| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুর্নিঝর “সিডর” এর পর এখন অপেক্ষা “মহাসেন” এর জন্য। আমাদের মতো গরীব দেশের জন্য এটা মড়ার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুইনা। এমনিতেই মানব সৃষ্ট ঘুর্নিঝড়ে এদেশ টালমাটাল, আনুমানিক দেড় হাজার লাশের মিছিল পার হতে না হতেই আবার এই “মহাসেন”এর হ্যাপা। আর কত আঘাত যে আমাদেরকে সইতে হবে তা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন। তবে আমাদের রাজনৈতিক দল গুলোর প্রতি অনুরোধ থাকবে দয়া করে আমাদের কে আর কষ্টের মাঝে ছুড়ে ফেলবেন না, ক্ষমতার লোভে আমাদেরকে (সাধারন জনগণ) পুড়িয়ে মারার যে অপচেষ্টা আপানারা করে আসছেন সেই আগুনে কিন্তু আপনাদেরকেও একদিন পুড়তে হবে এবং সেইদিন কিন্তু কেউ বাচাতে এগিয়ে আসবেনা। সুতরাং সময় থাকতে দেশের জন্য একটুখানি হলেও ভাবুন।
©somewhere in net ltd.