নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি।

ডেলোনিক্স রেজিয়া

প্রতিনিয়ত আবিষ্কার করে যাচ্ছি ভেতরের লুকানো সত্ত্বাটাকে

ডেলোনিক্স রেজিয়া › বিস্তারিত পোস্টঃ

ভুল জন্ম

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

চোখ খুলে প্রথমে কিছুই বুঝতে পারলো না আদৃতা। শুধু চোখের সামনে গাঢ় অন্ধকার দেখতে পেল। চিৎকার করতে গিয়েও পারলো না। গলায় আটকে গেল আওয়াজ। তীব্র পিপাসা পেয়েছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই কোথায় এসে পড়েছে আদৃতা? চারিদিকে এতো অন্ধকার কেন? দম বন্ধ হয়ে আসছে তার। আদৃতা সবকিছু মনে করার চেষ্টা করতে লাগলো। ঝাপসাভাবে মনে পড়ছে তার, মাথায় সজোরে আঘাত করা হয়েছিল তাকে। জ্ঞান হারিয়েছিল সে। এরপর আর কিছুই মনে নেই। এই নিস্তব্ধ অন্ধকারে শিউরে ওঠে সে। বুঝতে পারে কি ঘটেছে তার সাথে। মানুষ এতো ভয়ানক, এতো নিষ্ঠুর কিভাবে হয়। চোখ দিয়ে অঝর ধারায় জল পড়তে থাকে তার। এখনও মেনে নিতে পারছেনা তার নিয়তিকে। মনে পড়তে থাকে তার মা, বাবা আর ফুটফুটে ছোট ছোট তিনটি মেয়ের কথা। তার মেয়েরা কি জানে সে কোথায়? মা, বাবা কি জানে কি হয়েছে তাদের মেয়ে আদৃতার সাথে? কি দোষ ছিল তার? পরপর তিনটা মেয়ে হওয়ায় আদৃতার কোনও হাত ছিল না। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন তার কথা মানতে নারাজ। তারা আদৃতার স্বামীকে আবার বিয়ে দিতে চাচ্ছে। তার স্বামীরও এই বিয়েতে কোনও অমত নেই। আদৃতা এই বিয়ের বিপক্ষে জোর প্রতিবাদ জানালে তাকে বেহুঁশ করে জীবিত কবর দিয়ে দেয়া হয়। আদৃতা বের হওয়ার পথ খুঁজতে শুরু করলো। কিন্তু কোথাও কোনও পথ পেলনা বের হওয়ার। নিঃশ্বাস ফুরিয়ে আসছে তার। মেয়েদের কচি কচি মুখগুলো খুব মনে পড়ছে। আট মাসের ছোট মেয়েটা তাকে ছাড়া কিছুই বোঝেনা। হয়তো এখন কেঁদে কেটে অস্থির হচ্ছে তার জন্য। আরও একটিবার মা ডাক শুনতে খুব ইচ্ছে হচ্ছে তার। ছুটে যেতে ইচ্ছে হচ্ছে, জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে তার সন্তানদের। আদৃতার ছোট ছোট অবুঝ শিশুরা হয়তো জানবেও না তাদের স্নেহময়ী মা কে হত্যা করেছে তাদেরই আপনজনেরা তাদেরকে জন্ম দেবার অপরাধে.........

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুঃখজনক পরিস্থিতি।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৫

ডেলোনিক্স রেজিয়া বলেছেন: :(

২| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২০

জাফরুল মবীন বলেছেন: গল্পের প্রেক্ষাপট খুবই সুন্দর!


অ.টঃ-আপনি আমার “কসমেটিকসে বিষঃরূপচর্চা নাকি সেলফ পয়জনিং” পোস্টে যে মন্তব্য করেছিলেন বার বার চেষ্টা করেও টেকনিক্যাল কারণে তার উত্তর দেওয়া ওখানে সম্ভব হচ্ছে না।একটা পেজে ১০০টি কমেন্টের সর্বমোট ১০০টি উত্তর দেওয়া যায় অর্থাৎ সর্বমোট ২০০টি মন্তব্য-উত্তর দেওয়া যায়।পূর্বের একটি কমেন্টে দুটো উত্তর দেওয়ায় আপনার কমেন্টে উত্তর দিলে সেটা ২০১ নং হয়ে যাওয়ায় পেজ তা রিসিভ করছে না।আশা করি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

ডেলোনিক্স রেজিয়া বলেছেন: ধন্যবাদ :)

৩| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

মুদ্‌দাকির বলেছেন: নির্মম গল্প :( :( :(

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০

ডেলোনিক্স রেজিয়া বলেছেন: :(

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: কী নির্মম-বীভৎস ঘটনা এগুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.