নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবেসে যাকে ছুঁই, সে যায় দূরপরবাসে!

রেনেসা

ভালবেসে যাকে ছুঁই, সে যায় দূরপরবাসে!

রেনেসা › বিস্তারিত পোস্টঃ

বিমান বালারা ছুটিতে গিয়াছে!

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩

প্লেনের প্রবেশ মুখে যিনি আমাদের সম্ভাষন জানাইলেন তিনি একজন রমনি হইবেন – তিনি বিমান বালা হইবেন না। কারন শুনিয়াছি বিমান বালার অতিশয় সুন্দরী ও কম বয়সী হয়ে থাকেন।উনি মধ্য বয়সি (আামর মনে হয়েছে ৪০), সাদা চামড়ার এক রমনি ছাড়া আর কিছুই নহেন। ভাবিলাম বিমান বালারা পরে আসিবেন। সেই আশা নিয়া পিছনে আমার নির্ধারিত মধ্যখানের সীটখানাতে বসিয়া চোখ বড় বড় করিয়া আশ পাশ ও আমার মত বাংলার কান্ড কারখানা দেখিতে লাগিলাম। এবঙ মনে মনে বিমান বালার আগমনের অপেক্ষায় রইলাম।



প্লেন সম্পর্কে সবার মত আমারো কেৌতুহল সেই পিচ্চিবেলা থেকে। আকাশ থেকে যখন প্লেন যাইত তাহার দিকে তাকাইয়া থাকিয়া মনে কতশত প্রশ্ন উদিত হইতো তার হিসাব মনে নেই। তবে প্লেনের মত হাওয়ায় উড়িবার স্বপ্ন এই জীবনে বহুবার দেখিয়াছি। ‘ক্রিশ’ ছবিত্রে হৃত্মিক রোশন যেভাবে হাওয়ায় উড়িত সেইরকম হায়ায় উড়িবারও স্বপ্ন দেখিতাম। বড় হইবার সাথে সাথে বিমান সম্পর্কে আগ্রহ কিছু কমিল যখন শুনিলাম বাংলাদেশ বিমানের সীটে ছাড়পোকা তার দখলদারিত্ব পাকা করিয়াছে এবঙ সেই সীট গুলোর অবস্থা ঢাকা-বরিশাল রুটের হানিফ সীটের চেয়েও করুন। তবে সুন্দরী বিমান বালা দেখিবার ইচ্ছা কিছুটা বাড়িয়াছে বৈকি। তাই ১ম বিমান যাত্রায় বিমালবালার আগমনের অপেক্ষায় রইলাম।



প্রথম দেখা রমনী ও তার মত কয়েক জন (৩০-৪০ বছর বয়সের)রমনী আমাদেরকে পোটলা পট্টি রাখিতে, সীটবেল্ট বাধিতে সাহায্য করিতে লাগিলেন। সেই সাথে মাইকে আমাদের সম্ভাষন জানাইয়া এক সমধুর কন্ঠে করনীয় বিষয়ে জ্ঞাত করিলেন। উনার কণ্ঠ শুনিয়া ভাবিলাম উনি বিমানবালাদের একজন। এবঙ অতি শিঘ্রই আমাদের সামনে উপস্থিত হইবেন। প্রথম দেখা রমনীরা আমাদের চকলেট, পানীয় দিলেন। বানরের মত মুখ ভেংচাইয়া হাসিলেন আমিও বানরের মত দন্ত বিকশিত করিয়া প্রতিউত্তর দিলাম। প্লেন উড়িতে লাগিল। বিদেশ যাইবার টেনশনে কিছুদিন ঘুম হয় নাই। ঠান্ডা পাইয়া চোখ ভাংগিয়া ঘুম আসিল। এবঙ যথারীতি সীটের সাথে পিঠ মাথা ঠেকাইয়া ঘুমাইয়া পরিলাম।



পাশের যাত্রির ডাকে ঘুম ভাংগিল। প্রথম দেখা সেই রমনীরা দুপুরের খাবারের অর্ডার নিতেছে। আমি চিকেন, প্লেন রাইচ অর্ডার দিয়া বাথরুমে গিয়া হাতমুখ ধুইয়া যথারীতি খাবার শেষ করিলাম। একমগ কফি হাতের মধ্যে লইয়া এদিক ওদিক তাকাইয়া দেখি আমাদের জাহাজ (বিমান) খানা আরব সাগরের উপরে আসিল। জানালার পাশের যাত্রিরা আরব সাগরের সৌন্দর্য উপভোগ করিতেছে। আর আমি মাঝখানে সীটে (মাইনকা চিপায়া) পড়িয়া জানালার পাশে সীট না পাইবার দু:খ পাইতেছি। দু:খ কমাইবার জন্য সীট লাগোয়া মনিটর ও মিডিয়া প্লেয়ারে হিন্দি ছবি ছাড়িয়া এয়ারফোন কানে দিয়া দেখি উহাতে সাউন্ড আসিতেছে না। কলিঙ নব চপিলাম একজন রমনী আসিয়া উপস্থিত হইলে উনাকে আমার সমস্যার কথা বলিলাম, উনি এয়ারফোন চেঞ্জ করিলেন হইলো না, কিছুক্ষণ গুতাগুতি করিয়া না পারিয়া আমাকে অপেক্ষা করিতে বলিয়া সেই যে গেলেন- তার পর কত চন্দ্রভুক অমাবস্যা গেল ঐ রমনী আর এলেন না। এর মিনিট ৩০ পরে এনাউ্নসমেন্ট আসিল আমরা দোহার কাছাকাছি আসিয়া গিয়াছি।



যথারীতি সময়মত বিমান থেকে নামিতে নামিতে ভাবিলাম আমার ভাগ্য খারাপ, বিমান বালারা মনে হয় ছুটিতে গিয়াছে।







মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭

রেনেসা বলেছেন: ব্লগে আছি সেটি জানিয়ে গেলাম, পুরানো লেখা দিয়ে।



প্লিজ ডোন্ট মাইন্ড...

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৭

মোমের মানুষ বলেছেন: গত বৎসর হজ্হ শেষে বাংলাদেশি বিমানে ফিরছিলাম। তখন বিমানে একজন বালার দেখা পেলাম। অনেক বালাই ছিল তাদের মাঝে একজন তিন। ৪৫ উর্ধে মহিলা বালা হবে। যাত্রীদের কোন অনিয়ম দেখলে খুব জোরে বকা দিতেন, তার গলার আওয়াজটা মনে হয় বিমানের শেষ প্রান্তে চলে যেত। পাশের এক বেরশিক লোক বলল, এমন বদমেজাজী সুন্দরী কিভাবে এখানে চান্স পাইল। বললাম টাকায় কিনা হয়?

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৮

বাজপাখি বলেছেন: মজা পেলাম। কোন বিমান ভাই। যেখানে অতিশয় সুন্দরী ও কম বয়সী বিমানবালা নাই। ওটা থেকে দূরে থাকতে হবে। :P :P

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০

বাজপাখি বলেছেন: মজা পেলাম। কোন বিমান ভাই। যেখানে অতিশয় সুন্দরী ও কম বয়সী বিমানবালা নাই। ওটা থেকে দূরে থাকতে হবে। :P :P

৫| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৪

সিটিজি৪বিডি বলেছেন: নাইস----------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.