| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্র্যান্ড এর প্রতি আমার লোভ অনেকদিনের, বাংলাদেশে থাকতে ecstasy ব্র্যান্ড আমার খুব ভাল লাগত। অস্ট্রেলিয়া আসার পর চোখ একটু বেশীই খুলে গেছে
, বিভিন্ন ব্র্যান্ডের টিশার্ট, জুতা, পারফিউম আর কেডস আমার চোখ আটকে দিত, দাম বেশী হওয়াতে সবসময় ঘুরতাম ব্র্যান্ডের দোকানগুলাতে, সেলের আশায়। যদি ৪০ থেকে ৫০ % সেল পেতাম লুফে নিতাম। অস্ট্রেলিয়াতে যারা আছেন, মায়ার কে চিনবেন অবশ্যই, সিটির সবচেয়ে বড় মায়ারের শোরুম যা আমাদের সানমার ওসান সিটির(চট্টগ্রাম) চেয়েও বড়, নানান দেশের বিখ্যাত ব্র্যান্ড এর সমাহার এই শোরুমে । দেশে আসার আগে শপিং এ বের হয়েছি আমি আর আমার এক বাংলাদেশী বন্ধু। অভ্যাসবসত ওইদিন ও ঢু মারলাম, লক্ষ্য আমার প্রিয় এক বাক্তির জন্য পারফিউম নিব। নিচ ফ্লোরে পারফিউম দেখছিলাম, এলিগেনট লুকিং অস্ট্রেলিয়ান এক ভদ্র মহিলা বয়স ৩০-৩৫ হবে, এলো আমাদের সাহায্য করতে, তিনি অন্যান্য সবাইকে ডাইরেক্সন দিচ্ছিল, বুঝে নিলাম বড় পোষ্টের কর্মকর্তা, তাকে বুঝিয়ে বললাম আমার একটা পারফিউম লাগবে ২০-২৫ বছরের মেয়ের জন্য। তিনি বুজলেন আমার চাহিদা পারফিউম দেখাতে লাগলেন, কথার ফাঁকে জিজ্ঞাসা করলেন আমি কোন দেশ থেকে, প্রশ্নটা শুনে আমি একটু অবাক, কারণ মেলবোর্ন আসার পর আমি প্রথম কোন অস্ট্রেলিয়ান ত্থেকে এই প্রস্ন শুনলাম। সচরাচর সবাই জিজ্ঞাসা করে ARE U from INDIA? আমিও তাই উত্তর রেডি করি রাখি, NO, I am from BANGLADESH and Itz next to INDIA. যাতে পরের প্রশ্নে আমাকে আর জিজ্ঞেশা না করে বাংলাদেশ কোথায়? তো যথারীতি আমার উত্তর আমি বাংলাদেশ থেকে মনে করেছি চিনাতে হবে বাংলাদেশ কোথায়? কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে বলল, You supposed to be the happiest person in the world. আমরা ঠাট্টা মনে করে একটু হাসলাম। কিন্তু ভদ্রমহিলা সিরিয়াস হয়ে গেল, I am not joking. its serious,you Bangladeshis are happy enough , ইতিমধ্যে আমার একটা পারফিউম পছন্দ হয়ে গেল দামটা অনেক বেশী হওয়ায়, (১২০ ডলার) আমার বাজেট ছিল ৬০ দলার্ নিলামনা , বের হয়ে আসলাম। দেশে যাওয়ার আগে আমি ২ সপ্তাহ কাজ করিনা। মানসিক ভাবে দেশের জন্য প্রস্তুতি নেই, আমি শুধু ওই পারফিউমটি কিনার জন্য ১ দিন এক্সট্রা কাজ করেছিলাম। আসার ১ দিন আগে আবার গেলাম মায়ারের সেই ভদ্র মহিলার কাছে, সে আমাকে চিনে নিল, You from Bangladesh,how are you?
আমি একটু হেসে ঐদিনের পারফিউমটি চাইলাম, কিনলাম এবং আসার সময় বলে আসলাম "এই পারফিউমটা আমি শুধু তোমার কথার জন্যই কিনেছি, "You supposed to be the happiest person in the world". খুব ভালো লাগে যখন বাইরে থেকে দেশের সুনাম শুনি। ইচ্ছা করে যে সুনাম করে তাকে , কলিজাটা কেটে খাইয়ে দেই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
রবিন উত্তর কাট্টলী বলেছেন: ধন্যবাদ দোয়া করবেন, যাতে ভাল ও সুস্থ থাকি।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
টুনা বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম। ধন্যবাদ অনুভুতি শেয়ার করার জন্য।
ভাল থাকবেন নিরন্তর।
অনেকদিন আগের লেখা একটি ব্লগ। ইচ্ছে হলে পড়তে পারেন। এই অসমাপ্ত গল্প এবার শেষ করার স্বপ্ন দেখছি।
Click This Link
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২
রবিন উত্তর কাট্টলী বলেছেন: আপনার লিখাটা পরলাম এবং একটি কথা না বলে থাকতে পারলাম না, অস্ট্রেলিয়াতে বাংলাদেশের মানুষকে লোক কম চিনে কিন্তু যারা চিনে তারা ভালই জানে, জানে আমরা খুব মিশুক ও পরোপকারী। কিন্তু বেশির ভাগই মনে করে আমরা ইন্ডিয়ান , আর ওরা ইন্ডিয়ানকে ফাকিং ইন্ডিয়ান বলে থাকে(কারণ ইন্ডিয়ানরা কাজ করেই ঐরকম )
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
শিপু ভাই বলেছেন:
ইচ্ছা করে যে সুনাম করে তাকে , কলিজাটা কেটে খাইয়ে দেই।
আমাকেও ছুঁয়ে গেল!!!
+++++++++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
রবিন উত্তর কাট্টলী বলেছেন: কথাটা সত্যি না ?
৪|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪
ঝটিকা বলেছেন: দারুন ব্যাপার তো!!! মহিলা বাংলাদেশকে শুধু চেনেই না, ভালো ধারনাও রাখে। তবে এটা ঠিক অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের অনেক সুনাম।
৫|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: খুব ভালো লাগে যখন বাইরে থেকে দেশের সুনাম শুনি। ইচ্ছা করে যে সুনাম করে তাকে , কলিজাটা কেটে খাইয়ে দেই।
আবেগটা প্রকাশ করলেন খুব সুন্দর করে।
++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
অদৃশ্য বলেছেন:
দারুন লাগলো আপনার এই লিখাটি.... এরকম লিখা সবসময়ই স্পর্শ করে.....
শুভকামনা...