| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহেদ হোসেইন
আমি এক অসাধারণ কিছু বলে আমার মনে হয়
হে সুন্দর তুমি দূরেই থাকো.
আমার স্পর্শ থেকে অনেক দূরে।
হে সুখ তুমি অধরাই থেকে যাও..
কেননা কিছু সুন্দর দূর থেকেই ভাল দেখায়।
কাছে গেলে সৌন্দর্য তার স্বরুপ হারায়
যেমন চাঁদের প্রস্তরময় ভূপৃষ্ট।
কিছু সুন্দর হাত দিয়ে ধরা যায়না.....
যেমন প্রজাপতির ডানা।
কিছু সুন্দর ইচ্ছে করলেই গায়ে মাখানো যায়না....
যেমন বসন্তের বাতাস।
অতএব হে সুন্দর! তুমি দূরেই থাকো...............!
©somewhere in net ltd.