নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসব আবার ফিরে,\nখুন হতে তোর প্রণয়ে।

রোমেল আজিজ

রোমেল আজিজ › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ ঘাসফুল

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

ধূসর নগরের হাজার ব্যস্ততার ভিড়ে
ফুটেছে দুটি ঘাসফুল
রাস্তার দ্বিভাজকের উপরে।

যেন ডাস্টবিনে পরিত্যক্ত নবজাতকের
ঠোঁটে লেগে থাকা হাসি ফুটেছে,
বন্য ওই দুটি ঘাসফুলে।

এই ফুল পাবে না কখনো শোভা
কোন প্রেমিকার খোঁপায়,
যেভাবে পায় না আদর পরিত্যক্ত শিশু,
পায় না কোলে একটু স্থান
অভিশপ্ত এক হৃদয়হীনা মায়ের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

কাঙাল বলেছেন: খুব ভাল্লাগলো

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

শাহরীয়ার সুজন বলেছেন: হুম সুন্দর!

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৩

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে...শুভকামনা..

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.