| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Hafizur Rahman Rick
মুখ ভার করে আমার দিকে তাকিয়ে ছিলো বৃষ্টি। আমাকে চমকে দিয়ে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলেই ফেললো , " আমি তোমাকে ভালোবাসি"। ঘটনার আকস্মিকতায় আমি ততক্ষনে বোকা বনে গেছি। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ দেখছে নাকি। কোনভাবে বৃষ্টির বাহুবন্ধন ছারিয়ে দৌড়ে পাশের ঘরে আম্মুর কাছে গেলাম। সেখানে আম্মু আর বৃষ্টির মা গল্প করছিলেন। আমি আম্মুর কোলে যেয়ে কাঁদো কাদোঁ হয়ে বলে দিলাম, "আম্মু বৃষ্টি বলে ও নাকি আমাকে ভালোবাসে। আমাকে ছারা নাকি বাঁচবে না। আমার এখন কি হবে আম্মু। ও কত পঁচা মেয়ে।" আমি হাউ মাউ করে কেঁদেই ফেললাম। আমার কান্না না থামিয়ে দুই মহিয়সী নারী তখন আমার কথা শুনে অট্টহাসিতে ব্যাস্ত।
আমার বয়স তখন সাত কি আট বছর আর বৃষ্টি পাঁচের আশেপাশে। সেই বয়সে আমি সুকুমার রায় কিংবা তিন গোয়েন্দা পড়ে বিশাল জ্ঞানী আর বৃষ্টি সারাদিন বাংলা আর হিন্দি সিনেমা দেখে ভীষন রোমান্টিক মেয়ে। আমাকে দেখলেই গান শুরু করতো, " তুম পাস আয়ে, ইউ মুজকো রায়ে..." বৃষ্টির আচার আচরন তেমন পছন্দ না করলেও বৃষ্টিকে ছারা আমার কোন উপায় ছিল না। চারদেয়ালের বন্দী জীবনে বৃষ্টিই ছিল আমার খেলার সাথী অথবা বলা যেতে পারে সবথেকে ভালো বন্ধু। আমি যখন ওকে হারকিউলিসের অভিযানের গল্প শোনাতে চাইতাম ও উল্টা আমাকে হিন্দী মুভির রিভিউ শুনিয়ে দিতো। খুব ভালো নাচতে পারতো, হাত পা কোমড় দুলিয়ে নেচেও দেখাতো। মাঝে মাঝে গলার ওড়না ঘুরিয়ে পেঁচিয়ে কি একরকমের নাচ দিত যা সেই বয়সে আমার জ্ঞানের বাইরে ছিল। দু একবার সর্প নাগিনের নাচ দেখার সৌভাগ্যও আমার হয়েছিল।
আমার সুহৃদয় সম্পন্না আম্মাজান বৃষ্টিকে অতিশয় পছন্দ করতেন। বৃষ্টিকে ঘরে তোলার বেশ ইচ্ছেও তার মাঝে দেখা যেতো। হয়ত নিজের মেয়ে ছিলনা বিধায় এই দুষ্ট মেয়েটিকে অনেক বেশি আদর করতেন। ছোট বেলা থেকে দেখেছি বৃষ্টি ওদের বাসায় না থেকে আমাদের বাসাতেই থাকতো বেশি। বৃষ্টির বাবা মাঝে মাঝে রসিকতা করে বলতেন, "এখন থেকেই এই বাড়িতে ঘর সংসার বেঁধে ফেলেছো, যখন একেবারে তোমাকে এই বাড়িতে পাঠিয়ে দেব তখনতো বাবা মা কে চিনবে না।" এই কথায় বৃষ্টি লজ্জিত হওয়ার পরিবর্তে আমার দিকে তাকিয়ে হাফ ইঞ্চির ঠোট দুই ইঞ্চি করে একটা হাসি দিতো। ওর সেই হাসির রহস্য উদঘাটনের কোন আভাস আমি তখনো টিনটিন সিরিজে পাইনি।
এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। আমি তখন দশম শ্রেনীতে পড়ি আর ও ক্লাস সেভেনে। তখনো আমাকে জ্বালাতন করা থামেনি। ও যখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, ওকে দেখতে আমার কেমন যেন কার্টুন কার্টুন মনে হতো। হাতে পায়ে লম্বা হলেও দুষ্টামি কমেনি ওর। একদিন পরীক্ষার আগে আমি কোচিং এ। ও কখন যে একটা লাভলেটার লিখে আমার টেবিলে রেখে গেছে আমি জানতামই না। আমার বাবা কখনো আমার খোঁজ খবর না নিলেও সেদিন কি মনে করে আমার ঘরে যেয়ে এই ভয়ংকর মেয়ের লাভলেটার উদ্ধার করে। আমি যখন বাসায় ফিরলাম দেখি যে দুই ফ্যামিলি একত্র হয়ে বসে আছে। আম্মু আমার দিকে লাভলেটারটা বাড়িয়ে দিলেন। চিঠির শেষে ছোট্ট করে প্যাচের হাতে লেখা, " ইতি , তোমার ভালোবাসার বৃষ্টি।" আমি এবারও ঘটনার কিছু বুঝতে না পেরে কেঁদেই ফেললাম, একটু পরে দেখি বৃষ্টিও আমার সাথে কান্নাকাটি জুরে দিয়েছে। দুজনকে কান্না করতে দেখে দুজন বাবা আর দুজন মা কিভাবে এত হাসতে পারে সেটাও আমি এখনো বুঝতে পারি না।
