| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যালকুলেটর কিনতে গিয়ে নকল মালের খপ্পরে পড়েননি এরকম পাবলিক খুব কমই আছেন। আশা করি নিচের ট্রিকসটি অনুসরণ করলে সহজেই আসল ক্যালকুলেটর চিনতে পারবেনঃ
• প্রথমে ON বাটন চেপে ক্যালকুলেটরটি অন করুন।
• এবার Shift+7+ON একসঙ্গে চাপুন।
• ডিসপ্লে কাল হয়ে গেলে 1 না আসা পর্যন্ত Shift বাটনটি চাপতে থাকুন।
• ডিসপ্লেতে 1 আসলে পরের বাটনগুলো একে একে চাপতে থাকুন (ON বাটন বাদে), দেখুন ডিসপ্লেতে 2,3,4…….. ইত্যাদি পরপর আসছে অর্থাৎ বাটনগুলো চেক হচ্ছে।
• যাদের ক্যালকুলেটরে চার অ্যারো কি সমৃদ্ধ Replay বাটন আছে তারা Mode বাটনের পর Replay বাটনের নিচের অ্যারো কি’টি বাদে উপরের ৩ টি অ্যারো কি চাপুন। আর নিচের অ্যারো কি বাটনটি “CONST” বাটনের পরে চেক করুন।
• এভাবে Shift থেকে Ans পর্যন্ত সব বাটন চেক হয়ে গেলে সবশেষে = বাটনটি চাপুন।
• ডিসপ্লেতে OK আসলে ON বাটনটি চাপুন।
মজার ব্যাপার হল নকল ক্যাসিও ক্যালকুলেটর Shift+7+ON কম্যান্ড বুঝতে পারেনা। তাই আমরা ক্যাসিও ক্যালকুলেটর কিনার আগে এই ট্রিক্সস ফলো করে নকল ক্যাসিও ক্যালকুলেটরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবো।
সংকলিত
২|
০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
ভোলা বাবা বলেছেন: সচেতন করার প্রয়াসের জন্য ধন্যবাদ ,তয় এই ট্রিক্স ৫ বছর আগেই পুরান হয়ে গেছে। কিছুদিন আগে কেসিও ৯৯১ এমএস একটা চাইনিজ ভার্সন দেখলাম যাতে এটা করা যায়, কিন্তু ডিসপ্লে দেখে বুঝছি মালটা নকল। আবার ওইটার পিছে ব্যাটারি লাগানোর জায়গা আছে যা কিনা আসলটার নেই। মোটকথা যতই মেকানিক্যাল ট্রিক্স বাহির করেন না কেন চাইনিজরা টার চেয়ে এগিয়ে থাকে। আর আসল নকল ধরার জন্য অভিজ্ঞ চোখের কোন বিকল্প নাই। মার্কেট ঘুরতে হবে, অনেকগুলা হাতাতে হবে, তারপর যদি আসলটা পাওয়া যায়.।.।
৩|
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আসল ক্যাসিও এখন নিম্নমানের ক্যালকুলেটর বানায়। সবচেয়ে ভালো হয় "টেক্সাস ইন্সট্রুমেন্ট" -এর ক্যালকুলেটর কেনা। বসুন্ধরা সিটিতে মাঝে মাঝে চোখে পড়ে, কিন্তু দাম খুব বেশি।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
ক্ষঋঙ বলেছেন: +++