নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম

We shall over come

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম

উদ্দেশ্য ও লক্ষ্য: ১. জীবন ও স্বাস্থ্য রক্ষা ২. সেবা ও সংহতি ৩. আন্তর্জাতিক বন্ধুত্ব, সমঝোতা ও শান্তির জন্য শিক্ষা ৪. রেড ক্রস/রেড ক্রিসেন্ট মূলনীতি ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রসার

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম › বিস্তারিত পোস্টঃ

ঘূর্ণিঝড় “মহাসেন” মোকাবিলায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের জনসাধারণের মাঝে ঘূর্নিঝড়ের সময় করণীয় বিষয়ে সতর্কিকরণ ।

১৪ ই মে, ২০১৩ রাত ৮:১৮

দক্ষিণ পৃর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ধেয়ে আসা ভয়াবহ ঘূর্ণিঝড় “মহাসেন” মোকাবিলায় করণীয় ও ঘূর্নিঝড়ের সময় করণীয় বিষয়ে সতর্কিকরণ করতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব সদস্যদের দুটো স্বেচ্ছাসেবক দল পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় হ্যান্ড মাইক দ্বারা জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করেন। এই ভয়াবহ ঘূর্ণিঝড় “মহাসেন” মোকাবিলায় প্রস্তুতি হিসেবে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট’র এক জরুরী প্রস্তুতি সভা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান কাজী তৌফিকুল আজমের সভাপতিত্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যালয়ে আজ দুপুরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী হিসেবে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সেক্রেটারী আকম শামসুজ্জামান চৌধুরী, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য বেনজির বিন ইসলাম খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, বন্ধুত্ব বিভাগীয় প্রধান জিয়াউল কবির সোহেল, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান শুভাষীশ দাশ, তথ্য ও প্রচার বিভাগীয় প্রধান শাহরিয়ার মোর্শেদ, অফিস বিভাগীয় প্রধান সৌমেন ভোমিক, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক ফয়সাল ও সেবা বিভাগীয় প্রধান সাবরিনা চৌধুরীসহ কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ।

ডা. শেখ শফিউল আজম বলেন, ঘূর্ণিঝড় “মহাসেন” মোকাবিলায় রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলায় আমাদের প্রায় ছয় হাজার প্রশিক্ষিত কর্মী রয়েছে । বর্তমানে তারা বিভিন্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে । এছাড়া যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর কন্ট্রোর রুম সার্বক্ষণিক খোলা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ।

আকম শামসুজ্জামান চৌধুরী বলেন, আমাদের সকল যুব সদস্যরা প্রশিক্ষিত । এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সম্ভাব্য জাতীয় দূর্যোগ মোকবেলায় যুব সদস্যদের এগিয়ে আসতে হবে ।

পরবর্তীতে যুব সদস্যদের দুটো স্বেচ্ছাসেবক দল পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় হ্যান্ড মাইক দ্বারা জনসাধারণের মাঝে ঘূর্নিঝড়ের সময় করণীয় বিষয়ে সতর্কিকরণ করেন ।

উল্লেখ্য গতকাল আন্দরকিল্লাহস্থ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যালয়কে রেড ক্রিসেন্ট কন্টোল রুম হিসেবে ঘোষণা করা হয়েছে । ০১৮১৭-৭১৭৫৭২ এবং ০১৫৫৪-৩৩৭৩৩০ এই নাম্বারে যেকোন প্রয়োজনে রেড ক্রিসেন্ট কন্টোল রুমে যোগাযোগ করা করা যাবে ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ রাত ৯:০১

পরিবেশ বন্ধু বলেছেন: সজাগ দৃষ্টি রাখা সর্বোত্তম কাজ

২| ১৪ ই মে, ২০১৩ রাত ৯:৫১

কবিেহপী বলেছেন: মহাসেনের সর্বশেষ সংবাদ বিস্তারিত সহঃ ক্লিক করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.