| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত পরশু দুপুরে একটা বিশৃংখল স্বপ্ন দেখে ঘুম থেকে উঠার পর থেকে মনটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। স্বপ্নের কোন মানে ছিল না। আমার একটা বন্ধু আমেরিকা যাবে, টিকিট করেছে। এসে বলল নর্দান এয়ারলাইন্স এর টিকিট কেটেছে। আমি এর নামই শুনিনি। তাই বললাম ভুল করেছিস। যেদিন এয়ারপোর্টে বিদায় দিতে গেলাম সেদিন দেখি যাত্রী ও না, যাত্রী আমার মা, আরও দুতিনজন আমার পরিচিত হয়ত বা বাবা বা ভাই কিন্তু আমি মনে করতে পারছি না। আর আমার ভাগ্নি মৌমি। যার সম্পর্কে আমি নাটকের মত করে বলতেও বাধি না, জীবনের চেয়েও বেশী ভালবাসি। প্লেনটা উড়ে গেল। আমি দেখতে পেলাম প্লেনে আগুন। একটু পড়েই ধ্বসে পড়ল।
ঘুম ভাঙার আগে একটা কথা শুনতে পেলাম ৮ দিন কোনো খবর নেই। তারমানে প্লেনের যাত্রীরা...।
মন খারাপ। প্রচন্ড মন খারাপ। স্বপ্নটা আমার মনে আর প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু অকারনেই মনটা মচকে গেছে। আজ বিকেলে মনে হল মনটা ঠিক হয়ে আসছে। ঘুরলাম পাড়াময়। সবাইকে দেখে কুশল জিজ্গেস করলাম। নেক্সট ডোরের বাচ্চাছেলেটার ফুটবলে কটা লাথি দিয়ে বন্ধুত্ব পাতালাম। সুপারস্টোরে গিয়ে বিরাট কিউতে পড়তেই বুদ্ধি করে ভিক্টোরিয়া আমাকে টোকা দিয়ে আরেক লেনে নিয়ে গিয়ে ও নিজে বসে আমাকে সবার আগে চেকআউট করে দিল। জিজ্গেস করতেই বললাম খুব ভাল আছি, ও বলে তুমি তো কোনসময় খারাপ থাকোও না। কিন্তু বাসায় ফিরে আবার মনটা খারাপ হতে লাগল। কদিন এমন অবস্থা থাকবে কে জানে। গত অনেকগুলোদিন অনেক হালকা হয়ে কাটাচ্ছিলাম।
মনখারাপ করা একটা গান। যেটা আদৌ মন খারাপ করার মত গান কিনা আমি বুঝি না, শুধু আমার মন ভার হয় গানটা শুনে। তবু আমার প্রিয় সে গান।সবাইকে দিলাম।
চোখটা এত পোড়ায় কেন
চোখটা এত পোড়ায় কেন, ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাও
বুক জুড়ে এই বেজান শহর হাহা শুণ্য আকাশ কাপাও
আকাশ ঘিরে শঙ্খচিলের শরীরচেরা কান্না থামাও
সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাও
আমি তোমার কান্না কুড়াই, কান্না উড়াই, কান্না তাপাই
কান্না পানি পান করে যাই এমন মাতাল কান্না লিখি
সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখি
চোখটা এত পোড়ায় কেন, ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাই
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৫:৫৯
রন্টি চৌধুরী বলেছেন: বুঝতে পারিনি।
২|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৫:৫৯
তামিম ইরফান বলেছেন: মন খারাপ করে থাইকেন না রন্টি ভাই।সপ্ন তো আর সত্যি হয়না।
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:০২
রন্টি চৌধুরী বলেছেন: স্বপ্নের কারনে তো আমার মন খারাপ না এখন। বাসায় ফোন করে যখন দেখলাম সব ঠিকঠাক তখনই এ বিষয়ক দুশ্চিন্তা চলে গেছে। কিন্তু মন খারাপ ভাবটা এসে গেছে নিম্নচাপের মত। কবে এটি কাটবে জানি না।
৩|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:০২
বড় হুজুর বলেছেন: গানটার জন্য ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:০২
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
৪|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:০২
হনলুলু বলেছেন: মন খারাপ কৈরা লাভ নাই.......... আর স্বপ্ন তো স্বপ্নই .... তাইনা ? ![]()
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: স্বপ্নের ব্যপারটা ভুলেই গেছি।
৫|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: দেশে ফোন করসো !!
