নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজছি তারে পায়নি যারে

লাজুক প্রকৃতির অসভ্য বালিকা

নিলাম্বর

লাজুক প্রকৃতির অসভ্য বালিকা

নিলাম্বর › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক ব্লগারদের বাঁচাতে সরকার মরিয়া

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

নাস্তিক ব্লগারদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে মহাজোট সরকার। একজন মুসলান হিসেবে বলতে চাই, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ বা ৯০ ভাগ মুসলমানের দেশে প্রিয় নবীকে (সা.) কটুক্তি করে নাস্তিক ব্লগাররা পার পাচ্ছে। সরকার কি তাহলে নাস্তিক ব্লগারদের পক্ষাবম্বন করছে? গত ৬ মার্চ দেখেছি দেশের ধর্মপ্রাণ মানুষের উচ্চকিত কণ্ঠ। রাজধানীর শাপলা চত্বরে প্রায় অর্ধকোটি মুসল্লীর মহাসমাবেশ। সরকারী মদদে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত শাহরিয়ার কবিররা গুটি কয়েক মানুষ নিয়ে হরতালের ডাক দেয়। এদিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কথিত গণজাগরণের তরুনরা মিছিল করে। তারা সরকারকেও হুমকি দেয়। সরকারকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। তাহলে নির্বাচিত সরকারের দরকার কি?

শাহবাগে কয়েকজন কথিত তরুণ আন্দোলন করছে। তাদের ৭১ এর পরবর্তী তরুণ প্রজন্ম বলা হচ্ছে। তাহলে আমরা কি, ধনচে? সরকারের বুঝা উচিত দেশে লাখ লাখ আরও তরুন রয়েছে। যারা শাহবাগে আন্দোলন করছে তারা আসলে সরকারের ভাল চাই না। ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত ব্যক্তিরাই সরকারের ঘাড়ে সওয়ার হয়ে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে।

সরকারকে উদ্দেশ্য করে আরেক টি কথা বলি, ক্ষমতা চিরস্থায়ী নয়, আপনারা এখন ক্ষমতায় আছেন, যা ইচ্ছা তাই করছেন। বিরোধী দল-মতকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছেন। বাকশাল দেখিনি. তবে শুনেছি। বর্তমান সরকার যা করছে তা নাকি বাকশাল থেকেও হার মানায়।

বিরোধী দলকে রাজনীতি শুন্য করার জন্য শীর্ষ পর্যায়ের নেতাদের কারাগারে পাঠাচ্ছে সরকার। সরকারের আরও বুঝা উচিৎ, স্বাধীনতার পরে আওয়ামী লীগ মাত্র দুইবার ক্ষমতায় এসেছে। আর বিএনপি এসেছে কয়েকবার। সামনে তারা ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল ক্ষমতায় আসলে বিরোধী দলে কিন্তু আপনারাই আসবেন। তখন আপনাদের কি অবস্থা হবে এটা কি একবার ভেবে দেখেছেন! বলবো এখনো সময় আছে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। অন্যথায় আপনারাও শাহরিয়ার কবিরদের মতো ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্তদের কাতারে শামিল হতে পারেন।

যাইহোক, ৬ মার্চ অর্ধকোটি মুসল্লীদের সমাবেশ দেখে মনে হয়েছে, দেশ ইরানের মতো ইসলামী বিপ্লবের দিকে এগোচ্ছে। হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঠেকাতে সরকার ইতহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত ব্যক্তিদের ডাকা হরতালে পুরো মদদ জুগিয়েছে। কিন্তু সরকার কি পেরেছে, স্বার্থ উদ্ধার করতে? দেশের ধর্মপ্রাণ মানুষতো পায়ে হেটে পর্যন্ত ঠিকই মহাসমাবেশে যোগ দিয়েছে। যারা আসতে পারেনি তাদের হৃদয়ে ক্ষোভ জমা হয়েছে। যে জায়গাতে বাধা পেয়েছে তারা সেখানে সমাবেশ করেছে। এটাও সরকারের জন্য একটা বড় মেসেজ। হেফাজতের সঙ্গে সরকার আলাপ করে মনে হচ্ছে না কোনো লাভ হবে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ক্লান্ত দুচোখ বলেছেন: নাস্তিক ব্লগারদের কে কি সাজা দিতে চান? ফাসি? মৃত্যুদন্ড?
তাইলে কাফেরদের(হিন্দু,খ্রিষ্টান,বৌদ্ধ) কে সাজা দেয়া হবে?

বাংলাদেশ হবে সকল বিধর্মী মুক্ত দেশ? আফগানিস্থান?

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

পুংটা বলেছেন:
এই নাস্তিক ব্লগারদের বাচাতেই মোনাফেক সরকার উঠে পড়ে লেগেছে। :|

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

নিলাম্বর বলেছেন: ক্লান্ত দুচোখ, আপনাকে বলছি, নাস্তিক হওয়াটা দোষের নয়, এটা তার স্বাধীনতা। তবে অন্যের ধর্মের ওপরে আঘাত করাটা মহা অন্যায়। ৯০ ভাগ মুসলমানের দেশে প্রিয় নবীকে (সা.) কটুক্তি করে পার পেয়ে যাবে, এটা ভাবতেও অবাক লাগে। ধন্যবাদ আপনাকে

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মুহাম্মদ ফয়সল বলেছেন: নাস্তিকদের ফাঁসি দিলে অন্য ধর্মাবলম্বিদের তো যাবজ্জিবন বনেই! কিন্তু এরকম শাস্তির ব্যবস্থা নবী মুহাম্মদ(সা) করেছেন বলেতো মনে হয় না!