এরই মাঝে বছর দুয়েক পেরিয়ে যায়। আমি কলেজে তখন ভবিষ্যত গড়ায় ব্যাস্ত। নিক্তি আর ক্যালভিন স্কেলের সুক্ষ রিড খাতায় টুকে স্যারকে দেখিয়ে মার্ক বাড়ানো ছারা তখন আর কোন লক্ষ্য স্থির করতে পারছিলাম না। হঠাৎ করেই একদিন আমার জন্মদিনে বৃষ্টির দেয়া গিফট দেখে ওর কথা মনে পরে গেলো। কিছুদিন থেকে যে ও আমাকে জ্বালাতন করছে না সেটা আমি বুঝতেই পারিনি। কেন যেন ওকে দেখতে খুব ইচ্ছে হলো সেদিন। আর সেদিন বিকেলেই আমার জীবনের সব থেকে বড় হৃদকম্প হয়েছিল, রিকটার স্কেলে পরিমাপ করলে যার মাত্রা নয় ছারিয়ে যাবে।
সেদিন বিকেলে ছাদে বসে আমি ভাবছিলাম বৃষ্টির আবার অসুখ করলো নাকি। নইলে যে মেয়ে সারাদিন আমার পাশে ঘুর ঘুর করে সে হঠাৎ করে কোথায় চলে যাবে? হঠাৎ করেই দেখি কোন একটা মেয়ে একটু দূরে দাঁড়িয়ে আমি যেদিকটায় তাকিয়ে ছিলাম সেদিকে তাকিয়ে আছে। পড়নে লাল পারের শাড়ি, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে বেশ করে কাজল দেয়া, চুল ছেরে দেয়াতে মেয়েটাকে অন্যরকম সুন্দর লাগছিলো। ভালো করে লক্ষ্য করে দেখলাম এইটা বৃষ্টি। আমি পুরাই আহাম্মক হয়ে গেলাম। এই কয়দিনে বৃষ্টি কত বড় হয়ে গেছে,আবার তার উপরে পুরাই অপ্সরী ছারিয়ে গেছে! আমি কাছে যেয়ে আস্তে করে বললাম," বৃষ্টি, তোকে আজ দেখতে খুব সুন্দর লাগছেরে, মনে হচ্ছে আধোনীল আর আধো গোধূলীর আকাশ থেকে কোন রাজকন্যা নেমে এসেছে" ; লজ্জায় টমেটোর মত মুখ করে দৌড়ে পালিয়ে যায় বৃষ্টি।
এরপর আমার ধারে কাছেও ভিরতো না বৃষ্টি। কোন কারনে ভুল করে যদি আমি ওর সামনে পরে যেতাম লজ্জায় মাথা নীচু করে রাখতো। আমি এক সময় অনুভব করলাম এই মেয়েটার সাথে আমার হৃদয়ের কোন সম্পর্ক আছে। আমি ঘুমাতে গেলে ঘুমাতে পারি না, রাস্তায় হাটার সময় বিরবির করে কি যেন বলতে থাকি, বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টিদের বাসায় উঁকিঝুকি মারি ওকে একটু দেখার আশায়। বুঝলাম আমি শ্যাষ।
এরই মধ্যে আমি চুয়েটে চান্স পেয়ে যাই। ঢাকায় হয়নি বলে মনে তখন বিশাল ক্ষত। সবচেয়ে বেশি কস্ট হচ্ছিল বৃষ্টিকে দেখতে পারব না ভেবে। ইচ্ছে ছিলো যাওয়ার আগে বৃষ্টিকে ভালোবাসার কথা বলবো, কিন্তু আমার হৃদয়ের অপারেটিং সিস্টেম থেকে বলতে লাগলো, " আপনার বুকে যথেষ্ঠ পরিমান সাহস জমা নেই, অনুগ্রহ পূর্বক রিচার্জ করে আবার আসুন, ধন্যবাদ।"
প্রতি সেমিস্টার শেষ করে সোজা ঢাকায় চলে যেতাম, কিন্তু তখনো আমি সাহসের ফার্স্ট লেভেল পার করতে পারিনি। টুকটাক কথা চলতো আমাদের, কিন্তু সাহস করে ভালোবাসি শব্দটা বলতে পারতাম না। আমি তখন বুঝতে পারি যারা সত্যিকারের ভালোবাসে , ভালোবাসার মানুষের কাছে প্রথমবার এই শব্দটি বলা কতবড় দুষ্কর কাজ। কনকনে শীতের মাঝেও ওকে দেখলে আমি ঘামিয়ে যেতাম। এভাবেই লুকোচুরিতে চলতে থাকে দুটি মনের নিরন্তর ভালো লাগার খেলা। কিন্তু হঠাৎ করেই সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেলো।
