নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত বাতাস !! তবুও দীর্ঘশ্বাস নিতে মন চায় না !!!!!

!

িরয়াদ_আহসান

অমনোযোগী!!!

িরয়াদ_আহসান › বিস্তারিত পোস্টঃ

আইপিএস এর দাম সম্পর্কে কেউ কি আইডিয়া দিতে পারেন???

২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৪

এই তীব্র গরমে তীব্র অস্থিরতায় ভুগে অবশেষে ঠিক করলাম একটা আইপিএস কিনেই ফেলা দরকার কিন্তু দাম সম্পর্কে কোন আইডিয়া না থাকায় বুঝতে পারছিনা কত টাকা লাগবে??যারা কিনেছেন এবং ব্যবহার করছেন একটু জানান কোন কোম্পানীর টা ভাল হবে এবং অন্তত ১ টা ফ্যান ১ টা লাইট এর জন্য কত টাকা লাগবে কিনতে??

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৬

পৌষ বলেছেন: নাভানা/রহিম আফরোজেরটা কিনতে পারেন। এই দুইটাই ভাল।

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৭

িরয়াদ_আহসান বলেছেন: দেখি তাহলে কি করা যায় :)

২| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৭

নিক টা আমার বলেছেন: গত বছর ২৪ হাজার দিয়ে বাসায় এইটা আপ পি এস কেনা হয়েছিল। এই হল মোর আইডিয়া।

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৮

িরয়াদ_আহসান বলেছেন: কন কি ভাই এত দাম :(

৩| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৮

মৃগয়া বলেছেন: বাসায় দুই বছর ধরে চলছে উইদাউট এ্যানি প্রবলেম। ৬০০কেভি ৩ ফ্যান ৩ লাইট। এই দুর্দিনেও কারেন্টের অভাব অনুভুত হয়নাই। যদিও সবসময় ২ ফ্যান এক লাইট ইউজ করি। ২৫০০০/= দিয়ে কিনসিলাম। এখন দাম মনে হয় একটু বেড়েছে।
টুটুল - ০১৬৭৫২২৮৮৩৯ (গ্রীন আলো আই পি এস)

রিসেন্টলি অফিসের জন্য একটা কিনেছি ২ ফ্যান ২ লাইট ১৯৫০০/= দিয়ে এইটার কেভি একটু কম ফুল চার্জে ২ ঘন্টা চলে। আমি এক ফ্যান এক লাইট আর ২ টা ল্যাপটপ আর রাউটার ইউজ করি। এখনও কারেন্টের অভাব বোধ করিনাই।

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২১

িরয়াদ_আহসান বলেছেন: দাম শুনে ত অস্থিরতা বাড়তেসে !! এই নাম্বার এ যোগাযোগ করে দেখি কমে পাই কিনা । ধন্যবাদ আপ্নাকেঃ)

৪| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৯

ক্লান্ত দুচোখ বলেছেন: IPS price in Banglades(March 15, 2011)

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩১

িরয়াদ_আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৩

অক্টোপাস বলেছেন: গতমাসের শেষে আইপিএস কিনলাম। লোকালি বানায় নেয়া।

* ৮০০ ভিএ আইপিএস।
* ২০০ অ্যাম্পিয়ার আওয়ার - হ্যামকো ব্যাটারি
* ৩ ফ্যান, ৩ লাইট ।
* ব্যাকআপ: ৪ ঘণ্টা প্রায়

দাম পড়লো: ৩০,০০০ টাকা।

ভালোই চলছে মনে হলো।

তবে খেয়াল রাখবেন, আইপিএস-এর ব্যাকআপ-এর আসল খেল কিন্তু ব্যাটারিতে। ৩০/৩৫/৩৮ হাজার টাকা দামের কোনো আইপিএস-এই রহিমআফরোজ/নাভানা ২০০এ-এইচ এর ব্যাটারি ইউজ করে না। আর লোকালি বানায় নিলে ওগুলোর চেয়ে অনেক ভালো মানের আইপিএস তুলনামূলক বেশ কমটাকায় পাওয়া যায়।


ধন্যবাদ। :)

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৯

িরয়াদ_আহসান বলেছেন: আমার ত দরকার ১ ফ্যান ১ লাইট।কমে পাওয়া গেলে সেটা কততে হতে পারে? কোন ফোন নাম্বার আসে যোগাযোগ করার??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.