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

ক্লান্ত দুচোখ বলেছেন: নিলাম্বর বলেছেন: ভাই, প্রিয় নবীকে (সা.) কটুক্তি করে পার পেয়ে যাওয়ার কথা তো বলি নাই?
নবীকে (সা.) কটুক্তি করার সাজা যদি "ফাসি" হয় তাহলে সয়ং আল্লাহ কে কটুক্তি করার সাজা কি হবে, সেটাই ছিলো আমার প্রশ্ন!

আল্লাহর কোরআন পুড়ায়ে দেয়ার পর কই কোন লংমার্চ তো দেখলাম না?
আপনারা কি খোদার চেয়ে নবী কেই বেশি ভালোবাসা/ভক্তি/শ্রদ্ধা/ইবাদত করেন নাকি?(এটাই ছিলো আমার প্রশ্ন)

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

প্রভাষ প্রদৌত বলেছেন: সব মিলিয়ে বাংলাদেশের মোট ব্লগার ত্রিশ লাখের কাছাকাছি । এদের মধ্যে নাস্তিক ব্লগার মাত্র ৩২ জন , এবং মজার ব্যাপার হচ্ছে যে এদের মধ্যে মাত্র চারজন এর আইপি এড্রেস বাংলাদেশের আর বাকী সবার আইপি এড্রেস বাংলাদেশের বাইরে । এরা মাল্টি আইডি ব্যবহার করে ইসলাম এর বিরুদ্ধে অপপ্রচার চালায় । একথা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ সৃস্টি কর‌তে বাইরের একটা মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে । আপানারা আমার কাছে আইপি এড্রেস চাইতে পারেন কিন্তু কারো ব্যাক্তগত আইপি এড্রেস প্রচার করা আইনের পরিপন্থী তাই আমি এটা করতে পারব না ।


তো দয়া করে না জেনে না বুঝে মূর্খদের মত কথা বলবেন না ??????????? সরকার এদের বাচাঁতে কিভাবে চেষ্টা করল?????????

আমার প্রয় নবী হযরত মুহম্মদ ( স:) কে নিয়ে যে বা যারা কটূক্টি করেছে তারা বিনা শাস্তিতে ছাড়া পেয়ে যাবে আর আমরা বসে বসে আঙুল চুষব ????????

কিন্তু যারা বাংলাদেশের না তাদের আপনি কি করবেন???????? তদের তো টাকা দিয়ে ভাড়া করেছে জামায়াতে ইসলামী , কেন আপনি জানেন না যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে কেসিডি এন্ড কোং কে টাকা দিয়েছে জামায়াত ?????????


অযথা গুজব ছড়িয়ে নিজের ছাগত্বের পরিচয় দিবেন না ।




৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

প্রভাষ প্রদৌত বলেছেন:
আগের কমেন্ট টি মুছে দিন বানান ভুল হয়েছে ।






সব মিলিয়ে বাংলাদেশের মোট ব্লগার ত্রিশ লাখের কাছাকাছি । এদের মধ্যে নাস্তিক ব্লগার মাত্র ৩২ জন , এবং মজার ব্যাপার হচ্ছে যে এদের মধ্যে মাত্র চারজন এর আইপি এড্রেস বাংলাদেশের আর বাকী সবার আইপি এড্রেস বাংলাদেশের বাইরে । এরা মাল্টি আইডি ব্যবহার করে ইসলাম এর বিরুদ্ধে অপপ্রচার চালায় । একথা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ সৃস্টি কর‌তে বাইরের একটা মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে । আপানারা আমার কাছে আইপি এড্রেস চাইতে পারেন কিন্তু কারো ব্যাক্তগত আইপি এড্রেস প্রচার করা আইনের পরিপন্থী তাই আমি এটা করতে পারব না ।


তো দয়া করে না জেনে না বুঝে মূর্খদের মত কথা বলবেন না ??????????? সরকার এদের বাচাঁতে কিভাবে চেষ্টা করল?????????

আমার প্রয় নবী হযরত মুহম্মদ ( স. ) কে নিয়ে যে বা যারা কটূক্তি করেছে তারা বিনা শাস্তিতে ছাড়া পেয়ে যাবে আর আমরা বসে বসে আঙুল চুষব ????????

কিন্তু যারা বাংলাদেশের না তাদের আপনি কি করবেন???????? তদের তো টাকা দিয়ে ভাড়া করেছে জামায়াতে ইসলামী , কেন আপনি জানেন না যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে কেসিডি এন্ড কোং কে টাকা দিয়েছে জামায়াত ?????????


অযথা গুজব ছড়িয়ে নিজের ছাগত্বের পরিচয় দিবেন না ।


৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

নিলাম্বর বলেছেন: প্রভাষ প্রদৌত আপনাকে বলছি, সত্য কথা বললে সবাই আপনার ভাষায় ছাগু হয়। কারণ সত্য কথা আসলেই তিতা লাগে। আপনাকে উপদেশ দেব না, তবে এটুকু বলবো, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন। প্রকৃত সত্য জানার চেষ্টা অব্যাহত রাখুন। আবেগে, হুজুগে কোনো কিছু করা বা বলা আদৌ ঠিক না। ধন্যবাদ আপনাকে

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

প্রভাষ প্রদৌত বলেছেন: @ নিলাম্বর , কতটুকু যে সত্য বললেন তা তো আমি আমার কমেন্টে প্রমাণ করার চেষ্টা করলাম ।

আর আমার শুধু একটা প্রশ্নের জবাবা দিন , সরকার কিভাবে নাস্তক ব্লগারদের পক্ষে অবস্থান নিচ্ছে ?????????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.