| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“স্রষ্টা মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই ।”
>বেদাঙ্গ উপনিষদ, অধ্যায় ৬, পরিচ্ছেদ ২, অনুচ্ছেদ ১
“তার কোন প্রভু নেই । তার কোন মালিক নেই । তার কোন বাবা মা নেই । তার চেয়ে বড় কেউ নেই ।”
>সেথাসূত্র উপনিষদ, অধ্যায়ঃ ৬, অনুঃ ৯
“স্রষ্ট্রা নিরাকার । তাকে কেউ চোখে দেখতে পায় না ।”
>সেথাসূত্র উপনিষদ, অধ্যায়ঃ ৬, অনুঃ ২০
“সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র ।”
>যজুর্বেদ, অধ্যায়ঃ ৪০, অনুঃ ৮
“সত্য একটাই, স্রষ্টা একজনই । জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকে ।”
>ঋগবেদ, গ্রন্থঃ ১, অনুঃ ১৬৪, পরিঃ ৪৬
“ঈশ্বর মাত্র একজনই । দ্বিতীয় কেউ নেই । কেউ নেই, কেউ নেই, কখনও কেউ ছিলও না ।”
>ব্রহ্মসূত্র
“ঈশ্বর সর্বশক্তিমান । যাবতীয় পৃথিবীর সমূহের প্রভু ।”
>ভগবতগীতা, অধ্যায়ঃ ১০, অনুঃ ৩
“সৃষ্টিকর্তার সমতূল্য কেউ নেই । তাহার মত কিছুই নাই ।”
>যজুর্বেদ, অধ্যায়ঃ ৩২, অনুঃ ৩
আচ্ছা, আমার কথা বলি
পারিবারিক নামঃ তুষার কৃষ্ণ মন্ডল
ফেবু নিকঃ রোদেলা তুষার
মিগ৩৩: Cold_tushar
প্রিয় কিছু মানুষ ডাকেঃ তন্ময়
ঘুরে ফিরে ব্যক্তিটা সেই আমি
ঈশ্বর এক এবং অদ্বিতীয় । তিনি ব্রহ্মারূপে সমগ্র বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি করেছেন, বিষ্ণুরূপে তাঁর সৃষ্টিকে লালন করছেন, শিবরূপে ধ্বংস করবেন এই সুন্দর পৃথিবী । সনাতন/হিন্দু ধর্মে সর্বমোট ৩৩ মিলিয়ন দেবদেবীর কথা বলা হয়েছে, কিন্তু স্রষ্টা একজন ।
উইকিতে পেলামঃ হিন্দুধর্মে একেশ্বরবাদ , বহুদেববাদ , সর্বেশ্বরময়বাদ , অদ্বৈতবাদ , নাস্তিক্যবাদ – সকল প্রকার বিশ্বাসের সমাহার দেখা যায় । তাই হিন্দুধর্মে ঈশ্বর ধারণাটি অত্যন্ত জটিল (হয়ত এজন্যই কেউ সহজেই দিকভ্রান্ত হয়) । এই ধারণা মূলত নির্দিষ্ট কোনো ঐতিহ্য অথবা দর্শনের উপর নির্ভরশীল । কখনও কখনও হিন্দুধর্মকে হেনোথেইস্টিক ধর্ম (বহু দেবতা অস্তিত্ব স্বীকার করার পাশাপাশি এক ঈশ্বরে বিশ্বাসী ধর্মব্যবস্থা) বলে উল্লেখ করা হয়। তবে এধরনের বর্গীকরণ অতিসরলীকরণের নামান্তর ।
বাংলাদেশ যতটা মুসলমানের, ততটা হিন্দুদের, ঠিক ততটাই খ্রিষ্টানদের । দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করুন, নামাজ পড়ুন । নিশ্চয়ই তিঁনি আমাদের ডাকে সাড়া দেবেন ।
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
তুষার বর্ষন বলেছেন: ![]()
২|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
শোয়াইব আহেমদ বলেছেন: হিন্দু ধর্ম সম্পর্কে তেমন ভালো লেখা ব্লগে দেখা যায় না। এটা অবশ্যই হিন্দুদের ব্যর্থতা। নিজ ধর্ম সম্পর্কে কারো উদাসীন হওয়া উচিৎ নয়।
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
তুষার বর্ষন বলেছেন: অনুগ্রহ করে লেখাটা পড়ুন Click This Link
৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এত সুন্দর পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম ভাই প্লাস সহ।
আর সবার প্রতি অনুরোধ,
এই পোস্টে কোন প্রকারের সাম্প্রদায়িকতা যেন না হয়।
ইশারাতেও যেন না হয়।
পোস্ট পর্যবেক্ষণে।
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
তুষার বর্ষন বলেছেন: ধন্যবাদ ![]()
৪|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
শোয়াইব আহেমদ বলেছেন: ও হ্যা প্লাস দিতে ভুলে গিয়েছিলাম +++++
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
তুষার বর্ষন বলেছেন: ধন্যবাদ ![]()
৫|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
অর্থহীন কারণ বলেছেন: (y)
হিন্দু ধর্ম সম্পর্কে এত সুন্দর করে জানানোর জন্য ধন্যবাদ তুষার!!!!!
৬|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
অচিন আলো বলেছেন: জাকির নায়েক এর লেকচার এ শুনেছিলাম একবার হিন্দু ধর্মে একেশ্বরবাদ নিয়ে ।
যাই হোক , স্বজাতির রোষে না পড়লেই হয়
৭|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ যতটা মুসলমানের, ততটা হিন্দুদের, ঠিক ততটাই খ্রিষ্টানদের । দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করুন, নামাজ পড়ুন । নিশ্চয়ই তিঁনি আমাদের ডাকে সাড়া দেবেন ।
সুন্দর পোস্ট।
৮|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' আমারই দেশ সব মানুষের ।''
আপনার লিখাটি ভাল লাগলো । ++++
৯|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
অদ্বিতীয়া আমি বলেছেন: +++++
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ফারজানা শিরিন বলেছেন: বাংলাদেশ যতটা মুসলমানের, ততটা হিন্দুদের, ঠিক ততটাই খ্রিষ্টানদের । দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করুন, নামাজ পড়ুন । নিশ্চয়ই তিঁনি আমাদের ডাকে সাড়া দেবেন ।