নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের বন্ধু

অন্ধকারের বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

বাংলাদেশের ব্যাপারে আমার আশা যায় না। শেষ বলে যদি ১২ লাগে, আমার মনে হয় একটা নো বল আর দুটো ছয়। হতেও তো পারে। নাসিরের মতো আমিও আশাবাদী। এই টেস্টে জয় আসতেও পারে। আশা বেশি করলে আশাভঙ্গের বেদনাও তীব্র হয়। ভালোবাসলে কষ্ট বাড়ে। তবু আমার মনে হয়, অনেকবারই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালো করেছে। (খারাপ তো করেইছে অনেকবার।) আজ যদি বাংলাদেশ সারাদিন ব্যাটিং করে, তাহলে তিনশর বেশি রান হবে। তারপর কালকের পিচ কেমন হবে, কে বলতে পারে। কাজেই জয় আসতেই পারে। বাংলাদেশ ভালো ব্যাটিং করলে হয় জয়, না হয় ড্র। বাংলাদেশ খারাপ ব্যাটিং করলে? সেটা আগে থেকে ভাবার দরকার কী। আমাদের এত ব্যাটসম্যান। ওরা যদি নবম উইকেট জুটিগুলোতে এত রান করতে পারে, আমরাও পারব। আল্লাহ সহায় হোন। বাংলাদেশ ধৈর্য্য ধরে খেলো। আশা, মনোবল, জয়ের তৃষ্ণা হারিও না। সুসময়ে দুঃসময়ে আমরা তোমাদের পাশেই আছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

আরহাসান বলেছেন: ড্র হলেই খুশি .।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

অন্ধকারের বন্ধু বলেছেন: ধন্যবাদ @ আরহাসান । তবে স্বপ্ন দেখতে ক্ষতি কি !

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

ভিটামিন সি বলেছেন: আমিও ড্রয়ের জন্য আশাবাদী। তবে জয়ের স্বপ্ন দেখতে বাধা কোথায়? তবে সমস্যা আছে এক জায়গায়। আমাদের ব্যাটসম্যানেরা টেষ্ট ম্যাচ আর টি টোয়েন্টির মাঝে পার্থক্য বোঝে না। ধর মার কাট কাট, তারপর সবাই দল বেধে সাজ ঘরে।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

অন্ধকারের বন্ধু বলেছেন: হুম........ঠিক কইছেন

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১

শাহীন উল্লাহ বলেছেন: Click This Link

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

রাজ হাসান বলেছেন: ভাই কার লেখা কোথা হতে কপি করেছেন??সত্য করে বলেন তো।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৪

অন্ধকারের বন্ধু বলেছেন: কেন (?) জানেন না ? আপনার লেখা । ঐ যে আপনি পোষ্ট করছিলেন .......। @ রাজ হাসান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.