সঞ্জীব দা'র গানটা ভালো লাগলো ।
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: দেশে প্রতি ৩ দিনে ফোন করি। করছি।
৬|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:২৮
প্রলয় হাসান বলেছেন: আমিও শুনি প্রায়ই।
আর ওটা কোন ব্যাপার না, দুঃসপ্নের স্মৃতি গা থেকে ধুলোর মত ঝেড়ে ফেলবেন, আর সুখসপ্নকে প্রবলভাবে আকড়ে ধরে বেচেঁ থাকবেন! শুভ কামনা রন্টিদা।![]()
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৪০
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ । আমি তাই করি। ৫ বছর পরের দৃশ্য প্রতিনিয়ত দিবাস্বপ্নে দেখি।
আমি জানি এ মনখারাপ ভাবটাও কেটে যাবে। এটা আমার জন্য নতুন কিছু না। এখন যা নেতিবাচক ভাবছি। কদিন পর এ ভাবটা কেটে গেলে মনে হবে কি ছাইপাশ ভেবেছীলাম। কিন্তু এখনের সময়টা এত বাজে কাটবে....আমি বুঝতে পারছী কতটা বাজে কাটবে । আগেও এমন হয়েছে।
৭|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৩৮
একরামুল হক শামীম বলেছেন: সঞ্জিবদার এই গানটা আমার অনেক প্রিয়।
তখন একসাথে পত্রিকায় কাজ করি। একবার একটা লেখা রেডি করে সঞ্জিবদাকে দেখাতে গেলাম। উনার রুমটাতে উনি বসে আছেন আর গাইছেন চোখটা এতো পোড়ায় কেন...
আমি কেবল মুগ্ধ হয়ে শুনেছিলাম...
হায় সেই মানুষটা নেই।
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৪০
রন্টি চৌধুরী বলেছেন: উনাকে ভুলে গেছি ![]()
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৪১
রন্টি চৌধুরী বলেছেন: তার গান অনেক দিন শুনতে পারতাম না। এখন দিব্বি আমার ব্লগে প্রোফাইল সঙ হিসেবে তার এমন একটা গান সেট করে ফেলেছি যেটা শুনলেই আমার মধ্যে মেয়েলি ভাব আসত।
৮|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৪২
পলাশ রহমান বলেছেন: গানটা চমৎকার।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৭:১১
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ পলাশ রহমান। ইটালীর বাংলাদেশীদের লেটেষ্ট খবর কি?
৯|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: স্বপ্ন স্বপ্নই..........।
তবু দুঃস্বপ্ন দেখলে জানি মন কেমন করে।
মন ভালো হোক।
প্রার্থণায় সবার মঙ্গল চাই।
শুভকামনা আর শুভেচ্ছা থাকলো......।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৭:১২
রন্টি চৌধুরী বলেছেন: থ্যাংক ইউ আপু। আপনিও ভাল থাকবেন। আমি সামলে নেব। তেমন কিছু না।
১০|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৬:৫৯
দূরন্ত বলেছেন: কি আর বলব। মন খারাপ করেন না। অবশ্য আমার নিজেরই মাঝে মাঝে খুব খারাপ অবস্থা হয়
।
গানটার জন্য ধন্যবাদ। আগে শুনিনি।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৭:১৩
রন্টি চৌধুরী বলেছেন: আমি এই একটা জিনিস নিয়ন্ত্রন করতে পারি না। মন খারাপ হলে তা একটু দীর্ঘ হয়ে যায়।
১১|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৭:৪০
আলী আরাফাত শান্ত বলেছেন: সবকিছু সামলে নেও।আর গানটা আসলেই অসাধারন।মন ভালো করো শিঘ্রী।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৭:৪১
রন্টি চৌধুরী বলেছেন: হয়ত করে ফেলব ঘুম থেকে উঠেই। হয়ত সারা সপ্তাহ।
১২|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৮:২২
ফকির ইলিয়াস বলেছেন: অনেক বাস্তবতা সাজায় জীবনের গল্প।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৮:২৬
রন্টি চৌধুরী বলেছেন: বাস্তবতা আমি সহজভাবেই নেই। জীবনকে কঠিন মনে করি না। কঠিন হলেও ভান করি যেন সহজ। এই যে মন খারাপ। এটা হয়ত চলে যাবে, কিন্তু এর প্রভাব যাতে না থাকে তার জন্যও ভান...আরও দু্ঃখিত হবার।
জীবনের সাথে কৌশল করেই টিকে থাকতে হবে।
বিষাদ বোধ আমার ভালই লাগে। শুদ্ধতম চিন্তাগুলোতো তখনই আসে। তবু একে নিয়ন্ত্রনে রাখার চেষ্টা।
১৩|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৮:৫৭
ডেলফ বলেছেন: ভাই, একটু পরেই মনটা ভালো হয়ে যাবে আপনার
এখন একটু ফিক করে হাসেন দেখি ![]()
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫২
রন্টি চৌধুরী বলেছেন: ![]()
১৪|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৩১
প্রাণ চানাচুর বলেছেন: 
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫৩
রন্টি চৌধুরী বলেছেন: ![]()
১৫|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫১
রাশেদ বলেছেন: এখনো মন খারাপ নাকি?
