নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোমান৫২৪

পড়তে ভাল লাগে.।.।.।.।.।.।

রোমান৫২৪ › বিস্তারিত পোস্টঃ

আমার স্কুল বেলা B-)

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৬

স্কুল ছাড়লাম প্রায় ৫ বছর হয়ে গেল, সবাই কত বড় হয়ে গেছি, কিন্তু মনে হয় এইত সেই দিন এর কথা ।মাঝে মঝেই মনে পরে স্কুল এর ফাইনাল খেলা ,গান বাজনা,অনুসঠান এর কথা।আমদের ক্লাস এর ছেলে গুলা, মানে আমরা বরাবর ই অকরমা ছিলাম,তাই আমদের কাজ ছিল শুধু দেখা আর শয়তানি বাদ্রামি করা।তবে আমদের ক্লাস এর মেয়ে দের কথা বলতেই হবে, ওরা খুবি কাজের ছিল,ছেলেদের পুরোপুরি উল্টা।ওরা সব সময় ই কিছু না কিছু করত প্রোগ্রাম এ। ওদের হেল্প করার জন্য কিছু ছেলে ছিল (সব জায়গায় ই মনে হয় থাকে, যাদের আমরা মোটেই পছন্দ করতাম না,আসলে হিংসা করতাম :P )। সব কিছুর ভিতরই ঝামেলা হয়,আমদের ও হত,তারপর ও কিভাবে কিভাবে যেন আবার সব ঠিক ও হয়ে যেত।

আমরা যারা কলোনীতে থাক্তাম,তাদের মজাটা ছিল আরও একটু বেশি। ক্লাস শেস করেই বিকালে বের হতাম। যখন ছটো ক্লাস এ পরতাম তখন খেলতাম,কিছটা বড় হওয়ার পর ই সবাই কেমন যেন ভাবুক হয়ে গেলাম,খেলা বন্ধ। শুরু হল কলোনীর এক মাথা থেকে আরেক মথা হাটা হাটি ,আর ব্যাপক গবেষনা। তখন কথা বলার বিষয় এর আভাব হত না ,পড়াশুনা ,খেলা , ভুত প্রেত,রাজনিতী(যদিও কিছুই জানতাম না রাজনিতীর ;) ) ,ফিলসফি, মেয়ে কোনটাই বাদ পরত না। মাঝে মাঝে ক্লাস এর মেয়ে রা ও হাটা হাটি করতে বের হত। তারা আলাদা হাটত আমরা আলাদা হাটতাম। সেই বিকেল গুলা আর ও বেশি ভাল লাগত কোন এক অজানা কারনে :D ।এই ২ হাটা গ্রুপ যদি কোন দিন সামনা সামনি হয়ে যেত ,সবার মুখে ই তখন একটা ডেমকেয়ার ভাব চলে আসত,আ্মরা কেউ কাউকে পাত্তা দেই না, (আসলে এইটা ই চাইতেসিলাম হাটতে হাটতে সামনে পরুক :P ) ।ভালই চলছিল দিন।সবাই মিলে দল বেধে পরতে যেতাম স্যার দের বাসায়।এই জিনিস টাই এখন সব চেয়ে বেশী মিস করি। সেখান এও চলত আড্ডাবাজি , আর মাঝে মাঝে স্যার না থাকলে বা ব্যাস্ত থাকলে তো আর কথাই নাই,কিসের পরা কিসের কি।মাঝে মাঝে পরা ফাকি দিয়ে অনেকে এদিক ওদিক ঘুরতে ও গেসি অনেক।

result এর দিন গুলা ছিল আমার জন্য সবচেয়ে ভয়াবহ ।না ছিলাম খুব ভাল ছাত্র,না ছিলাম খুব খারাপ, আমার result যে কোন কিছু হতে পারত,তাই ভয়টা ও আমার ছিল একটু বেশী।ছেলে মেয়ে এক সাথে এ্কটা মেধা তালিকা দেয়া হত, ঐ তালিকায় থাকতে পারাটা অনেক বড় ব্যাপার ছিল আমার কাছে ,তবে খুব বেশি বার ওই তালিকায় আমার জায়গা হয় নাই :P ।দেখতে দেখতে বড় হয়ে গেলাম। এখন দিতে হবে ঐতিহাসিক SSC exam ।সব চেয়ে ভয় এর বিসয় ছিল higher math । মডেল টেস্ট নামক exam এ পাইসিলাম ৪৩ ,কোন রকম এ পাশ :( । যাই হোক , কিভাবে কিভাবে জানি না SSC exam ও শেস হয়ে গেল।এই সময় টা আমারা সবাই অনেক মজা করেই পার করসি,সবাই কিছুটা mature হয়েছে এই সময়। result বের হল। ভালই হল,মন্দ না ( ৫.০০ ,ইংলিশ এ মিস ,আরে তাতে কি A+ হইল কথা :P )

তারপর হঠাত করে অনেক বর হয়ে গেলাম ,কলেজ শেষ ,ইউনিভারসিটি ও প্রায় শেষ।

অনেক কিছু দেখলাম,অনেক কিছুই করলাম........ তারপর ও স্কুল এর সেই দিন গুলার কথা মনে পরলেই সবচেয়ে বেশি ভাল লাগে...... ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৩

আমিই মিসিরআলি বলেছেন: valo laglo sriticaron :)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮

আহমেদ আলিফ বলেছেন:
ভালোলেগেছে! ধন্যবাদ!!

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩

জো জো বলেছেন: স্কুল লাইফটাই আসলে অনেক মজার হয়।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

রোমান৫২৪ বলেছেন: ধন্যবাদ সবাইকে লেখাটা পড়ার জন্য :)

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

নািসমুল হোসাইন বলেছেন: আসলেই হঠাত করে অনেক বড় হয়ে গেলাম...।। :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.