আমি তখন ফাইনাল দিয়েছি। দুইদিন পরে রেজাল্ট আসবে। আর মাত্র দুইদিন পরে আমি গ্রাজুয়েট হতে যাচ্ছি ভাবতেই কেমন যেন শিহরন জাগে গায়ে। এরই মধ্যে আমার মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজে লিখা ছিলো, "কাল আমার বিয়ের কথাবার্তা পাকা করবে। যদি ভালোবাসো ফিরে এসো; বৃষ্টি।" আমি স্তদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। পাশে থেকে বন্ধু ইমন ঝুকে পরে দিয়ে জিজ্ঞাসা করলো," কিরে খিজ খাইলি কেন? কি হইছে?" আমি অস্ফুস্ট স্বরে শুধু বললাম ,"বৃষ্টির বিয়ে।"
বন্ধু যে কত মহান হতে পারে আমি সেদিন হারেহারে বুঝতে পেরেছিলাম। রাত সাড়ে চারটায় ইমন আমাকে নিয়ে মোটরসাইকেল হাকিয়ে রওনা দিলো বাস কাউন্টারে। যেয়ে দেখি লাস্ট বাস ছেরে গেছে। সকাল ছারা উপায় নাই। কি আর করা, দুই বন্ধু মোটর সাইকেল নিয়েই রওনা দিলাম ঢাকায়। আমি কিছুতেই বৃষ্টিকে হারাতে চাই না। ছোট বেলার ছোট ছোট সব স্মৃতি মনে পরে যাচ্ছিল। কেউ যদি আমাকে রচনা লিখতে বলে চাইল্ডহুড মেমরী নিয়ে তাহলে সাত পৃষ্টা জুড়েই থাকবে বৃষ্টির কথা। সেই বৃষ্টিকে আমি হারাতে বসেছি !
সন্ধ্যায় ঠিক আগে আগে আমার বাসার কাছেই পৌছলাম। দৌড়ে আমাদের বাসায় না যেয়ে সোজা বৃষ্টিদের বাসায় ঢুকলাম। বাসা ভর্তি মেহমান। কিছু অচেনা লোক। আমি তখন হিতাহিত জ্ঞানশূন্য। হাপাতে হাপাতে মুরব্বিদের সামনে যেয়ে পাগলপ্রায় হয়ে সিনেমার স্টাইলে বলে ফেললাম,"এই বিয়ে হতে পারে না। I Love Her From Childhood !"
পাশে তাকিয়ে দেখি আমার বাবাও বসে আছে। মুরুব্বিরা সব একে অপরের দিকে তাকাতে শুরু করেছে। আমি পাগলের মত কিসব বলে ফেলেছি। আজ এখানে নির্ঘাত কোন লঙ্কাকান্ড না হয়ে যায় না। কিন্তু হঠাৎ করেই ঘরে হাসির রোল পরে গেলো। কেউ হাসি থামাতে পারছে না। আমি ভাবলাম লং জার্নিতে গায়ে মুখে কালি লেগেছে তাই হয়ত হাসছে, হাত দিয়ে গাল ঘষতে লাগলাম। পরে যেয়ে জানতে পারলাম সেদিন বৃষ্টির সাথে আমারই বিয়ের কথা হচ্ছিল।
পাশের ঘরের জানালায় বৃষ্টি তাকিয়ে ছিল। পা টিপে পেছন থেকে যেয়ে ওর ঘাড়ে হাত রাখলাম। বৃষ্টি মৃদু কেঁপে উঠলো। আজ ওকে অপ্সরীর মত দেখাচ্ছে। ওর গাল টিপে দিয়ে বললাম," এখনো দুষ্টুমী কমেনি তোমার?" লজ্জা রাঙা মুখ ঢাকতে আমার বাহুডোরে এসে ধরা দিলো আমার স্বপ্নের অপ্সরী। দুহাতে জরিয়ে নিলাম সারা জীবনের জন্য। আজও দুষ্টুমী কমেনি ওর বরং ভালোবাসা বেড়েছে।
প্রথম প্রকাশঃ
ভালোবাসা এবং কিছু আবেগের গল্প ( ফেসবুক পেজ)
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩
রিয়েল ডেমোন বলেছেন: থেন্কু
২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৪
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: প্রথম হলাম নাকি আমি
আচ্ছা ঘুম থেকে উঠে পড়বো :-<
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩
রিয়েল ডেমোন বলেছেন: আফসুস ।
৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৫
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: পাগলমন২০১১ ঢুঁশ ছিনেন??
