| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহেদ হোসেইন
আমি এক অসাধারণ কিছু বলে আমার মনে হয়
কোন এক শীতের সকালে,
কুয়াশা মোড়া সূর্যকে প্রশ্ন করেছিলাম
ভালবাসা কী?
সূর্য বলেছিলো,
আমার আলোয় ঝলসে উঠা একফোঁটা শিশির বিন্দুই ভালবাসা!
সুন্দর কোন এক বিকেলে স্রোতস্বিনী
কোন নদীকে প্রশ্ন করেছিলাম,
স্বপ্ন কী?
নদী বলেছিলো,
সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রের পানে ছুটে যাওয়াই স্বপ্ন!
নির্ঘূম একরাতে মেঘমুক্ত নির্মল
আকাশকে প্রশ্ন করেছিলাম,
সুখ কী?
আকাশ বলেছিলো,
আমার বুকে হাজারো তারার ভীড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ!
কোন এক ব্যাথা ভরা সন্ধ্যায় আমায়
একজন প্রশ্ন করেছিলো,
কষ্ট কী?
আমি বলেছিলাম,
হৃদয় উজাড় করে ভালবেসে ভালবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট!!!!!!!!!!!
©somewhere in net ltd.