নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নিরীক্ষণ

আমি আমার মত

রবিন উত্তর কাট্টলী

রবিন উত্তর কাট্টলী › বিস্তারিত পোস্টঃ

খুবই কাণ্ণা আসছিলো ঐ মুহূর্তে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

অফিস থেকে ফিরছিলাম। আজ একটু আগেই বের হয়েছি। উদ্দেশ্য চট্টগ্রাম প্রেসক্লাব- স্বাধীনতা মঞ্চ।এখণ প্রতিদিন অফিস থেকে বের হয়েই চলে আসি এখানে রাত ১০ টা পর্যন্ত স্লোগান দেই, এরপর বাসায় ফিরি। বাসায় ফিরলেই মা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে কি করেছি, কি হচ্ছে, আর আমি ও উৎসাহ নিয়েই বলি। সচরাচর আফিস থেকে রিকশা নিয়ে GEC মোড় আসি এরপর লোকাল বাস এ উঠি। এই কয়দিন আমার রুট পালটে গেছে, অফিস থেকে সোজা ২ নং বাসে উঠে জামালখান মোড় - স্বাধীনতা চত্বর ।বাসে উঠলেই খুব বিরক্ত লাগে গাদাগাদি,চেচামেচী তারপর আবার ২নং বাসটা তো বিশাল , যাত্রী পুরাতে অনেকক্ষণ সময় লাগে। আর আমাদের দেশের বাস ড্রাইভার আর হেল্পার তো মাশাল্লাহ, পারলে বাসের ছাদে লোক নেয়। প্লান ছিল স্নাধিনতা মঞ্চে গিয়ে মৌনতা পালন করব, সময়মতই বের হয়েছিলাম, কিন্তু শালার বাস ড্রাইভারটা এত ছেঁচরা , এত লোক গালি দেওয়ার পড়ে ও শালা জায়গা থেকেই নড়লনা।আজীব X( । বাস পুরাল বিশ্বাস করুণ নিশ্বাস ফেলার জাইগাটুকু ছিলনা। বাস ছাড়ল এদিকে আমি লেট, তখন ৩ টা ৪৫ আর ১৫ মিনিট বাকি , মনে মনে ড্রাইভার এবং তার ১৮ গুষ্ঠি কে অকথ্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালি দিচ্ছিলাম আর শিট বলতে বলতে গলা শুকাছছিলাম। ৩ টা ৫৯ বাজল আর আমার বড় বড় দীর্ঘশ্বাস, বাসের আবহাওয়া ভারী করে তুলল। ৪ টা বাজল , পিছন থেকে কেউ ১ জন বলে উঠল ৪ টা বাজছে এত জোড়ে বলল যেন টুইনটাওয়া ভেঙে গেছে আবার। পিছনে ফিরে তাকালাম, দেখলাম মধ্যবয়স্ক চশমা পরা ভদ্রলোক- দাড়িয়ে গেছে আর সবাইকে বলছে ৪ টা বাজে,৪টা বাজে, ঠীক যেমন সেহেরীতে আমরা রোজা রাখার জন্য ডাকি। সাথে সাথে আমি দাড়িয়ে গেলাম। এমনিতেই অনেকে দাঁড়ানো ছিল বাণরঝোলা অবস্থায়, বাকীরা ও দাড়িয়ে গেল। ২০ সেকেন্ডের মধ্যেই পুরা বাস স্ট্যান্ডিং। একটু পর বাস হটাত কড়া ব্রেক , স্টপএজ ছাড়াই পার্ক করল ড্রাইভার তাও রাস্তার মাঝামাঝিতে এবং সবাইকে অবাক করে দিয়ে ড্রাইভিং সীট থেকে দাড়িয়ে গেলো সে, আর পীচ্চী স্টাফ ২ জন ও দাড়িয়ে রইলো বূকে হাত দিয়ে। আমার আর কিছু বলার নেই, খুবই কাণ্ণা আসছিলো ঐ মুহূর্তে, কাণ্ণাটাকে গিলে ফেললাম।

মন্তব্য ২৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: সাবাশ বাঙালী । প্রিয় বাংলাদেশ , ভালোবাসি ভালোবাসি ++++ প্রিয়তে

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

নিষ্‌কর্মা বলেছেন: একেই বলে গণ জাগরন!

উনাদের অনেক ধন্যবাদ, বিশেষ করে উনাকে যিনি সময়টা মনে করিয়ে দিয়েছিলেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

রবিন উত্তর কাট্টলী বলেছেন: সত্যি আমরা দেশটাকে অনেক ভালোবাসি

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

খেক খেক বলেছেন: সাবাশ বাঙালী

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

তাওহীদ বলেছেন: একেই বলে গণ জাগরন!