সোজা পেটের মধ্যে দিবো
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৪
রিয়েল ডেমোন বলেছেন: গুতাগুতি করিস না ঘোড়া।
৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪০
চাষাভূষা বলেছেন: আগাগোড়া খালি প্রেম আর আর প্রেম।
মধু!! মধু!!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৫
রিয়েল ডেমোন বলেছেন: আমি মৌচাকে আছি, তয় মৌমাছির কামড় খাইতেছি।
৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪২
মিথী_মারজান বলেছেন: অনেক সুইট একটা গল্প।
ভাল লাগলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৫
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪২
পাগলমন২০১১ বলেছেন: ওরে ভাইরে খূব সুন্দর হয়েছে ভালবাসাবাসি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৬
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আবারো
৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আগেই ভাল লেগেছিল ![]()
এন্ডিংটা এডিট করেছ দেখে খুব ভাল লাগল ![]()
+++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৬
রিয়েল ডেমোন বলেছেন: আপনার কথাতেই তো এডিট দিলাম
৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩
চাষাভূষা বলেছেন: পাগলাঘোড়াসিটিজি ভাই আপনার ডোজ খাওয়া দেখে... লাফাইতে ইচ্ছে করছে।
মিয়া পোস্ট না পইড়াই কমেন্ট দেন!!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৬
রিয়েল ডেমোন বলেছেন:
৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: এত প্রেম কোথা থেকে আসে ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৭
রিয়েল ডেমোন বলেছেন: সবাই ভবসাগরে হাবুডুবু খায়, আমি গল্প লেখি ![]()
১০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩
সহ্চর বলেছেন:
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৭
রিয়েল ডেমোন বলেছেন:
১১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পাগলাঘোড়াকে কেউ খেপাবেন না ভাই ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৮
রিয়েল ডেমোন বলেছেন: কেন কাহিনী কি?
১২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আমার হাতে দড়ি আছে !! পাগলা ঘোড়া পাগলামি করলেই বেধে একেবারে খোয়াড়ে চালান দইব ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫১
রিয়েল ডেমোন বলেছেন:
১৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫০
শশী হিমু বলেছেন: পেপ পেপ খেলা!
আহা হাহা!!!
আগেই পড়ছি!
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৩
রিয়েল ডেমোন বলেছেন: চশমের পোষ্ট পইড়া হাসতেছি
তোমারটা আসছে, রেডি থাকো। দৌড়ানি খাইবা
১৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: গর্বে গর্বান্বিত হয়ে গেলাম !! আর একটু হলেই আকাশে উড়ে যেতাম ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৪
রিয়েল ডেমোন বলেছেন: হে হে
গর্বে গর্ভবতী
১৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫১
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: মানিনা আমি ওই কমেন্ট। আমিই আগে ঢুকছি
আজ তার একদিন কি আমার একদিন।
ইশতিয়াকভাই আপনিকি আমাকে ঠেশারাইছেন??
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৪
রিয়েল ডেমোন বলেছেন: কি হইতেছে এগুলা !
১৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫২
ঘুমন্ত আমি বলেছেন: এতো ভালোবাসা কোথায় রাখেন ডেমোন ভাই
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৫
রিয়েল ডেমোন বলেছেন: রাখলাম কই
সবইতো বিনা হিসাবে বিলায়া দিয়া নিঃস্ব
১৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৩
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: ইশতিয়াকভাই আজকে আপনার রেহায় নাই
আজকে যদি ঢুশায়া আপনার পেট কানা না করছি তো আমার নাম পাগলাঘোড়া না
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৬
রিয়েল ডেমোন বলেছেন: :-< :-< :-<
১৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৪
নথিকবিডি বলেছেন: বাস্তবে মনে হয় এমনটা খুব কম হয় ,, মিলেও শেষ পর্যন্ত মেলে না , গল্পের ভিতর ভালোলাগা আছে বলেই মানুষ স্বপ্ন দেখে ..
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৮
রিয়েল ডেমোন বলেছেন: হুম, আমরা স্বপ্ন দেখি
১৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কাছে আসো পাগলাঘোড়া ![]()
আজ আমার হাতে দড়ি আছে ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৯
রিয়েল ডেমোন বলেছেন: এত প্রেম !
২০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: হাপাতে হাপাতে মুরব্বিদের সামনে যেয়ে পাগলপ্রায় হয়ে সিনেমার স্টাইলে বলে ফেললাম,"এই বিয়ে হতে পারে না। I Love Her From Childhood !"
হা হা হা ভাইয়া।
একদম সিনেমা স্টাইলই হয়েছে। ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০০
রিয়েল ডেমোন বলেছেন: পাঠককে ক্ষণিকের আনন্দ দান
২১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৮
শাহরিয়ার কবির ড্যানি বলেছেন: +++
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০১
রিয়েল ডেমোন বলেছেন: আবারও শর্ট কমেন্ট !
২২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: গর্ববতী মানে কি ছোট ভাইজান ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০২
রিয়েল ডেমোন বলেছেন: ভাইজান আপ্নে ডাক্তার হইয়া এইটা বলতে পারলেন?
আমি কি সবাইরে কমু আপ্নে আমারে কি টেকনিক শিখাইছিলেন?
২৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০১
সাকিন উল আলম ইভান বলেছেন: ৪ ঠ ভালো লাগা ।
আগেই মনে হয় পড়েছিলাম কোনো পেইজ এ দিয়েছিলেন নাকি ?
