| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে নিঃশব্দে
হয় পতন বৃদ্ধ বৃক্ষের,
নিজের ছড়ানো শেকড়গুলো
ছেড়ে দেয় মাটির বন্ধন।
পড়ে রয় মৃত বৃক্ষ
করুণা নয় অবহেলায়!
একদিন ছিল সব,
ছোট ছোট ছেলে মেয়ে
থাকতো নিরাপদ আশ্রয়ে,
তাঁর কাছে একদিন।
চতুর লোক কতনা
দিয়ে যেত ধোঁকা,
নিরীহ মুসাফিরের বেশে।
তবুও তো ছিল সব,
উচ্ছ্বল সময় আর
কতগুলো হাসিমুখ।
সময় গড়ায়, সবই হারায়
দেয় ছুঁড়ে ফেলে,
একসময় উত্তরসুরি
বৃদ্ধ বৃক্ষ আজ অকর্মণ্য বলে।
হাজারো বৃক্ষের এখন
হয় এভাবে পতন,
আপন সুতো ছিঁড়ে
নিঃশব্দে, সময়ের অন্তরালে।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
নিলু বলেছেন: ভালো