| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পায়চারি
জন আশবেরি
কি নাম দিয়েছি তোমার?
নিশ্চিত এখানে তোমার নাম নেই
যেমন তারাদের নাম থাকে তাদের মতো
কেবলই পায়চারি।
কৌতূহলের বিষয় বটে
কিন্তু তুমি অতি ব্যস্ত
আত্মায় গোপন কালির দাগ
বকবক করা আর ঘুরে বেড়ানো।
নিজের ও অন্যের দিকে তাকিয়ে হাসা
কীরকম একা একা লাগে
দূরে দূরে, প্রতিউৎপাদনশীল
আবারও তা টের পাওয়া যায়।
দীর্ঘতম পথটিই সবচেয়ে ভালো
দ্বীপপুঞ্জের মাঝখানে, আর
চক্রাকারে ঘুরছো তো ঘুরছোই
পথের শেষপ্রান্তে এলে বুঝি।
কমলার মতো দোল খেয়ে চলা
এখানে আছে আলোক রহস্য খাবার
দেখে যাও
আমাকে দেখতে এসো না
কিন্তু আমি যদি সেখানে থাকি
তবে দুজনের দেখা হলে মেনে নিও।
©somewhere in net ltd.