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৩
রিয়েল ডেমোন বলেছেন: হুম সাকিন, আগে দিয়েছিলাম। ঐ পেজের লিন্ক দিয়ে দিয়েছি
২৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৪
নিয়ামুল ইসলাম বলেছেন: ভাল লাগলো। আফসোস আমার ভালোবাসা টা পূর্ণ করতে পারলাম না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৬
রিয়েল ডেমোন বলেছেন: কয়জন পারে রে ভাই, খালি কষ্ট আর কষ্ট
২৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৭
জুন বলেছেন:
অনেক অনেক ভালোলাগলো ডেমোন।
কিন্ত এটা কি সত্যি ঘটনা নাকি
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৪
রিয়েল ডেমোন বলেছেন: নাহ আপু, কল্পনা প্রসূত।
২৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৮
ছোট নদী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৫
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ছোট নদী
২৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৮
জয় রাজ খান বলেছেন: বালা হইছে চাচ্চু
সুপার লাইক :> :>
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৫
রিয়েল ডেমোন বলেছেন: থেন্কু ম্যান
২৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পিপীলিকার পাখা গজায় মরিবার তরে ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৬
রিয়েল ডেমোন বলেছেন: লালটা নাকি কালাটা?
২৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৩
একরামুল হক শামীম বলেছেন: খুবই ভালো লাগলো। রোমান্টিক একটা গল্প ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২১
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ শামীম ভাই
৩০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৫
কুন্তল_এ বলেছেন: মিষ্টি একটা গল্প, সত্যি নাকি? ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৪
রিয়েল ডেমোন বলেছেন: যদি সত্যি হতো !
৩১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২০
চশমখোর বলেছেন: লেখা মোবাইল থেকে পড়ছি। ভালো লাগছে গল্পটা। বলতে গেলে হ্যাপি এনডিং মানেই ভালো লাগে। ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৫
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ চশমাখোর।
৩২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২২
নাহিয়ান বিন হোসেন বলেছেন: বরাবরের মতই সহজ ভঙ্গিমায় সরল -সুন্দর গল্পের ডেমোন ভাই!
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৭
রিয়েল ডেমোন বলেছেন: আপ্নার গল্পটা দারুন লাগছে। একটা ছেলের কথা কত সুন্দর লিখছেন। দারুন ভাই
৩৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৪
পাগলমন২০১১ বলেছেন: @ পাগলাঘোড়াসিটিজি তোমার শিং ভাইংগা দিমু কইলাম।আমিই প্রথম
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৮
রিয়েল ডেমোন বলেছেন:
৩৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৪
ফয়সাল তূর্য বলেছেন: ভাল লাগল!!
++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৯
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ফয়সাল তূর্য আপনাকে
৩৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৭
নাহিয়ান বিন হোসেন বলেছেন: প্লাস দিতে ভুলে গেছিলাম! এবার দিয়ে গেলাম!
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩১
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আবারো
৩৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৪
সানজিদা হোসেন বলেছেন: cute
.++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৬
রিয়েল ডেমোন বলেছেন: আমি নাকি গল্প
৩৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৭
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ভাল লাগার আবেশ রেখে গেলাম ![]()
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০২
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আপনাকে রোমাস ভাই, শুভকামনা আপনার জন্য
৩৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৭
বাঘ মামা বলেছেন: কেউ বলেছেন কাহীনিটা সিনেমার মত হয়েছে।
আরে আজব বাংলা সিনেমা কি এ্যমাজান জঙ্গলের কোন জীবের জীবনী নাকি যে মিলে গেলেই ফেলে দিতে হবে?
আজকাল বিধাতা অথবা স্বর্গ প্রদত্ত কোন কিছুই মানুষকে চুয়ে যায়না, বড় আজীব দুনিয়া।
যাকগে - বস্তুত আপনি লেখার সময় ঘটনার ভিতরে প্রবেশ কোরে লিখেছেন বলে আমার প্রচন্ড রকম ভালো লেগেছে।
ভালো থাকবেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৩
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ, আসলে কথাটা রসবোধ থেকে এসেছে, এতটা সিরিয়াসলি নেয়ার কিছু নেই
৩৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪০
অনন্যা দেব বলেছেন: " কিছুটা প্রেম আর বাকীটা ভালোবাসা " খুব ভালো লাগলো । ভালোলাগা তা সংগে রাখলাম ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৭
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক
৪০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৩
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: পাগলমন২০১১ যাও ভাঙ্গ গিয়ে।
আমারতো শিংই নাই
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৯
রিয়েল ডেমোন বলেছেন: কি অবস্থা ! আজিব !
৪১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৬
অণুজীব বলেছেন: ভাল লাগলো
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২০
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আপনাকে মি:টেকি
৪২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০১
জলমেঘ বলেছেন: অনেক ভালো লাগলো
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২২
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ জলমেঘ
৪৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:২১
ব্রেথ অব ফেট বলেছেন: 14 no plus...!! ![]()
nice story...!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৫
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
৪৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:২১
নাদিয়া জামান বলেছেন: ভাল লাগলো এবং প্রিয়তে থাক
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩১
রিয়েল ডেমোন বলেছেন: থেন্কু
৪৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:১০
মেঘের দেশে বলেছেন: ভালো লাগা দিলাম। এই কারনেই বৃষ্টির দিনে মন খারাপ হয় রিয়েলের
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪১
রিয়েল ডেমোন বলেছেন: এটাও শুধু একটা গল্প
৪৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:২১
ফারিয়া বলেছেন: আচ্ছা সবাই ভালোবাসার গল্প দেয় কেনো???
by the way, cute story![]()
![]()
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৮
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ফারিয়া
৪৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:২২
হাসান মাহবুব বলেছেন: খাইছে! এত রোমান্টিক গল্প রীতিমত শকিং!