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫৩
রন্টি চৌধুরী বলেছেন: বুঝতে পারছি না। সকালে উঠে বুঝতে পারব।
১৬|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫২
রাশেদ বলেছেন: গানটা আগে শুনি নাই।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫৪
রন্টি চৌধুরী বলেছেন: কেমন লাগল?
১৭|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫৫
আবেগী মাহবুব বলেছেন:
ভালো থাইকেন।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:০০
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৮|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫৬
রাশেদ বলেছেন: ভালো লাগছে। কেমন আছো?
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:০০
রন্টি চৌধুরী বলেছেন: ভাল।
১৯|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫৬
রাশেদ বলেছেন: ও! আগেই তো জিগাইছি! ![]()
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:০১
রন্টি চৌধুরী বলেছেন: আগে জিগাইছেন? কই নাতো!
২০|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:০৩
রাশেদ বলেছেন: ঐ যে এখনো মন খারাপ নাকি এইডা। ![]()
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:০৪
রন্টি চৌধুরী বলেছেন: ঘুমে একেবারে কাদা কাদা। আধঘন্টা ঘুমাই তো আধঘন্টা জাগি। তাই বুঝতে পারছি না মনের কন্ডিশন কি।
২১|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:০৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
ভুইলা যান। অন্তত চেষ্টা করেন।।।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:০১
রন্টি চৌধুরী বলেছেন: কবে ভুলে গেছি।
ওটা তো স্টার্টছিল। এর পর ইন্জিন অটোমেটিক ঘুরছে।
২২|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:৫৫
মুহিব বলেছেন: চোখটা এত পোড়ায় কেন, ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাও
একজন গানটা লিখতে গিয়ে এমনভাবে লিখেছে সব খ কে ম মনে হচ্ছিল। তারপর থেকে আমি এই লাইনে খ কে ম বলি।
নিষ্পাপ কিউট ছবির এই ছেলেটা কে?
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:০০
রন্টি চৌধুরী বলেছেন: আমি ![]()
২৩|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:০৭
রাশেদ বলেছেন: আমি দেখি ঘুমাবো একটু পরে। ![]()
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:০৭
রন্টি চৌধুরী বলেছেন: সকাল ৬টায় যদি বলো ঘুমাব একটু পড়ে তাহলে কেমন করে হবে?
ঘুম, খাওয়া ঠিক রাখা উচিত।
২৪|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:১২
রাশেদ বলেছেন: হা হা!
![]()
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:১৩
রন্টি চৌধুরী বলেছেন: আমি গত রবিবারে সকাল ১১টায় ঘুমাইছিলাম।
২৫|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:২০
রাশেদ বলেছেন: মামু শেষ!
![]()
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:২৩
রন্টি চৌধুরী বলেছেন: এক সপ্তাহের জাগনা এক সাথে জাগি আবার একসাথে ঘুমাই। সোমবারে উঠব আর । তারপর ঘুরাঘুরি। আজকেও ঘুরার প্ল্যান ছিল। কিন্তু ঘুমের কারনে দুরে কোথাও যেতে পারব না মনে হয়।
২৬|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:২৭
রাগ ইমন বলেছেন: উপুড় হয়ে বিছানাতে
আবার দেখো মান করেছে
হুতুম হয়ে ভান ধরেছে
লাজুক ছেলে রন্টি
ভাত খায়নি কালকে রাতে
দেখছে না সে অন্ধ বোকা
স্বপ্ন মানে চরম ধোঁকা
সুখ পিয়নে ঘন্টি
বাজিয়ে দিল নিজের হাতে
টিং টিং পু , হই হল্লা
দাও না খুলে এক পাল্লা
সুখ দাঁড়িয়ে দোর গোড়াতে !
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:২৯
রন্টি চৌধুরী বলেছেন: রন্টির সাথে ঘন্টি মিলাইলেন ক্যা? দুঃখ পাইছি।
খাইছি তো। সার্ডিন, গরু, মুরগি সব খাইছি একবারে।
২৭|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:২৭
রাশেদ বলেছেন: কয় কি! আমি সারাদিন ঘুমামু!
