| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষ্ণপক্ষের কালো রাতে মতো
ঘোর লাগানো কুয়াশার মতো এই মিথ্যে অভিনয়।
সত্যের আলোকে অমানিশার অন্ধকারে ডুবিয়ে
মেতে উঠেছো মিথ্যের এক উন্মত্ত লীলাখেলায়।
কি সুখ পাওয়া যায় প্রবঞ্চনায়?
প্রকৃত সুখ পাবার জন্য যেতে হয় সত্যের নিবিড় সান্নিধ্যে
যে সান্নিধ্যে আছে অমৃতের ন্যায় স্বাদ,
স্বর্গীয় ফুলের মধুর ন্যায় মিষ্টতা।
ভুলে যাও অলীক সুখ
যোগ দাও সত্যের কাতারে
মিথ্যের কুহেলিকা দিতে পারে সাময়িক সাফল্য
দিতে পারে সাময়িক সুখ।
সত্যের পথ নিয়ে যায় এক নতুন আলোর দুয়ারে।
এসো, চলে এসো সেই আলোর সোপানে,
ঝেড়ে ফেলে মিথ্যে অভিনয়ের এক রাশ কালো মুখোশ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
ডেলোনিক্স রেজিয়া বলেছেন: ধন্যবাদ ![]()
শুভ সন্ধ্যা
২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৯
সরদার হারুন বলেছেন: কবিতার বিষয়বষ্তু ভাল ।
++++++++++++++++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
ডেলোনিক্স রেজিয়া বলেছেন: ধন্যবাদ।
৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯
দুখাই রাজ বলেছেন: কবিতাটি ভালো লেগেছে +++++++++++++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
ডেলোনিক্স রেজিয়া বলেছেন: ধন্যবাদ।
৪|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিষয়বস্তু সত্যিই ভালো।
ভালো লাগলো কবিতা।
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩
ডেলোনিক্স রেজিয়া বলেছেন:
৫|
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯
আলম দীপ্র বলেছেন: বাহ ! বেশ ভালো কবিতা ।
শুভকামনা । আপনি নতুন ! তবে যাই হোক আমার চেয়ে পুরনো :!> :!>
৬|
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
তওসীফ সাদাত বলেছেন:
এসো, চলে এসো সেই আলোর সোপানে,
ঝেড়ে ফেলে মিথ্যে অভিনয়ের এক রাশ কালো মুখোশ
মুখোশ চাইলেই কি ঝেড়ে ফেলা যায় ? যে মুখোশ পরতে শেখানো হয় আমাদের জন্মের পরের মুহূর্ত থেকেই ?
৭|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯
ডেলোনিক্স রেজিয়া বলেছেন: ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব ![]()
৮|
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২১
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় ভালোলাগা +
শুভ সকাল