| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চপল, আমার এলাকার একটি ছেলে।উচ্চতা্য ৫ ফুট ১০ বা ১১ ইঞ্চি। সুঠাম দেহের অধিকারি। পাথরঘাটা বা তার আশে পাশের থানার সবথেকে ভয়ংকর ফাস্ট বোলার হিসেবে পরিচিত। এমন আগুন ঝরানো গতি আর ইনসুইংগার সামলানো খুব একটা সহজ না হওয়ায় আমরা না পারলে ওর বল খেলতে চাইতাম না। খালি চোখে আমার মনে হয়, চপলের সমান গতি বাংলাদেশের কারও তো নেই ই, সারা পৃথিবীতেও ২-১ জনের বেশি নেই।এই ছেলেটির এক সময় পরিবারের চাহিদা মেটানোর জন্য ক্রিকেট রেখে বিজিবিতে একটি চাকরির জন্য লাইনে দাড়াতে হয়।
এই ঘটনাটি তুলে ধরার কারন, বাংলাদেশে ক্রিকেট অনেকদুর এগিয়েছে কিন্তু আরও অনেকখানি সামনে এগুতে পারত একটু মনোযোগি হলে।
১ বাংলাদেশে জেলা এবং বিভাগীয় লেভেলে ক্রিকেট প্রতিযোগিতা চালু আছে কিন্তু এতটুকুই। এদের আর খোজ রাখা হয় না।
২ ২০০৬-০৭ এর দিকে পেসার হান্ট নামে একটা প্রোগ্রাম চালু করা হয়েছিলো। আজকের শফিউল বা রুবেল এখান থেকে উঠে আসা কিন্তু এখন আর এই প্রোগ্রামটার কোন অস্তিত্ব নেই।
ফলে চপলের মত ছেলেরা হারিয়ে যায়
৩ ক্লাবগুলোর সবার নিজস্ব মাঠ নাই এবং অন্যান্য সুযোগ সুবিধাও অপ্রতুল।
৪ পরিবার থেকে সবাই সাহায্য পায় না কারন এতে ভবিষ্যতের নিশ্চয়তা নাই।
৫ ২০১২ সালে সারা বছর টি২০ ক্রিকেট খেলানো হয়েছে যাতে বাংলাদেশ বিশ্বকাপে ভালো খেলে কিন্তু টেস্ট ক্রিকেট যেন ভালো খেলে তার জন্য এরকম পদক্ষেপ নেয়া হয় না।
পরিশেষে, এই লেখার সাথে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাংলাদেশের এই টেস্টের ফলাফলের কোন সম্বন্ধ নাই।
©somewhere in net ltd.