| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

রাতের শহরে পৃথিবী নামেনা। আকাশভর্তি তাঁরা,একটা ঝলমলে চাঁদ ও এক আকাশ সাদাকালো মেঘ নেমে আসে জানালার ধারে।
বন্ধ জানালার আশেপাশে উকি দিয়ে ভোর হলে কেটে পড়ে তাঁরার দল আর চাঁদ,এক আকাশ মেঘ উপর থেকে উপরে উঠতে থাকে।
দিনের বেলায় ছায়াগুলো অদৃশ্য হতে থাকে ক্রমশই,এতটাই অদৃশ্য হয়ে যায় যে সন্ধ্যার আগে কোথায় মিলিয়ে যেতেও দেখা যায়না। সকল ব্যস্ততা শেষে সন্ধ্যা নামে পৃথীবিতে।
সন্ধ্যা হলে অদৃশ্য ছায়াদের উপস্থিতি টের পাওয়া যায়,এই রুম থেকে ঐ রুম। কখনো বারান্দায় কফি হাতে,কখনো বা জানালার গ্রিল ধরে আনমনে তাকিয়ে আছে ব্যস্ত নরকের দিকে।
নরক থেকে কিছু মানুষ বাস ধরেছে স্বর্গের!
মাঝপথে থামা যাবেনা,একটু দেরী হলেই স্বর্গের দরজায় অন্য কারো টোকা পড়বে। তবুও মাঝ পথে বার বার থেমে যাচ্ছে স্বর্গের বাস। নরকে এত পরিমাণ পাপী জমা হয়েছে যে এখন স্বর্গ খোঁজে মরিয়া তারা,আমি জানি আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে সবক'টা কে নরক থেকে স্বর্গের বাসে তুলে নিতেন।
এরপর স্বপ্নে আরো অনেক কিছুই আসে,অথচ তুমি আসোনা। অনেক মাস ধরে আর কোন স্বপ্নও দেখতেছিনা। স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নেই। স্বপ্ন কেন দেখে সেটাই জানিনা,তবে সেদিন তুমিই ছিলে। তোমার মুখমণ্ডল স্পষ্ট না হলেও এটা তুমিই ছিলে,পাশে বসে আছো আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছ।
(ফিরে দেখা একটি হাবিজাবি লেখা, ১৬ আগস্ট ২০১৭ থেকে)
১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৩০
রিয়াজ হান্নান বলেছেন: হ্যা,অনলি মি লেখা থেকে,মেমোরিতে এসেছিলো। লেখাতেই উল্লেখ করে দেয়া।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: আসলেই হাবিজাবি।