নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন্দ্রনাথ ঠাকুর

শান্তিনিকেতনে থাকি ।

রবিন্দ্রনাথ ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

আমার শহীদ মিনার অভিজ্ঞতা X((

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

গতকাল শহীদ মিনারে যাইয়া আমার আক্কেল গুড়ুম ! ঢুকিতে তেমন বেগ পাইতে হয় নাই, তবে বাহির হইতে যাইয়া একরকম ইসলামিক জিহাদের অনুরুপ ফ্লেভার লইয়া আসিয়াছি :|

ফুল দিয়া যথারীতি আমরা বাহির হইয়া আসিতেছিলাম, কিন্তু পুলিস বাবজিরা বলল স্যার, এখুনি বাহির হইতে পারিবেন না ! আমার বউয়ের চেহারা তখন ঠাডা পড়া ক্ষেতের মত শুকাইয়া গেল । বলিলাম মানে ?

মানে স্যার উপর থাকিয়া নির্দেশ আসিয়াছে, সরকারী দলের মিছিল আসিতেছে । তাই একটু ........

আমি বলিলাম মিছিল তো আসিবে প্রবেশদ্বার হইতে, এইখানে কি সমস্যা ?

পুলিস বাবাজিটা একটু কাছে আসিয়া চোখ টিপাটিপি শুরু করিল B:-)


ভাবিলাম নিজের পরিচয়খানা তুলিয়া ধরিব কিনা, মন্ত্রী এমপি প্রাইম মিনিস্টার অব্দি হাত রহিয়াছে আমার ! পরে ভাবিলাম থাক, ওদের হাতও কম লম্বা নহে , দেখা যাইবে শেষে বারাক হোসেন ওবামাও চলিয়া আসিতে পারে !

দেখিলাম আমাদের মত আরো প্রায় শ'কয়েক মনুষ্যকে বাহিরে যাইবার প্রাক্কালে আটকাইয়া রাখিয়াছে !!

প্রায় ঘন্টাখানেক পর ছাড়া পাইয়াছিলাম। বাহিরে আসিয়া জানিতে পারিলাম, টেলিভিশন চ্যানেলগুলো নিউজ কভারেজ করিতেছিল। তাই ঐখানে একটা মোটা অংকের জনসমাগম দেখানো জন্যই নাকি আমাদের সবাইকে আটকাইয়া রাখিয়াছিল X((

যযাই হোক, শেষ মেশ ভালয় ভালোয় সব সাংগ হইয়াছে, এতেই স্বস্তি । সবাইকে অমর ২১ ফেব্রুয়ারীর শুভেচ্ছা ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০২

মুদ্‌দাকির বলেছেন: ভালোই

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: জ্বী ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১

আরাফআহনাফ বলেছেন: যদ্দেশে যদাচার !

শুভ রাত্রি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: :(

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

আহসানের ব্লগ বলেছেন: ভালই

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: জ্বী ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



এভাবে হাজার হাজার লোক ওখানে যাবার দরকার কেন? প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার গেলেই সবার যাওয়া হয়ে যায়; বাকী যারা যেতে চায় যাক; কিন্তু সংঘ, পার্টি ইত্যাদিকে ওখানে যেতে দেওয়ার প্রয়োজন নেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: হুমম ।

৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

বিজন রয় বলেছেন: ভাল লিখিয়াছেন, নব রবিবাবু।
+++++

৬| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:১১

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: poribar jonno ekrash dhonnobad suprio bijon Roy :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.