নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নিরীক্ষণ

আমি আমার মত

রবিন উত্তর কাট্টলী

রবিন উত্তর কাট্টলী › বিস্তারিত পোস্টঃ

প্রথম কবিতা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫





আমার এ জীবনে বেঁচে থাকার আর কোন দরকার আছে বলে মনে হচ্ছেনা। জীবনে চাইতে না চাইতে অনেক কিছুই পেয়েছি, কিন্তু আজকের মত এত আনন্দ আগে কখন পেয়েছি কিনা বলতে পারবনা, তাই আমার আজকে জীবন পরিপূর্ণ , মরলে ও আর কোন আফসোস থাকবেনা।

কী পেয়েছি ?

একটু ধৈর্য ধরুন ব্যাকগ্রাউনড টা বলি।



আমার প্রেয়সী যার পিছনে ৩ মাস অক্লান্ত চেষ্টা করে শুধু মাত্রও কয়েকটা কথা বলতে পেরেছি , যেমনঃ কেমন আছেন ? :(

যখনি সামনে/পাশে দিয়ে হেঁটে যেতাম আমার কানের পাশ দিয়ে কেমন জানি, বাতাস বয়ে যেত বোঝাতে পারবনা এ এক অদ্ভুত অনুভুতি। যাই হোক পুরা ঘটনা আর এক দিন বলব, অনেক লম্বা কাহিনী, ১২ বছরের প্রেমতো ! এইটুকুই বুঝতাম আমার ভিতর কিছু একটা হচ্ছে। আসলে আমরা ফিলিংস গুলাকে ভাষায় প্রকাশ করতে পারিনা, কখনই না, এই ভাষা আবিষ্কার এখনো হয়নি। যা বলছিলাম আমার প্রেয়সীকে i love u বলাতে সময় লেগেছে ৩ দিন ৩ রাত, তাও আবার নির্ঘুম, বলানোর জন্য প্রিপারেসন টাইমের কথা না হয় বাদ এ দিলাম।ওর নাকি লজ্জা লাগে :#> । হায়রে লজ্জা শরম শুধু আমারা ছেলেদের ই নাই ;)



মূলকথায় আসি, আমার প্রেয়সী, চরম রকমের পড়াচোর, সবসময় লিখা পড়ায় ফাঁকি মারে, স্বাভাবিক ভাবেই সে কোনদিন কোন আর্টিকেল, গল্প, উপন্যাস পড়েনা আর পাঠ্যপুস্তকের কথা নাহয় বাদই দিলাম । আমি তাকে অনেক বলেছি আমার ব্লগটা একটু পরে দেখ কেমন লিখলাম? পড়া তো দূরে থাক সে এসব থেকে ১০০ হাত দূরে থাকে। লিখা পড়া দূরে গিয়া মর।

আজকে সে আমার জন্য ভালবাসার একটা কবিতা লিখেছে।। ওয়াও ।। টিনের চালে কাক আমিতো অবাক :)

কবিতাটা এমন



তুমি আছ বলে রাত এত মধুর সকাল এত মিষ্টি

চেয়ে থাকি তোমার পাণে ফেরাতে পারিনা দৃষ্টি

তোমার পানে চেয়ে আমি এক মনে ভাবি

তোমাকে ভালবাসতেই কি ভালবাসার সৃষ্টি



মারহাবা! মারহাবা!!

আরও অনেক কথা সেটা না হয় আমারি থাক।

তাই আজ আমি মরে গেলেও খুশি, ভালবাসা মানুষকে কবি বানায়, এটা আবারও প্রমানিত B-) (আমিও কিন্তু ১ম দিকে অনেক কবিতা লিখেছি B-)) )

যদিও ও এসব পড়েনা , কিন্তু পড়লে নির্ঘাত আমার খবর আছে। :P :P



এতো সুন্দর একটা কবিতা লিখল ও আর আমি কিছুই দিবোণা??

আমার এই লিখাটি শুধু তাকেই উৎসর্গ করলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

পিচ্ছি ছেলে বলেছেন: মারহাবা! মারহাবা!! :p

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

মন্জুরুল আলম বলেছেন: মারহাবা.....
বসের বাড়ি উত্তর কাট্টলি নাকি???
.. ফিরোজশাহ কলোনি..কর্ণেল হাট..ধইজ্জার পাড়.. আহারে দেশের কথা মনে যায়............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.