![]()
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৩৮
রন্টি চৌধুরী বলেছেন: আমি সন্ধার আগে উঠতে চেষ্টা করব ![]()
২৮|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৩৬
রাগ ইমন বলেছেন: কোবতে পছন্দ হয় নাই ?
তাইলে মুছে দাও । 



০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: হুমম....![]()
২৯|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: আইজকা সারাদিন আল্লার নাম নিয়া ম্যারাথন ঘুম দিমু ![]()
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৫৪
রন্টি চৌধুরী বলেছেন: আমিও
৩০|
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৫৩
রোডায়া বলেছেন: হুম৷
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৫৫
রন্টি চৌধুরী বলেছেন: ব্যাখ্যা?
৩১|
০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:৪৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ঠিকাছে।
০৮ ই মে, ২০০৮ রাত ১:৪৮
রন্টি চৌধুরী বলেছেন: আচ্ছা
৩২|
০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:৫৪
দোলাহাসান বলেছেন: আশা করি এখন ভাল আছেন। খুব খারাপ লাগলে প্রিয়জনদের সাথে কথা বলুন। মনটা হালকা হবে।বিদেশে এমন মন খারাপ হবেই।
০৮ ই মে, ২০০৮ রাত ১:৪৯
রন্টি চৌধুরী বলেছেন: হুম। এখন খুবই ভাল। জীবনটাই বোধহয় এরকম। ভাল খারাপে মিশিয়ে।
৩৩|
০৫ ই মে, ২০০৮ রাত ১:০২
সবাক বলেছেন: আপনার স্বপ্নের অর্থ হলো -
অবিবাহিত হলে বিবাহ হইবে, আর বিবাহিত হইলে আরেকটা হইবো !! ![]()
সুতরাং Don't worry ![]()
০৮ ই মে, ২০০৮ রাত ১:৫০
রন্টি চৌধুরী বলেছেন: ![]()
৩৪|
০৬ ই মে, ২০০৮ ভোর ৫:৩৬
বিহঙ্গ বলেছেন: স্বপ্ন ,স্বপ্নই,তারপরও মনের উপর চাপ রেখে যায়।
আশাকরি ,কেটে যাবে।
১০ ই মে, ২০০৮ সকাল ৭:৪৩
রন্টি চৌধুরী বলেছেন: কেটে গেছে। ধন্যবাদ।
৩৫|
০৬ ই মে, ২০০৮ সকাল ১০:৩৩
যূঁথী বলেছেন: মন ভাল হয়েছে? নাকি আপনার জন্যে মন ভাল করা একটা গান লিখে দিব? ![]()
১০ ই মে, ২০০৮ সকাল ৭:৪৪
রন্টি চৌধুরী বলেছেন: যুথীর বাচ্চা। দে গান লিখে দে
৩৬|
০৬ ই মে, ২০০৮ সকাল ১০:৩৭
যূঁথী বলেছেন: "কি হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা পাব
তোমারে দাও, আশা ফুরাও, তুমি এসো কাছে।"
১০ ই মে, ২০০৮ সকাল ৭:৪৪
রন্টি চৌধুরী বলেছেন: ভাল করছীস
৩৭|
০৬ ই মে, ২০০৮ রাত ১০:৫২
ফেরারী ফেরদৌস বলেছেন: ভূমিকাঃ মন খারাপের বেইল নাই।
কার্যপ্রণালীঃ সোজা রাজপথে হাঁটা ধরবা। কোন চিন্তাভাবনা ছাড়া কমপক্ষে ১ ঘন্টা হাঁটবা। ব্যাস।
সতর্কতাঃ ম্যানহোলের দিকে খেয়াল রাখবা।
১০ ই মে, ২০০৮ সকাল ৭:৪৪
রন্টি চৌধুরী বলেছেন: আমাদের এখানে ম্যানহোল নাই।
৩৮|
০৬ ই মে, ২০০৮ রাত ১১:০০
স্বাপ্নিক বলেছেন: এখনও কি মন খারাপ?
গানটা খুব সুন্দর ...
১০ ই মে, ২০০৮ সকাল ৭:৪৫
রন্টি চৌধুরী বলেছেন: না।
ধন্যবাদ
৩৯|
০৭ ই মে, ২০০৮ সকাল ১১:২৯
প্রাণ চানাচুর বলেছেন: 
১০ ই মে, ২০০৮ সকাল ৭:৪৫
রন্টি চৌধুরী বলেছেন: কাদো কেন এডফার্ম?
