নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পারতখন আবার যদি দেখা হয় তোমার আমার!

রেজাউল_করিম

রেজাউল_করিম › বিস্তারিত পোস্টঃ

কামিনি তুমি বোঝনি

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

তুমি শুকনো পাতার মর্মর শব্দ শুনেছ, তার ভাষা বোঝনি।
আমার কল্পনাকে নাটক ভেবেছ, মর্মে তার স্পর্ষ পাওনি।
আর শুনবে না...

তুমি বংশীর তীক্ষ্ণ শব্দ শুনেছ, তার হৃদয় নিংড়ানো আবেদন বোঝনি।
আমাকে শুধু ডাকতে দেখেছ, ভালোবাসার অদৃশ্য হাতছানি দেখনি।
আর ডাকব না...

তুমি যান্ত্রিক মুঠোফোন দেখেছ, তার আকাঙ্খা অনুভব করোনি।
মেশিনের মাঝে ভালোবাসা বোঝনি, আমার কলে ব্যাস্ত থাকোনি।
আর কল যাবে না...

তুমি হাজারো মানুষেরই ভীড় দেখেছ, ভীড়ের মাঝে ক্লান্ত অসহায় কাউকে দেখোনি।
সবাইকেই বন্ধু করে রেখেছ, তুমি ছাড়া যে অচল তার কথা তুমি বোঝনি।
আর না শুনবে না কথা বলতে...

তপ্ত রোদের চট চট শব্দে তোমার কানে ঝিম ধরে যায়, ঘন্টার টুনটুন শব্দ তোমার ভালো লাগে না।
তুমি উদ্দেশ্যহীন মিছিল এর স্লোগান শোনো, যে তোমার পথ চেয়ে আছে তার সাথে কথা ভাল লাগে না।
আর বেশী কথা শুনবে না...

তুমি পাহাড়ের নীরবতা দেখেছ, ঝড়না কি তা বোঝনি।
আকাশের নীল রঙ দেখেছ, কাল বৈশাখীর ঝঞ্ঝাবাতে পড়োনি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩

মঈনউদ্দিন বলেছেন: তুমি হাজারো মানুষেরই ভীড় দেখেছ, ভীড়ের মাঝে ক্লান্ত অসহায় কাউকে দেখোনি।
সবাইকেই বন্ধু করে রেখেছ, তুমি ছাড়া যে অচল তার কথা তুমি বোঝনি।
আর না শুনবে না কথা বলতে..
চমৎকার

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৮

জীবন সাগর বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন, মুগ্ধতা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.