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৯
রিয়েল ডেমোন বলেছেন: শকিং !
৪৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:০৬
ছাইরাছ হেলাল বলেছেন:
বেশি বেশি ভালোবাসার গল্প পড়ে
ভালই লাগল।
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫০
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:১১
ত্রাতুল বলেছেন:
বাহ! সেইরকম রোমান্টিক। পড়তে পড়তে একটু উৎকন্ঠা তৈরি হয়েছিল। শেষের ডায়ালগটা দেখে আর হাসি চেপে রাখতে পারি নি।
সুন্দর সুন্দর সুন্দর!
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৫
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ত্রাতুলদা
৫০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৭
শশী হিমু বলেছেন: আমি দৌড়ানি খাইলে তুমারে নিয়াই দৌড়ামু!
চিন্তা কইর না!
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৪
রিয়েল ডেমোন বলেছেন: পিছু ফিরে দেখো আমি নাই নাইরে
৫১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১০
অচিন রুপকথা বলেছেন: ঈদের আগের রাতে মনটা ভীষন খারাপ ছিল...গল্পটা পড়ে মনটা ভালো হয়ে গিয়েছিল।
আর কি কিছু বলার আছে তাহলে???
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৫
রিয়েল ডেমোন বলেছেন: নাহ থাক, বলতে হবে না
৫২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৩
অধরা নীল বলেছেন: আহারে কত ভালুবাসা রে.......................
ভাল লাগল.................+++
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৬
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ
৫৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১১
মাইশাআক্তার বলেছেন: ভাল...একটু বেশি ভাল গল্পটা।
++++++++++++++++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ মাইশা
৫৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৭
ফাইরুজ বলেছেন: রোমান্টিক গল্প! চমত্কার লিখেছেন। ভালো লাগলো খুব।
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ফাইরুজ আপনাকে
৫৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৫
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
ভাল হইসে রিক,
প্রথম থেকেই তুমি কট। শেষে এসেও কট খাইলা।
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১১
রিয়েল ডেমোন বলেছেন: ভাগ্যের নির্মম পরিহাস এইটা আমার লাইফের গল্প না শাহরিয়ার ভাই
৫৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৫
নিমতিতা বলেছেন: খুবই মিষ্টি গল্প, পড়ার পর ব্লাড সুগার বেড়ে গেছে
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৩
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ নিমতিতা
৫৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩২
জিসান শা ইকরাম বলেছেন:
সুন্দর সমাপ্তিটা দেখে বেশি ভালো লাগলো
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৪
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ জিসান ভাই
৫৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৫
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৪
রিয়েল ডেমোন বলেছেন: এইটা কি ?
৫৯|
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: রিয়েল ডেমন কট
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৫
রিয়েল ডেমোন বলেছেন: সব অপপ্রচার ।
৬০|
১০ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৪৬
নুপুরের রিনিঝিনি বলেছেন: আপনার কল্পনা প্রসূত গল্পটা দারুন হইছে!
অনেক সুইট :-)
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২০
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৬১|
১০ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪১
অলস রাজা বলেছেন: অনেক দিন পর (তাই মনে হল) এক্তু সময় পেয়েই আপনার ব্লগে আসলাম , এসেই ফাটাফাটি গল্লপটা পরলাম। ভাল লাগা রইল
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৩
রিয়েল ডেমোন বলেছেন: কোথায় হারিয়ে যান রে ভাই ?
মাঝে মাঝে দেখা পাই, এর পর আর পাইনা।
৬২|
১০ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৩
অচেনা রাজ্যের রাজা বলেছেন: গল্পটা অনেক ভালো হয়েছে....
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৫
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ রাজা
৬৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১৫
মাহী ফ্লোরা বলেছেন: আরে এই জন্যই তো এই ভাইয়াটার গল্প আমার এত ভাল লাগে। ভাললাগা একটায় কিন্তু ইউ নো একটাতে মন ভরছেনা!
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৭
রিয়েল ডেমোন বলেছেন: কি আর করার, একটা ভালো লাগা দিয়েই এখন কাজ চালাতে হবে, অনেক ভালোলাগা একসাথে করে বাটনে চাপলেই হবে
৬৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২২
মামুণ বলেছেন: আহ,সব ভালবাসার পরিনতি যদি এমন হত।
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: হুম, যদি এমন হতো
৬৫|
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২০
শাহানা বলেছেন: ![]()
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৮
রিয়েল ডেমোন বলেছেন:
৬৬|
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:০৯
সুপান্থ সুরাহী বলেছেন:
গল্পটা পইরা মজা পাইলাম...
দেরী কইরা আইসা বেশি পন্ডিতি করা ভালানা তাই প্যাচাল পারলাম না...
+++
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৯
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ সুপান্থদা। আর কতকাল খালি গায়ে থাকবেন? এবার কিছু একটা গায়ে দেন
৬৭|
১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
সুদীপ্ত কর বলেছেন: আপনি খ্রাপ।
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪১
রিয়েল ডেমোন বলেছেন: ছেলেবেলার প্রেম মনে পরছে ?
