নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিগান প্রেসিডেন্ট

রিগান প্রেসিডেন্ট › বিস্তারিত পোস্টঃ

মা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

আমি ছোটোবেলায়,মানে মোটামুটি অনেক ছোটবেলা থেকেই লিখালিখি করতাম,বিশেষ করে কবিতা বেশি লিখতাম।।কবিতার ডায়েরি ও ছিল একটা,কিন্তু হারিয়ে গিয়েছিল কিভাবে ট্যাঁ এখনও জানি না।।তো যাই হোক।এরপর প্রায় ৭-৮ বছর হটাৎ করেই আর তেমন লিখালিখি অথবা কোনো কবিতাও তেমন লিখা হয়নি।তারপর হটাৎ করেই এবার ২০১৪ এর মা দিবসে একটি কবিতা লিখেছিলাম।ফেবু তে পোস্ট ও করেছিলাম।আপনারাও পড়ে জানাবেন কেমন হল।আপনাদের ভালো লাগলে নতুন কিছু লিখার প্রেরণা পাবো।





মা,

এই একটি শব্দ আসলেই চোখে

তোর ছবি ভাসে,

শুধু তোর আদরের পরশ পেলে

খোকা দুঃখ ভুলে হাসে |

শুধু তোরই কারণে মা

আজ আমার বর্তমান,এই পৃথিবীর বুকে

কৃতজ্ঞতা জানানোর নেই কোনো ভাষা,

হাজার সালাম জানাই তোকে |

তুই ছাড়া মোর এই দুনিয়ায়

অস্তিত্ব কি কিছু ছিলো!

কি কপাল আমার,

তাতে খোদা তোকে লিখে দিল |

যা-ই হোক মা,পাশে মোর তুই

থাকিস চিরকাল,

তাহলেই খোকা পাবে ভরসা

ছাড়বে না কভু হাল |

আজ চিৎকার করে বলতে চাই,

মা,তোকে অনেক ভালবাসি

তোর কোলেতে রাখতে মাথা

বারবার ছুটে আসি |

দিন শুভ আজ

মাস বৈশাখ,সন ১৪২১

খোকার পক্ষ থেকে রইলো অভিনন্দন,

"শুভ মা দিবস"

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯

হিটলার সাহেব বলেছেন: ভাই প্রত্যেকটা খোকার মনের কথাটিই বললেন...পড়ে ভালো লাগলো...:)

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

রিগান প্রেসিডেন্ট বলেছেন: ধন্যবাদ ভাই ।। :)

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: আজ চিৎকার করে বলতে চাই,
মা,তোকে অনেক ভালবাসি
তোর কোলেতে রাখতে মাথা
বারবার ছুটে আসি |


ভাল লাগল।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬

রিগান প্রেসিডেন্ট বলেছেন: ধন্যবাদ ভাই। @ সুমন কর

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর হয়েছে । মাকে নিয়ে কবিতা লিখে কখনো শেষ হবে না । শুভ কামনা রইল । :)

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮

রিগান প্রেসিডেন্ট বলেছেন: ঠিক বলেছেন ভাই।আসলেই মাকে নিয়ে কবিতা লিখে কখনোই শেষ করা যাবে না।।ধন্যবাদ ভাই। :)
আপনাদের শুভ কামনা থাকলে আরো নতুন কিছু লিখার অনুপ্রেরনা পাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.