারার সাধু । মাথায় জটলা ঝোপের মত চুল…দাড়িতে পুরো মুখ গিজ গিজ করছে । গলায় ইয়া মোটা মোটা রুদ্রাক্ষের মালা…এ যেন মুর্তিমান বিভিষিকা ।
মনে হয় আমার পতন সাধু বাবার যুগ যুগান্তরের ধ্যান ভেঙে দিয়েছি । আমার হা করে তাকিয়ে থাকা দেখে সাধু বাবা খেকিয়ে উঠল…কিরে ক্যাবলা এভাবে গন্ডারের মত তাকিয়ে আছিস কেন?
আমি সামলে নিলাম ততক্ষনে…বাবা আপনার পরিচয় জানতে পারি? হা পারিস..আমি হলাম স্বামী আলবৎ পারিবনানন্দ । স্বামী বিবেকান্দের নাম শুনিসনি? আমি তার প্রারম্ভিক গুরু ।
তা বাবা আলবৎ পারিবনানন্দ জানতে পারিকি আপনে এই কানা গর্তে কি করছেন? কান থেকে মশা তাড়াতে তাড়াতে জিজ্ঞেস করলাম।
সে বিশাল ইতিহাস রে বৎস…আমি এখানে হিটলারের জন্য আপেক্ষা করছি…! গুল মারার আর জায়গা পাওনা তাই না? হিটলার সে কবে মরে পচেঁ ভূত হয়ে গেছে তুমি এখন হিটলারে জন্য অপেক্ষা কর তাই না? কয় ডলা সিদ্ধি চালান করেছ?
বলিস কিরে হতভাগা …হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাকে বলে গেল এখানে লুকিয়ে থাকতে.. যুদ্ধ শেষ হলে আমাকে এসে নিয়ে যাবে । মত্রি সভার সদস্য বানাবে । আমি তো সেই থেকে অপেক্ষায় বসে আছি ।
হিটলার নিজেই তো ভূত সভার সভাপতি হয়ে গেছে…তোমার এখন ওখানে গিয়ে পদ চাওয়ার সময় হয়ে গেছে… গুরু হা করে তাকিয়ে আছে আমার দিকে ।
আমি বললাম গুরু তোমার মই টই থাকলে দাও তো বাঘটা বোধয় চলে গেছে আমার যেতে হবে…. গুরু হাহা করে হাসতে লাগল ওরে ময়লার বস্তা..মই থাকলে কি আর আমি এখানে বসে অপেক্ষা করি? সেই কবেই তো জার্মানি রওনা দিতাম ।
মা…মানে কি!? মানে হল তোর ও আমার সাথে হিটলারের জন্য অপেক্ষা করতে হবে । নতুবা আমি ভূত সভায় পদ পেলে তোকে আমার সেক্রেটারি করে নেবো যা কথা দিলুম। নে এখন আমার ঘাড় টা টিপে দে দেখি আধটু…বড় ম্যাজম্যাজ করছে ।
শিয়াল পন্ডিত
©somewhere in net ltd.