নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে চাই ,লিখা পড়তে চাই।

আমজনতা এক্সপ্রেস

একজন সাধারণ আমজনতা

আমজনতা এক্সপ্রেস › বিস্তারিত পোস্টঃ

এখন একটু বাঁচতে চাই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

হ্যাঁ এ দেশ আমার,আমাদের। ১৭৬৫ থেকে ১৮৫৮ এই নব্বই বছরে বারো বার দুর্ভিক্ষ এসেছে বাংলাদেশে।১৮৬০ থেকে ১৯০৮ অবধি আকালে কেটেছে কুড়ি বছর ৭৬ এর মনান্তরে দেশ প্রায় শ্মশান হয়ে গিয়েছিলো। এই রকম পঞ্চাশেও।

কিন্তু এখন সেই দিন আর নাই এদেশে খাবারের অভাবে মানুষ আর মরেনা। এখন ২০১৩ সাল এখন চলছে রাজনৈতিক দুর্ভিক্ষ ।এই দুর্ভিক্ষে মানুষ আর না খেয়ে মরেনা , এই দুর্ভিক্ষে মানুষ খেয়ে মরে । কি খেয়ে মরে বলেনতো ??? হ্যাঁ ঠিক ধরেছেন ,কক্টেল আর পেট্রোল বোমা খেয়ে মানুষ রাস্তায় পুড়ে মরে। আমরা বাঙ্গালীরা নিত্য কননা কোন দুর্ভিক্ষ নিয়ে ঘর করছি ।কেন রাজনৈতিক কারনে এই মড়ক??? এদেশ কি ওদের একার ?? কোন রাজনীতি,কোন দুর্ভিক্ষের অধিকার নাই এভাবে আমার দেশের মানুষের জীবন কেড়েনেয়ার।যুগে যুগে এভাবে আমরা আর কত মরব। আমরা আর মরতে চাইনা, এখন একটু বাঁচতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.