| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূলু
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই দোষে দোষী হবে...। আমি রাঁধি আমার মত করে, রান্নার জন্য নাকি হাত লাগে, আমি বলি অন্তর লাগে।
রান্না'তো করি অনেক দিন ধরে, নিজের পরিবার, আপনজনেদের জন্য। ছেলেমেয়েদের আগ্রহে তা কাগজে টুকে রাখার চেষ্টা করছি এখন, ওরাই করে কাজটি। ওরাই আপনাদের সবার জন্য তা এইখানে প্রকাশ করতে বলল, তাতে নাকি সারা পৃথিবী থেকে সবাই দেখতে পাবে। এইসব রেসিপি'তে কেউ যদি রান্না করে একটু মজা পায় তাতেই আমি খুশী হব। ভাল লাগলে, খারাপ লাগলে জানাবেন, খুশী হব
http://www.vulusrecipe.com
এখন বাজারে প্রচুর জলপাই আসতে শুরু করেছে, উপযুক্ত সময় জলপাইয়ের আচার করার। আগের একটা পোস্টে জলপাইয়ের মিষ্টি আচার এই রেসিপিটি দিয়েছিলাম। এটি মশলা এবং ঝালে করা মজার একটি আচার, জলপাইটা এখানে গোটা গোটা থাকবে। রোদে শুকিয়ে অনেক দিন রাখা যাবে।
উপকরণঃ
জলপাই - ১ কেজি (একই আকারের)
সরিষার তেল - ২৫০ মিলি
কাঁচা মরিচ - ১৫০ গ্রাম
রসুন - ১৫০ গ্রাম
আদা - ১৫০ গ্রাম
হলুদ গুঁড়া - ১ টেবিল চামচ
সরিষা দানা - ১৫০ গ্রাম
ভিনেগার - ১ বোতল
লবন - ২ টেবিল চামচ
পাঁচফোড়ন - ২ টেবিল চামচ
মৌরি - ২ টেবিল চামচ
কাল জিরা - ২ টেবিল চামচ
প্রণালীঃ
জলপাই, কাঁচা মরিচ, রসুন, আদা ও সরিষা ভাল করে ধুয়ে পানি শুকিয়ে নিন। জলপাইয়ের চারপাশে চির কেটে লবন ও হলুদ মেখে পুরো দিন কড়া রোদে রাখতে হবে।
গ্রাইন্ডারে আদা, রসুন ও কাঁচা মরিচ ভিনেগার ঢেলে পেস্ট বানিয়ে নিন। এবার সরিষা ও ভিনেগার দিয়ে মিহি করে শীল-পাটায় বেটে নিন। কাল জিরা, মৌরি ও পাঁচাফোড়ন পাটায় আধা গুঁড়ো করে নিতে হবে। এবার একটি বড় কাঁচের বোতলে সব মশলা, সরিষা বাটা ও লবন দিয়ে ভাল করে ঝাকিয়ে মিশিয়ে নিন। তারপর এতে জলপাই ও তেল দিয়ে বোতলের মুখ আটকে দিন।
পর পর মাসখানেক প্রতিদিন কয়েক ঘন্টা করে আচারের বোতলটি রোদে দেবার পরে খাওয়ার উপযোগী হবে। এই আচার পোলাও ও খিচুড়ি’র সাথে খেতে দারুণ মজা। মাঝে মাঝে রোদে দিলে প্রায় ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এই আচার।
২|
১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১১
নাদান বলেছেন: টুনটুনি আপু, অনেক ধন্যবাদ। সহজ কিছু কারি সেসিপি দিলে ভাল হয়। এসব যারা ট্রাই করবে তারা প্রায় সবাই দেশের বাইরে থাকে। আচার তৈরী করার মত বিলাসিতা তাদের হয়না। আর দেশে থাকলে কে রান্না করতে চায়। 
৩|
১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৭
আরণ্যক যাযাবর বলেছেন: টুনটুনি আপু, সহজ ব্যাচেলর রান্না দিন।
আপনার সবগুলো রেসিপিই দারুণ।
পছন্দের পোস্টে যোগ করলাম।
এখন থেকে প্রতিদিন ৫ দিয়ে যাবো।
৪|
১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৯
ভূলু বলেছেন: দেব ভাই, আপনাদের অনুরোধ পেলে রেসিপিগুলো আমি দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঝটপট রান্না করা যায় এমন কিছু রেসিপি দেয়ারও চেষ্টা করব।
৫|
১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:০৭
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু।
৬|
১৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৩
ভূলু বলেছেন: সবাইকে ওয়েলকাম।
৭|
২৭ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:০১
আরণ্যক যাযাবর বলেছেন: টুনটুনি আপুর নতুন পোস্ট কৈ?
নতুন রেসিপি চাই।
৮|
২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৩
আরণ্যক যাযাবর বলেছেন:
টুনটুনি আপু আর পোস্ট দিলো না।
৯|
২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৭
মনিটর বলেছেন: কৈ হারায়ে গেল?
১০|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪
অরনপ বলেছেন: খাবার খেতে কে না ভালোবাসে কিন্তু রানা যদি ভালো না হয় তবে সাই খাবার এ কোন মজা মাই তাই রেসিপি দেখে রানা কোরলে কাবার না হয়ে উপায় কি ? ????????খুব কাজের
টপিক। ধন্যবাদ শেয়ার করার জন্য। ।আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস । এর আগেও একটা রেসিপি পেয়েছিলা রেসিপি ও অনেক উপকারী। যার
দরকার হবে দেখতে পারেন। তবে আপানার এটা বাশি ভাল হইছে তাই আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম এখানে<
http://muktomoncho.com/archives/2829
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৫
মানুষ বলেছেন: ভুলু ভাইয়ের পোষ্টে লালাপোসের ছবি ঝুলানো হউক। এইটা জনগেনের দাবি।