নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের বন্ধু

অন্ধকারের বন্ধু › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত চিন্তাভাবনা

১১ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫

আজ প্রথম আমি somewhereinblog.net ব্যবহার করছি । প্রথম ব্যবহারে অনেকেই নিজের পরিচয় দেন , আবার অনেকেই বিভিন্ন আকর্ষনীয় পোষ্ট করেন । কেউবা নতুন বন্ধুর খোঁজে এখানে আসেন । কেউ কেউ রাজনৈতিক আলোচনার ঝড় তুলেন , আবার কেউ কাল্পনিক কোন গল্প বানিয়ে নিজেকে সেই গল্পের হিরো হিসেবে জাহির করতে পছন্দ করেন । যেকোন সামাজিক সাইটে এসব বিষয় প্রচুর দেখা যায় । এই সাইটও এর কোন ব্যতিক্রমী নয় । হাসি ঠাট্টা , কৌতুক, কবিতা, গান গল্প , রাজনৈতিক আলোচনা, সামাজিক ঘটনা, ভ্রমণ কাহিনী, প্রযুক্তি সংবাদ , আডল্ট জোক , কি নেই এখানে ! আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নেই , সেটা হচ্ছে বিশ্বাস । দেখা যায় কেউ ভুয়া খবর শেয়ার করল , সাথে সাথে এই নিয়ে হাউ কাউ লেগে যায় । আবার কেউ সিরিয়াসলি বলল যে সে আত্মহত্যা করবে , সাথে সাথে দেখা গেল সবাই কমেন্টের পর কমেন্ট দিচ্ছে আর সবই কু-পরামর্শে ভরা । অদ্ভুত সব ব্যাপার । বড় অদ্ভুত আমাদের দৃষ্টিভঙ্গি । যতই আমরা আলোর পথে ছুটি না কেন , অন্ধকার থেকে আমরা বের হতে পারছিনা । সত্য প্রতিষ্ঠায় যৌথ চেষ্টা আজ ব্যার্থ হতে যাচ্ছে । তাই আসুন সবাই মিলে সত্য প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ হয়ে যাই ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: তাই আসুন সবাই মিলে সত্য প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ হয়ে যাই । ভালো বলেছেন।

২| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:২৬

অন্ধকারের বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.