নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেদওয়ান রিপন

খুব সাধারন

রেদওয়ান রিপন › বিস্তারিত পোস্টঃ

মন বৃক্ষ

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

মেয়েটা মই বাড়িয়ে দিল..ছেলেটা তরতর করে এক নিমিষেই মনবৃক্ষে আরোহণ করল।

গাছে উঠে একটু পর সে গাছের এদিক সেদিক তাকাতে লাগল।যা দেখল তাতে সে ভীষন দুঃখ পেল এবং হতভম্ব গেল।

মনবৃক্ষে কি এমন দেখেল সে??? সে দেখল তার মত আরো অনেকেই ঐ গাছে উঠে বসে আছে।কি তাদের বিশ্রী অবস্থা! একজনের মাথায় লম্বা লম্বা উশকু খুস্ক চুল আরেক জনের খোঁচা খোঁচা দাড়ি।দেবদাস টাইপ অবস্থা সবার।

ছেলেটা তাদের জিজ্ঞাসা করল -ভাইয়ারা এখানে আপনারা কি করেন?? সিগারেটের ধুয়া ছাড়তে ছাড়তে একজন বলল -গাছে বসে সুখ টান দিচ্ছি। আরেক জনের হাতে বোতল মনে হয় মদ খাচ্ছে. সে বলল ঐ মিয়া সময় আছে এখনো ভাইগা যাও..আরেক জন আনমনে কি যেন লিখছিল..কবি টবি হয়ত হবে। এসব কথায় তার মনে হয় ডিস্টার্ব ই হচ্ছিল।একটু বিরক্তির সুরেই বলল.. বাছা গজাই নি দাড়ি গজিয়েছে মাত্র চুল...আর এ বয়সেই করলে ভুল।

ছেলেটা ভাবল মেয়েটা গাছে উঠিয়ে হয়তো মই নিয়ে ভেগেছে।তাই সে নিচের দিকে তাকাল।কিন্তু না মই তো আছেই।তাই সে আবার বলল -ভাই মই তো আছেই আপনারা নেমে গেলেই তো পারেন।

উপরের মগডাল থেকে তখন লম্বা চুলওয়ালা লোকটি খানিক রাগী গলায় বলল ওই মিয়া মইয়ের দেখছ কি?ভাবছ আমরা নামার ট্রাই করি নাই।নামতে গিয়ে দেখ ওয়ান ওয়ে মই.. এই মই দিয়ে মনবৃক্ষে উঠাই যায় নামা আর যায় না...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

খেলাঘর বলেছেন:


আপনার পহেলা পোস্ট, মন্তব্য করছি; লিখুন, আরো অনেক লিখুন।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

রেদওয়ান রিপন বলেছেন: dhonnobad vai

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

সুদীপ্ত সরদার বলেছেন: সুপার!শুভেচ্ছা রইলো..

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

রেদওয়ান রিপন বলেছেন: dhonnobad vai

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

আহলান বলেছেন: হা হা হা ..... হাচাই .....

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

রেদওয়ান রিপন বলেছেন: dhonnobad vai

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.