নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের বন্ধু

অন্ধকারের বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আমরা বাঙ্গালী কিভাবে ?

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪

আমরা বাঙ্গালী !!! কিভাবে বুঝবেন?

- ২৫ টাকা দিয়ে দই খাবে না, সেইটা যখন পানি মিশিয়ে চিকন গ্লাসে আপনার সামনে লাচ্ছি হিসেবে দিবে তখন খেয়ে আরাম পাই। দাম ৫৫ টাকা দিতে কষ্ট লাগে না !!!

- ১৫০ টাকা দিয়ে একটা মুরগির রান টিক্কা হিসেবে খেয়ে খুশি কিন্তু এক কেজি মুরগির দাম ১৪০ থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করলে জীবন যাপন কঠিন হয়ে যায়।

- ৪০ টাকা দিয়ে একটা আইসক্রিম খাবে না, ১২০ টাকা দিয়ে তার অর্ধেক খাবে মাংগো ফ্লেভার বলে!!

- নিজে বাস থেকে নামবে নিজের বাসার সামনে কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস কি ভাড়া দিয়ে কিনে ফেলসে, বাস ষ্টপ ছাড়া থামবে কেন?

- স্কুলে বেতন ৪০ টাকার বেশি দিবে না, কিন্তু একই স্কুলের টিচারের কাছে কোচিং করে বেতন দিবে ১০০০ টাকা মাসে!!

-বিয়েতে হাজার মানুষকে খাওয়াবে কিন্তু বাবুর্চির বিল দেয়ার সময় বলবে ১০০ টাকা কম নাও!!!

- ভরাপেট খেয়ে আবার পেটকমানোর জন্য দৌড় !!!

- সঠিক পথে পাসপোর্ট বানাতে দেন জীবনেও পাবেন না, অবৈধ পথে ৩ দিন।

- স্মারক লিপি দেন, আমরন অনশন করেন দাবী পূরণ হবে না, গাড়ী জ্বালান, পোড়ান, মানুষ সহ পোড়াতে পারলে তো আরো ভাল -- দাবী ঘন্টার মধ্যে পূরণ হবে !!!

এই রকম আরো লেখা যায়,আমাদের সবার মধ্যে এই গুণ গুলো আছে।

আসলে আমাদের সমস্যা কোষ্টকাঠীন্য রোগের মত, প্রতিদিন সকালে টয়লেট করতে কষ্ট হলে শপথ নেই -- "আজকে থেকে মাংস আর খাবো না" কিন্ত ঠিক বিকেলে আবার পরোটা ঠিক্কা দিয়ে নাস্তা করি !!!







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯

নুসরাতসুলতানা বলেছেন: ভালোই বলেছেন।

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: া হা হা, কয়েকটা পুরাই মিলে গেছে!

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

অন্ধকারের বন্ধু বলেছেন: ধন্যবাদ @ ঢাকাবাসী , নুসরাত সুলতানা এবং সাহাদাত'কে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.