| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* আন্তরিক প্রার্থনায় প্রার্থনা, প্রার্থনাকারী ও প্রার্থনা কবুলকারী একাকার হয়ে যান ।
* জানাকে মানায় রূপান্তর করতে না পারলে সে জানা অর্থহীন ।
* প্রতিযোগীর যে কোনো বক্তব্য বা সমালোচনাকে মূল্যায়ন করুন । সেই বিজয়ী হয় , যে প্রতিপক্ষের কৌশল সম্বন্ধে সম্যক ধারণা রাখে ।
* পথে নামলে পথই পথ দেখায় ।
* প্রতিপক্ষের সাথে সংলাপের পথকে কখনো বন্ধ করবেন না । কারণ বিশ্বাস নিয়ে মোকাবেলা করলে পৃথিবীর কোন প্রতিপক্ষই অজেয় নয় ।
* আপনার পরিচিত বলয়ের ঈর্ষাকারী ও পরচর্চাকারীদের সাথে মানসিক সর্ম্পক ছেদ করুন । তাহলেই তারা আর আপনার প্রশান্তি নষ্টের কারণ হবে না ।
* কাম শৃঙ্খলিত করে । আর প্রেম শৃঙ্খলমুক্ত করে ।
* সংশয় হলো বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থান । বিশ্বাস থেকে বিচ্যুতির প্রথম ধাপই হলো সংশয় ।
* যে সম্পর্ককে ছেদ করা যায় না , সে সর্ম্পকের মাঝে দেয়াল রচনা করবেন না । সেখানে মমতার বন্ধন তৈরি করুন ।
* নতুন বন্ধুত্ব করুন । কিন্তু পুরনো বন্ধুত্বকেও গুরুত্ব দিন ।
* মুক্তবিশ্বাস থেকেই শুরু হয় মানবিকতার উত্থানপর্ব । মুক্তবিশ্বাস প্রতিটি কাজে চিত্তকে একাত্ম করে । আর কাজের সাথে একাত্ম হতে পারলেই প্রতিটি কাজ হয়ে ওঠে আনন্দের উত্স ।
* রাগ ও অভিমান বোকা ও দুর্বলরা করে । বুদ্ধিমানরা কৌশলে পরিস্থিতি বদলে দেয় ।
* সামাজিক মুখোশ নয়, অন্তর্গত শক্তিই হচ্ছে ব্যক্তিত্ব ।
* অন্যকে সে-ই অনুপ্রাণিত করতে পারে, যে অন্যের দ্বারা প্রভাবিত হয় না ।
* নিজের পরিবর্তন না এনে আমরা অন্যের পরিবর্তন দেখতে চাই । তাই আমাদের সত্যিকার পরিবর্তন আসে না ।
* মানুষ যখন অবৈজ্ঞানিক ও প্রকৃতি বিরুদ্ধ জীবনযাপন করেছে তখনই তার দুঃখ ও দুর্ভোগ এসেছে ।
* ভয়ের কোন বাস্তব ভিত্তি নেই । এর উত্স হচ্ছে অতীত আর নির্মম শিকার হচ্ছে বর্তমান ও ভবিষ্যত্ ।
* আহাম্মক বিশ্রাম খোঁজে । অপরদিকে বুদ্ধিমান খোঁজে শুধু কাজ আর কাজ ।
* সত্যিকার যোদ্ধা সেই, যে জানে কখন অস্ত্র সংবরণ করতে হয় ।
* নেতৃত্বকে অনুসরণ করুন । তাহলে আপনিও নেতা হতে পারবেন ।
* সংখ্যা শক্তি নয় । শক্তি হলো বিশ্বাস ও সংঘবদ্ধতা । পৃথিবীর সবসময় নেতৃত্ব দিয়েছে লক্ষ্য সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী সংঘবদ্ধ মুষ্ঠিমেয় কিছু মানুষ ।
©somewhere in net ltd.