নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশকে এগিয়ে নিতে ভাল কিছু করি

এনামুল মিলন

আমি একেবারেই সাধারন, কম্পিউটার নিয়ে হালকা ঘাটাঘাটি করি, ভালো কিছু সন্ধান পেলেই......মেরে দিই...ডাইরেক্ট ব্লগ।

এনামুল মিলন › বিস্তারিত পোস্টঃ

নতুন ফাইবার অপটিক যুক্ত হচ্ছে বাংলাদেশে

২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৭:২৬

গ্রাহকদের উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে ভারতীয় এয়ারটেল বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ফাইবার অপটিক কেবলে যুক্ত করতে যাচ্ছে। ভারতীয় এয়ারটেলের পক্ষে সোমবার বাংলাদেশের এয়ারটেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতের পশ্চিম বাংলার বনগাঁ থেকে পেট্রাপোল- বেনাপোল বর্ডার পর্যন্ত বিস্তৃত এ লিংকটি উভয় দেশের মধ্যবর্তী ভয়েস ও ডাটা সংযোগ ব্যবস্থা এবং বাংলাদেশের সঙ্গে বাকি বিশ্বের ট্রানজিট ট্রাফিক আরও উন্নত করবে। এছাড়াও লিংকটি, আসন্ন থ্রিজি সেবার জন্য শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো এবং উচ্চ ব্যান্ডউইথ প্রদান করতে সক্ষম হবে।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও ক্রিস টবিট বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার চালুকৃত এই টেরেস্ট্রিয়াল অপটিক্যাল ফাইবার, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এর ফলে বাংলাদেশ, উন্নত ভয়েস ও ডাটা সেবাসহ বিশ্বব্যাপী সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। এয়ারটেলের স্থানীয় ও বৈশ্বিক অত্যাধুনিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত এই কেবল এন্টারপ্রাইজ ও ক্যারিয়ার গ্রাহকদের জন্য বাংলাদেশ এবং প্রধান ব্যবসায় কেন্দ্র যেমন সিঙ্গাপুর, লন্ডন, চেন্নাই, মুম্বাই ও লস অ্যাঞ্জেলেসের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনে সহায়ক হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৩

এনিগমা বলেছেন: ভালো

২| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪

নিষ্‌কর্মা বলেছেন: খুব উত্তম কথা। রবী ঠাকুরের ভাষায়ঃ দিবে আর নিবে, মিলিবে, মিলাবে!

প্রথমে মনে রাখতে হবে, এই কোম্পানিটি লাইসেন্স ট্রানসফার বাবদ বাঙলাদেশের উপযুক্ত কর্তৃপক্ষ (বিআরটিএ)-কে কয়েক মিলিয়ন ডলার পরিশোধ করে নাই। যেভাবেই হোক তারা সেই টাকা না দিয়ে এইদেশ থেকে প্রতিদিন কোটি কোটি ডলার হাতিয়ে নিয়ে যাচ্ছে।

এরপরে ভারতীয়রা বিভিন্নভাবে বাঙলাদেশের সাবমেরিন কেবল-এর উপরে তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ডাটা পাঠানোর জন্য চেষ্টা করে আসছিল। এর জন্য বিটিআরসি-র প্রধান কর্মকর্তা সুনীল বোসের সাথে হাত মিলিয়ে বাঙলাদেশের সাবমেরিন কেবল ও ফাইবার অপটিক নেটওয়ার্কের প্রায় ৭৫% ডাটা ক্যাপাসিটি বিনামূল্যে ব্যবহারের জন্য নেবার পাঁয়তারা তারা করেছে।

আপনার এই পোস্টের মাধ্যমে জানা গেল যে ভারতীয়রা তাদের উদ্দেশ্য হাসিল করতে পেরেছে। এই তথ্য ও সংবাদের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অন্ততঃ বাঙলাদেশের স্বার্থ পরিপন্থী একটা কাজের তো হদিস তো পাওয়া গেল।

এর জন্য এয়ারটেলের প্রধান বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার চালুকৃত এই টেরেস্ট্রিয়াল অপটিক্যাল ফাইবার, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এর ফলে বাংলাদেশ উন্নত ভয়েস ও ডাটা সেবাসহ বিশ্বব্যাপী সংযোগ স্থাপন করতে সক্ষম হবে

শেষের কথাগুলোর মানে কি? বাঙলাদেশ কি ভারতীয় সাবমেরিন কেবল ব্যবহার করতে পারবে? মোটেও না। তারা এর মাধ্যমে বাঙলাদেশের সাবমেরিন কেবল ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করবে। বলার সময়ে বলবে বাংলাদেশ উন্নত ভয়েস ও ডাটা সেবাসহ বিশ্বব্যাপী সংযোগ স্থাপন করতে সক্ষম হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.