| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলে ভাসা পদ্ম
ঝর্না রহমান
১.
ছড়ানো রয়েছে রোদের শিফনে ছায়া কারুকাজ
আলতো ছোঁয়ায় খুলছে আকাশ শাড়িটির ভাঁজ
আষাঢ় খুলেছে বহুদিন পরে নীল স্নানঘর
মেঘগাঁও থেকে আসিতেছে দ্রুত জলকারিগর।
২.
ঝাঁঝালো রোদ্দুরগুলো ছায়া মুড়ে শুয়ে পড়ে বাঘের ডেরায়
ধূসর ভেড়ার পাল ফুলতোলা জামা গায়ে মেঘের পাড়ায়
হেলেদুলে চলে যায়, আরও দূরে দক্ষিণে বনের সবুজে
জলকুমারীর দল চুল খুলে বসে আছে মেঘের গম্বুজে।
৩.
পুরোনো মেঘের টুকরো আমার ব্যানিটি ব্যাগে ছোট্ট পকেটে
তাই দিয়ে নীল শার্ট সনাতন হার্ট শেপ-এ নিয়েছি তো ছেঁটে!
কবেকার বৃষ্টির দানাগুলো এখনও তো বাহারি বোতাম
খুলে দেখো নীল শার্ট, ভিজে আছে লালরঙা ক্রিসেন্থিমাম!
৪.
পদ্মপাতায় মোড়া চকচকে মেঘ
তোমাকে দিয়েছি আমি প্রতি বর্ষায়
সচেতন ঘুমপুরে ঋতুসঙ্গহীন
ভ্রাম্যমাণ তুমি তাকে খুলে দেখো নাই
সবুজ বৃষ্টিভেজা হাওয়ার আবেগ
কড়া নেড়ে গেছে ফিরে গেছে ঘুম-দরজায়
ভিজে গেছে আষাঢ়ের পুরাতন দিন-
লিপি তবু বারবার পাতা ওলটাই।
[সংগৃহীত]
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
অন্ধকারের বন্ধু বলেছেন: প্রতিবেদনটি কেমন লেগেছে জানাবেন ।