| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্যারাডক্স ও অক্সিমরন
জন আশবেরি
এই কবিতাটির কারবার একেবারেসাদামাটা পর্যায়ের ভাষা নিয়ে
দেখো তোমার সঙ্গে কথা বলছে। তুমি জানালা দিয়ে বাইরে তাকাও
অথবা ছটফট ভাব দেখাও। তোমার কিছু আছে, তবু নেই।
তুমি তাকে মনে করো, সে তোমাকে। পারস্পরিক স্মরণ।
কবিতাটি বিষাদের, কারণ এটি তোমাকে চায় কিন্তু পায় না
সাদামাটা পর্যায় কাকে বলে? এ হলো এটাসেটা এবং অন্যকিছু
তাদের মধ্যে এক ধরনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। খেলা?
হাঁ, আসলে তাই, কিন্তু খেলাকে আমার কাছে মনে হয়
একটি গভীর বাইরের জিনিস, স্বপ্নে দেখা ভূমিকা-বিন্যাস
এই দীর্ঘ আগস্টের দিনগুলোতেমহত্ত্বের বিভাজনে যেমন
প্রমাণ ছাড়া। উন্মুক্ত। আর তুমি জেনে যাবার আগেই
এটি স্রোতে হারিয়ে যায় এবং টাইপরাইটারের গল্প করে।
আরো একবার সেই খেলা। আমার মনে হয় তুমি বেঁচে আছো
আমাকে প্ররোচিত করতে, তোমার পর্যায়ে, তারপর তুমি উধাও
অথবা অন্যকোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছো। কবিতা আমাকে
তোমার পাশে আলতো করে বসিয়ে দিয়েছে। তুমিই কবিতা।
©somewhere in net ltd.