নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের বন্ধু

অন্ধকারের বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ঈদ কৌতুক

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬

১. বউ কে নিয়ে ঈদ শপিং এ বেরিয়েছে বল্টু, শপিং করতে করতে কখন যে ভিড়ের মধ্যে তার বউকে হারিয়ে ফেললো টের ই পেলনা। হন্তদন্ত হয়ে হাঁঠতে গিয়ে ধাক্কা খেলো আরেক জনের সাথে।

বল্টু বললো, ভাই আমি দু:খিত, আমার বউকে খুঁজে পাচ্ছি নাতো। ওর চিন্তায় কোথায় যাচ্ছি খেয়াল করতে পারিনি।

দ্বিতীয় জন বললো, আমিও তো আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি।

বল্টু বললো, তোমার বউ দেখতে কেমন ভাই? আমাকে বল, তাহলে হয়তো আমিও খুঁজতে সাহায্য করতে পারবো।

দ্বিতীয় জন বললো, আমার বউ লাল চুলের, সবুজ চোখ, লম্বা সুগঠিত পা আর শর্ট স্কার্ট পরে আছে। তোমার বউ দেখতে কেমন?

বল্টু বললো, আমারটার কথা বাদ দাও। চলো তোমার বউকেই খুঁজি।





২. সারা দিন মেলায় ঘোরাঘুরি করল হাবলু। বিকেলে এক জায়গায় এসে দেখল ভাগ্য গণনা করা হচ্ছে। মজা করার জন্য হাবলু গেল। জ্যোতিষী কিন্তু হাবলু কে দেখেই বিজ্ঞের মতো বললেন, 'আপনি দুই সন্তানের বাবা।'

হাবলু হাসতে হাসতে বলল, 'আপনার কি তাই ধারণা? হয় নাই, হয় নাই। আমার তিন সন্তান।'

জ্যোতিষী তখন হেসে বললেন, 'হা-হা, আপনারও কি তাই-ই ধারণা?'





মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P

২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০

কৃর্তনখোলা বলেছেন: বোজলাম না।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

মনে নাই বলেছেন: দারুন হয়েছে, আরো কয়েকটা দিতে পারতেন....।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

ঢাকাবাসী বলেছেন: ভালো লাগছিল, তবে কম হয়ে গেছে!

৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৬

অন্ধকারের বন্ধু বলেছেন: ২ টা দিয়া টেস্ট করলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.