কিন্তু কারা যেন বলতে চাইছে এই জাগরনে যারা অবস্থান নিছে তারা নাকি ভাড়া করা লোকজন, আর এইডা সাজানো নাটক... X(( X((

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

রেজোওয়ানা বলেছেন: এই সব ঘটনা গুলো পড়ি, আর পড়তে পড়তে আমারও চোখ পানি চলে আসে।
এই জীবনে আনন্দে আবেগে খুব বেশি চোখ ভেজেনি, যতটা এখন হচ্ছে।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

পিশানব বলেছেন: উফ! আবেগে পালল হয়ে যাব মনে হচ্ছে। জয় বাঙলা।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

রবিন উত্তর কাট্টলী বলেছেন: স্যালুট বাঙ্গালী

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

রাখালছেলে বলেছেন: কে বলে আমাদের মধ্যে দেশপ্রেমিক নাই । শুধু সুযোগ দরকার তাহলে দেখা যাবে আমাদের মধ্যে কত দেশপ্রেমিক জান দেয়ার জন্য এক পায়ে দাড়িয়ে আছে । আহা কি যে ভাল লাগছে । আমাদের মনে এতকিছু জমা ছিল কে জানত ।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

মৃন্ময় বলেছেন: Click This Link

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

স্টেনটোরিয়ান বলেছেন: Spirit of Independence মনে হয় একেই বলে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

রবিন উত্তর কাট্টলী বলেছেন: নব জাগরণ জাগিয়ে দিলো আমাদের লুকিয়ে থাকা দেশপ্রেম, ধন্য নবজাগরণ।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

ডাইনোসর বলেছেন:
সত্যি নাকি? দারুন ব্যপার তো।

সাবাস

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

ক্লান্তিহীন পথচারী বলেছেন: আমার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। ৪ টায় শাহবাগ যাচ্ছিলাম, হঠাৎ দেখি ৪টার সময় রাস্তার বেশির ভাগ গাড়ি থেমে গেলো !! আসলেই অন্যরকম এক অনুভূতি হচ্ছিলো তখন । :) :)

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

বিচছু বলেছেন: শিবিরের কুত্তারা আজকে প্রজন্ম চত্বরে আসে নাই X( নইলে আগো খবর আছিল X(( X((
বাঙালি জাতিকে স্যলুট !:#P !:#P

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: খুব ভালো লাগে যখন দেখি সবাই এক হয়েছে তাদের প্রানের দাবিতে।

আশা করি ১৪ তারিখ সন্ধ্যা সাতটায় এভাবেই সারা দেশ আলোকিত হয়ে উঠবে মোমের আলোয়।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

অদ্বিতীয়া আমি বলেছেন: অসাধারণ লাগল ভাই

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

মাগুর বলেছেন: অসাধারণ! ভাইয়া, লেখাটি শেয়ার করার অনুমতি চাইছি। প্লিজ না করবেন না! এই কথা গুলো সবার জানা দরকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

রবিন উত্তর কাট্টলী বলেছেন: অবশ্যই শেয়ার করবেন। খণ্ড খণ্ড ঘটনা নিয়েই আমাদের ৭১ ।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০০

অচিন্ত্য বলেছেন: অসাধারণ একটা মুহূর্ত ! আমি তখন শাহবাগ। মনে হচ্ছিল বাংলাদেশ থমকে আছে ঠিক একটা ঝড়ের অপেক্ষায়

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি করতে পারিনি :(

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪

বিষন্ন পথিক বলেছেন: এই অনুভুতি আর আবেগকে সশ্রদ্ধ সালাম। জয় বাংলা

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

মিত্র বলেছেন: দুর্দান্ত। সবকটা বাঙ্গালী যেন এক একটা বারুদ- শুধু দরকার একটু আগুনের স্ফুলিংগ। সব জ্বালিয়ে ছাড়কার করে দেবে। সাবাস বীর বাঙ্গালী।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

যীশূ বলেছেন: অসাধারণ

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

স্পাইসিস্পাই001 বলেছেন: স্যালুট সবাইকে ..... এবার জয় আসবেই......

জয় বাংলা

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

ইখতামিন বলেছেন:
++++++++++++++++++
আপনার এই লেখাটা নির্বাচিত পাতায় যাওয়া সত্বেও আমার পড়া হয়নি।

কিন্তু এখন পড়ার পর সত্যিই কান্না পাচ্ছে।
এই অশ্রু বেদনার নয়, বিজয়ানন্দের ...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

রবিন উত্তর কাট্টলী বলেছেন: জয় আসবেই । এ জয় আমাদের ।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

পি পি বলেছেন: স্যালুট চট্টগ্রাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.