নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসব আবার ফিরে,\nখুন হতে তোর প্রণয়ে।

রোমেল আজিজ

রোমেল আজিজ › বিস্তারিত পোস্টঃ

অসভ্য সভ্যতা

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

আমি মৃত্যুকে দেখেছিলাম সেইদিন,
দাঁড়িয়ে ছিল সে একাকী বিমর্ষ হয়ে ।

কৌতুহলী চোখে দেখছিল দাঁড়িয়ে
রাস্তার পাশের ভাঙা ডাস্টবিনের ধারে,
ময়লার স্তূপ ঘিরে থাকা
বেওয়ারিশ কাক আর কুকুরগুলোকে ।
দেখছিল সে নীল ডুমো মাছির ডানায়
উড়ে চলা জীবাণুর নাচন,
নিয়ে একচিলতে বাঁকা হাসি
ঠোঁটের কোনে ।

হঠ্যাৎ চোখে পড়ল তার,
কাক-কুকুরের টানা হেঁচড়ায়
ছেঁড়া পলেথিন হতে,
বেড়িয়ে থাকা এক
নবজাতকের হাত !

স্তব্ধ হয়ে গেল মৃত্যু তখন,
ভাবতে পারছিলনা সে কখন
এসেছিল ঐ শিশুর কাছে ?
মৃত্যুর চোখে মৃত্যুর ছায়া পড়ে,
ভেসে আসে প্রশ্ন সঙ্গোপনে-
“আর কত বলী হবে নিষ্পাপ শিশু,
এই সভ্যতার, চরম অসভ্যতার ?”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.