৬৮|
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৫
কামরুল হাসান শািহ বলেছেন: আমার একটা মন্তব্য ছিল তা গেল কই??????
ডেমন লেখা ভাল লাগলো
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪২
রিয়েল ডেমোন বলেছেন: আগের পোষ্টে মনে হয় আছিল শাহি ভাই
৬৯|
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩
ইহতিশাম আহমদ বলেছেন: ভাল লাগল। তবে আমিও প্রচুর তিন গোয়েন্দা, টিনটিন, টারজান, র্শালক হোমস, এমন কি শাহরিয়ার কবিরের নুলিয়াছড়ির সোনার পাহাড় পড়েছি। তারপরও কেউ ঐ বয়সে আমার সাথে প্রেম করল না কেন? আফসোস...
ছোট গল্প লেখার পায়তারা চলছে। যতক্ষণে শেষ না হচ্ছে ততক্ষনে নিচের গল্প দুটো ট্রাই করে দেখতে পারেন। সামুতে আসার প্রথম দিকে পোষ্ট করা।
View this link
View this link
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৩
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ইহতিশাম ভাই লিংক দিয়ে যাওয়ার জন্য।
বাসায় নেট নেই। সময় করে আমি অবশ্যই পড়ে নেব
৭০|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৪
সুপান্থ সুরাহী বলেছেন:
একটা চাদর হবে চাদরররররর
যেই চাদরে লুকিয়ে রবে বেকার মনের খবর...
শইল্য শান্তি নাইরে ভাই
খ্যামতে গায়ে কাপড় উঠাই!!!!!
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৮
রিয়েল ডেমোন বলেছেন: হে হে ,
পুরাই অস্থির
৭১|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৭
নিমা বলেছেন: অনেক বড়
পর্ব পর্ব করে দিলে ভালো হতো ![]()
অর্ধেক পড়ছি ![]()
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০১
রিয়েল ডেমোন বলেছেন: বেশি বড় হয়ে গেছে !
৭২|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৪
সুদীপ্ত কর বলেছেন: হুমমম।
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩১
রিয়েল ডেমোন বলেছেন: এলাকা বদলির সাথে প্রেমের বদললি। পড়েছিলাম একটা পোষ্টে
৭৩|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৪
মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো লাগলো ছোট ভাই। প্রেম- ভালোবাসা ভালো বুঝ।
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৫৬
রিয়েল ডেমোন বলেছেন: ছোটরা প্রেমিক হিসেবে ভালো- এটা নীরব ০০৯ এর বানী
থ্যান্কস আপুমনি
৭৪|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২৪
নীরব 009 বলেছেন: তুমার পোষ্টে কমেন্ট শেষ পর্যন্ত করাইলাই???
ভয় পাউ কেন, তুমার পোস্ট না পড়লে কার পোস্ট পোস্ট পরমু???
গ্যাস খাইয়া উইরা জাইও না আবার। পুরা ফালতু কমেন্ট দিলাম। আর নীরবের এই মহান বানি সব জায়গায় ইউজ করা হারাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২৫
রিয়েল ডেমোন বলেছেন: হে হে , পুরাই লুল ।
৭৫|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৫০
হিবিজিবি বলেছেন: ইশ Childhood/এ যদি এরাম একটা প্রেম করতে পারতাম
!! গল্প ভালো লাগলো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩০
রিয়েল ডেমোন বলেছেন: আমি হালকা সুযোগ পাইছিলাম, তয় প্রেম কি তখন বুঝতাম না
৭৬|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৫৩
নীরব 009 বলেছেন: মুখ ভার করে আমার দিকে তাকিয়ে ছিলো বৃষ্টি। আমাকে চমকে দিয়ে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলেই ফেললো , " আমি তোমাকে ভালোবাসি"।
কথাগুলো কেমন চেনা চেনা লাগলো দিমুন সোনা!!! একদম রিয়েল জীবনের কাহিনির মতো। আরও পড়ি তারপর আরও রিয়েল কাহিনি বাইর করুম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩২
রিয়েল ডেমোন বলেছেন: ছি ছি লজ্জা :#>
৭৭|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৫৯
নীরব 009 বলেছেন: ঐ এই গল্প আগেও পরসিলাম না কি আমার কমেন্ট গায়েব হয়ে গেছে?
২৯ তম ভাল লাগা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৬
রিয়েল ডেমোন বলেছেন: হে হে হে ।
৭৮|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৮
রুমানা ইসলাম হিমি বলেছেন: অদ্ভুত সুন্দর এই ভালোবাসার গল্প :-)
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ হিমি
৭৯|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:২০
স্বদেশ হাসনাইন বলেছেন:
সুগার কিউব - গলে যায় স্বচ্ছ জলে, ভরে যায় মন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৮
রিয়েল ডেমোন বলেছেন: স্বদেশদা মিসড ইউ
৮০|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৭
anisa বলেছেন: শুভ দুপুর ডেমন
তুই যে এত সুন্দর লিখিস না!
কিন্তূ বুঝলাম না তুই কি প্রেম ভালবাসার উপর ডিগ্রী প্রাপ্ত কিনা?
