| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের প্রয়োজনে বলছি
বিছানা ছেড়ে উঠেছি খুব বেশিক্ষণ হয়নি , অভ্যাসবশত ফ্রেশ হয়েই পত্রিকাটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম । 'সারা বিশ্ব' পাতাটা আসতেই একটা খবর দেখে থমকে গেল হাত 'মুরসি সমর্থকদের উপর গুলি , ১২০ জন নিহত'
না ,আমি কোন বিদ্রোহের অনন্য উদাহরণ দেখে বা মুরসির সমর্থকদের ত্যাগ থেকে শিউরে উঠিনি । কেবলই ভাবনায় খেলে গেল ১২০টা স্বপ্নের অপমৃত্যু এই পৃথিবী কিভাবে সামাল দিবে ! কত শত পরিবার এখন পথের কাঙ্গাল হয়ে গেল ... কেন ? কেন এই বেঁচে থাকা , এই আত্মত্যাগ , অথচ ফলাফল শূণ্য ?
কিংবা তারও চেয়ে বড় প্রশ্ন "আর কতদিন ???"
"শোন আমরা কী সবাই
বন্ধু হতে পারি না ?
যত পুরনো অতীত ,
ভুলে যেতে পারি না ?
জানি নিস্ব সে দিনে
সুপ্ত ছিল চেতনা
আসলে তুচ্ছ সে বিবাদ
অবদমিত বেদনা !"
পারি না কী ভুলে যেতে সব ?
আর কতকাল আমরা নিঃশব্দে ডাকব
আয়ু হরণকারী তিল তিল অপঘাতকে ?
©somewhere in net ltd.