| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই হয়ত এই চিঠিটা পরেছেন । লাইক ও করেছেন। শেয়ার ও দিয়েছেন অনেকজন । আমার কথাগুল চিঠিটাকে কেন্দ্র করে।
প্রিয় ডঃ ইউনুস,
আপনি যেবার নোবেল পান আমি সেইবার নটর ডেম এর
ছাত্র ছিলাম। মনে আছে আপনার নোবেল পাওয়ার দিনে আমরা কলেজের বাইরে আনন্দ মিছিল করেছিলাম। যে আমি ক্রিকেটারদের ছবি ছাড়া অন্য কারো ছবি দেয়ালে লাগাতাম না, সেই আমি আপনার ছবি দেয়ালে
লাগালাম। যে আমি আপনাকে নিয়ে গর্ব করতাম সেই আমি আজ আপনাকে নিয়ে লজ্জা পাই। শাহবাগে যেখানে সাধারন মানুষের গনজাগরন ঘটেছে সেখানে আপনার মত আন্তর্জাতিক ফিগারকে চুপ থাকা পাপের পর্যায়েই পড়ে। দেশে অশান্তির আগুন জ্বলছে আর আপনি সারা বিশ্বে শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন! জানি সরকারের সাথে গ্রামীন ব্যাংক নিয়ে আপনার সমস্যা আছে, কিন্তু কথা হচ্ছে '' বৃহত্তর স্বার্থে কি ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করা যায় না?'' দেশে অশান্তির আগুন জ্বলুক তাতে আপনার কি এসে যায়? আপনি প্রতি বছর শান্তিতে গন্ডায় গন্ডা নোবেল পান এই কামনাই করি। হায় ইউনুস! যে আপনি ছিলেন মানুষের চোখের মনি সেই আপনি আজ মানুষের চোখের বালি।
দেখলাম অনেকেই লিখাটা শেয়ার করেছে আমি ও শেয়ার করলাম কিন্তু এক্তু অন্যভাবে ।
It is unexpected from u. Such an irresponsible status . You must not comment this kind of highly appreciated personality. u should remember : Respect was invented to cover the empty place where love should be . Learn to respect first.( আপনি প্রতি বছর শান্তিতে গন্ডায় গন্ডা নোবেল পান এই কামনাই করি। হায় ইউনুস! যে আপনি ছিলেন মানুষের চোখের মনি সেই আপনি আজ মানুষের চোখের বালি) Itz too rude and unacceptable from a leading generation. Gain a Nobel Prize 1st then Talk about HIM.
আমার প্রশ্ন হল। আপনারা কেন এভাবে একজন সম্মানিত বাক্তিকে হেয় করছেন? অনেক কে দেখলাম ডঃ ইউনুসকে রাজাকার বলছে। আজ সত্যি আমার লজ্জা হচ্ছে যে আমরা এত নীচ।
যে মানুষটা বাংলাদেশ কে বিশ্ব দরবারে চিনিয়েছে তাকে এত অপমান, আর কেউ সহ্য করলে ও আমি করতে পারলাম না। ধিক জানালাম। প্রথম থেকেই শাহবাগের পক্ষে আছি।
কিন্তু এইরকম বাচ্চাসুলভ স্ট্যাটাস তাদের মানায় যারা নতুন ফেসবুক আকাউন্ত খুলেছে, শাহবাগ সাইবার যুদ্ধ কে না । আপনাদের আমাদের শত্রু রাজাকার, ধর্মবাবসায়ি ঠিক না? এর মধ্যে ইউনুস আসল কোত্থেকে ? আজব এবং হাস্যক। এসব বিতর্কিত এবং সস্তা স্ট্যাটাস যা আমাদের মনে কষ্ট দেয় এবং কাউকে অসসম্মান করে তা না দেওয়াটাই সমীচীন। যদি কারো মত, আমাদের সাথে না মিলে অথবা যদি কেউ আমাদের সাথে একাত্ম না হয়, তাহলে কি সে রাজাকার? আর একটি কথা উনাকে নিয়ে কথা বলার আগে একটু ভাবতে হবে উনি কোন রাজনীতির ধার ধারেনা এবং কারো পা চাটা গোলাম ও নয়, সুতারাং একটু মুখে লাগাম দেওয়াই ভাল। আর একটা ব্যাপার কি জানেন? বহির্বিশ্ব আমাদের মত দুর্নীতিবাজ না , তারা গুণীকে সম্মান দেয়, ভণ্ড কে না। ইউনুস আমাদের সম্মান, তাকে সম্মান করতে শিখুন, মাইক্রোফোন হাতে পেলেই যেমন গায়ক হওয়া যায়না, তেমনি শ্লোগান দিলেই নেতা হওয়া যায়না। আমি অশিক্ষিত হতে পারি যা খুশি তা বলতে পারি, কিন্তু শাহবাগ থেকে এমন কোন বক্তব্য আমি আশা করিনা, যা মানুষের সম্মানবোধে আঘাত হানে।
সবাইকে বল আমার সমস্যা নাই কিন্তু ডঃ ইউনুসকে ? আমি এজন্যই বললাম, কারণ অস্ট্রেলিয়াতে আমার অনেক শিক্ষক আছেন যারা আমি বাংলাদেশ থেকে, শুনলে, প্রথমে ইউনুসের কথা জিজ্ঞাসা করে।
তাকে আমেরিকার কুকুর ও বলেছেন ওই স্ট্যাটাসের অনেকগুল কমেন্ট এ। হাইরে বাঙালি কেন বলতে পার আমার দেশটা আজ এমন?
কেন মেধাশুন্ন ? কারণ আমরা তো এখনও মেধার মূল্যায়ন করতেই শিখিনাই। একটা কথা আছে গেঁয়ো যোগী ভিখ পায়না, যদি ইউনুসের ব্যাপারটি এমন হয়, তবে বন্ধুরা মনে রেখো, বাংলাদেশে কিন্তু আর কোন ইউনুস জন্মাবেনা, সব ইউনুস দেশ থেকে বাইরে গিয়ে উন্নত বিশ্বগুলকে আরও উন্নত করবে, আমাদের দেশ এইরকম নোংরা রাজনীতির মধ্যেই ঘুরতে থাকবে অনন্ত কাল, ক্রিকেট খেলার মত, টস হবে আর এক এক বার এক এক দল সিংহাসনে বসবে এবং বেগম রোকেয়ার একচাকা ভাঙ্গা গরুর গাড়ির মত দেশটা একজায়গাতেই ঘুরতে থাকবে , সব সময়, সামনে যেতে পারবেনা কখনই ।
মনে রেখ উন্নত বিশ্ব ইউনুসের মত মেধাবিগুলকে কেনার জন্য হাজার হাজার ডলারের সেলারির ফাঁদ পাতিয়ে বসে আছে।
আমি লজ্জা বোধ করছি একজন বাঙালি হয়ে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
মুক্ত আকাশ বলেছেন: আমার সাথে না এলে আপনি রাজাকার...।