আর যত দুষ্টমি লেখা লিখিস এই রিক্টার স্কেল এ ৯ যদি হয় ভুমিকম্পের মাত্রা
তুই তো নেই রে.........
.
.." আপনার বুকে যথেষ্ঠ পরিমান সাহস জমা নেই, অনুগ্রহ পূর্বক রিচার্জ করে আবার আসুন, ধন্যবাদ।
হা হা এখন কি হলো রে রিচার্জ ?
খুব খুব ভালো লাগলো ।
শুভেচ্ছা.।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪০
রিয়েল ডেমোন বলেছেন: শুভরাত্রি দিদি ভাই
প্রেম ভালোবাসায় ডিগ্রি না করলেও সেই স্কুলে কিছুদিন পড়েছিলাম :#>
৮১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫
ঘুমন্ত আমি বলেছেন: চয়ন ভাই ডেমন ভাইকে কি টেকনিক শিখিয়েছে ঝাতি জানতে চায়![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪১
রিয়েল ডেমোন বলেছেন: হে হে , সে এক বিশাল রহস্য। মেডিকেল সায়েন্সের কিছু খুটিনাটি, এই যেমন.... থাক এখানে বলা যাবে না। ১৮+
৮২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪
খুশবু বলেছেন: এমন হয় নাকি?? গল্পের মত এত সহজেই হয়ে যেতো ।ভালো লাগলো
১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৯
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আপু
৮৩|
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৪১
শোশমিতা বলেছেন: হাপাতে হাপাতে মুরব্বিদের সামনে যেয়ে পাগলপ্রায় হয়ে সিনেমার স্টাইলে বলে ফেললাম,"এই বিয়ে হতে পারে না। I Love Her From Childhood !"
গল্প ভালো লাগলো!
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৫
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ সুসি আপু
৮৪|
২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৯
স্বপ্নকথন বলেছেন: আগাগোড়া খালি প্রেম আর আর প্রেম।
নাড়া দিল।
২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২২
রিয়েল ডেমোন বলেছেন: হুম
৮৫|
২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৬
রাত্রি২০১০ বলেছেন:
খুব খুব রোমান্টিক! কি মিষ্টি একটা প্রেমের গল্প! সবার জীবনে এমন মিষ্টি কিছু ঘটুক।
ভাল থাকুন--লিখতে থাকুন এমনি---
২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০১
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮৬|
০১ লা অক্টোবর, ২০১১ রাত ২:২২
হুমাযুন কবির সবুজ বলেছেন: vai onek valo lakhen apni.....thanks onek din por kisu pore valo laglo....
০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ সবুজ ভাই
৮৭|
১০ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩৮
মুনসী১৬১২ বলেছেন: গপ্প ভালো লেগেছে----
গল্পটা মিষ্টি চটুল হলেও
একটা ব্যাপার চোখে পড়েছে তুমি গল্প খুব গুছিয়ে লেখ--মানে দৃশ্যকল্প থুক ভাল বোঝ===চেষ্টা করলে হয়ত ভাল চলচিত্র তৈরি করতে পারবে--আমার মনে হয়----------
যেমন ---
এই কথায় বৃষ্টি লজ্জিত হওয়ার পরিবর্তে আমার দিকে তাকিয়ে হাফ ইঞ্চির ঠোট দুই ইঞ্চি করে একটা হাসি দিতো। ওর সেই হাসির রহস্য উদঘাটনের কোন আভাস আমি তখনো টিনটিন সিরিজে পাইনি।
এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়।
১০ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৮
রিয়েল ডেমোন বলেছেন: হা হা , ধন্যবাদ মুনসী ভাই।
৮৮|
১১ ই অক্টোবর, ২০১১ রাত ২:২৭
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া আপনার ২টা গল্প দিয়ে একটা ফ্যান পেজ স্টার্ট করেছি http://www.facebook.com/valobashaa আপনার যদি আপত্তি থাকে তাহলে আমি ওগুলু ডিলেট করে দিব।
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১১
রিয়েল ডেমোন বলেছেন: আমার আপত্তি নেই ভাইয়া। গল্প তো তোমাদের জন্যই লেখা তাই না?
৮৯|
১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৮
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: পড়বার সময় মুখে হাসি ফুটছিলো বারবার। ছেলেমানুষি টাইপের ভালবাসা অনেক মজা হয়তবা। ছোটবেলায় কয়দিনের জন্য অনেকবার প্রেমে পড়েছি, অনেক মজার অনুভুতি। কিন্তু সবগুলাই ওয়ান সাইডেড ছিলো।
লেখায় সারল্য ছিলো, টিনএজ একতা ছেলের মতই ছিলো ভাবনাগুলো, গ্রাজুয়েশন ২ দিন পর, এমন কারো কথা বলে মনে হয়নি। এজন্যই আরো বেশী ভাল লেগেছে। ভালোবাসায় ছেলেমানুষী সারল্য থাকা উচিত সবসময়।
ভালো থেকো। ![]()
১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১:০৬
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৯০|
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: অছাম অছাম
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৯
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ অনেক
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৩
পাগলমন২০১১ বলেছেন: protthom valo laga dilam