৪০|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:১৩
যূঁথী বলেছেন: ঐ পুচকি এইটা তো আমার পড়া। কি পড়ুম নতুন কইরা।? বইলা গেলি না। আর হ্যা তুই চাইলে তুইও আমারে তুই তুকারি করতে পারিস। আর বললে আমিও তোরে মুরুব্বি বানাইতে পারি । হে হে হে।
৪১|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:১৬
যূঁথী বলেছেন: আর সেদিন গানটা দিতে গিয়েও কেন জানি দেওয়া হয়নি। আজকে দিয়ে গেলাম -
Click This Link
৪২|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:১৮
যূঁথী বলেছেন: আরেকটা প্রিয় গান - Click This Link
৪৩|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:২০
রন্টি চৌধুরী বলেছেন: দারুন গান। ধন্যবাদ। সত্যি সত্যি ধন্যবাদ। এটা আলাদা করে পোষ্ট দিয়ে দেন। লিরিক সহ, প্লীজ...প্লীজ..
৪৪|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:২০
শিমুল বলেছেন: চায়ের কাপ হাতে নিয়ে একটা সিগ্রেট ধরান।
১০ ই মে, ২০০৮ সকাল ৯:২৭
রন্টি চৌধুরী বলেছেন: ওই জিনিসটা কোনোদিন টানতে পারিনি ![]()
৪৫|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:২১
রন্টি চৌধুরী বলেছেন: প্রথমগানটার কথা বলেছিলাম। গাইছে কে?
৪৬|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:২৪
যূঁথী বলেছেন: এটা সুমনের একটা এলবামের গান। এলবামটা তোর মত পুচকিদের জন্যে এবং প্রতিটা গানই পুচকিরা গেয়েছিল। এই গানটা তো তোকে দিয়ে দিয়েছি। তুই যা ইচ্ছে তাই কর। লিরিক সহ পোস্টাইয়া দে না চায়ের কাপে সিগারেটসহ শ্রবণ কর - আপটু উ মাই বয়। হে হে হে।
১০ ই মে, ২০০৮ সকাল ৯:২৮
রন্টি চৌধুরী বলেছেন: চা মাত্র খালি খেলাম। এখন অরেন্জ খাচ্ছি
।
আমি সিগারেট খাই না ![]()
৪৭|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:৩২
যূঁথী বলেছেন: তুই যে আমার লক্ষী গুল্টুপুল্টু ভাইয়া সেইটা মাত্র বুঝলাম। সেই জন্যে তোকে আরেকটা গান উপহার দেওয়া যেত। কিন্তু এতে তুই আদরে আদরে বৈদর হয়ে যেতে পারিস। তাই নিজেকে সংযত করলাম।
বিঃদ্রঃ রন্টি ভাইয়া। আমি কিন্তু অনেক দুষ্টুমি করে ফেলছি আপনাকে তুই তুকারি করে। মাইন্ড করলে প্লিজ প্লিজ বলে ফেলবেন। আমি কিছু মনে করব না। আর আপনি নিঃসংকোচে আমাকে তুই তুমি যা ইচ্ছে তাই বলতে পারেন।
১০ ই মে, ২০০৮ সকাল ৯:৩৫
রন্টি চৌধুরী বলেছেন: বিদ্র করে লেখা কথা গুলো পড়তে পারি নাই। ঝাপসা ঝাপসা লাগে। মনে হয় ব্লগের টেকনিকাল সমস্যা ![]()
৪৮|
১০ ই মে, ২০০৮ সকাল ৯:৩৭
যূঁথী বলেছেন: হি হি হি!!! ঠিক আছেরে বান্দর ছেলে। এখন আসি কেমন? পড়তে বসতে হবে। সামনে ফাইনাল। তোর মুরুব্বির জন্যে দোয়া রাখিস। আর ভাল থাকিস। কেমন?
৪৯|
২৪ শে মে, ২০০৮ ভোর ৪:৪০
আরিফুর রহমান বলেছেন: দ্বারে দ্বারে ভিক্ষা করছে শিবিরের 'ডিয়ার'...
২৪ শে মে, ২০০৮ ভোর ৫:৫০
রন্টি চৌধুরী বলেছেন: বুঝলাম না এটা তিনি কেন করছেন।
৫০|
২৪ শে মে, ২০০৮ ভোর ৫:১১
নিলা বলেছেন: গানটা শুনলে আমিও বোকার মত কাঁদি। মন খারাপ থাকলেও আবার না থাকলেও......গানটা শুনলেই কেমন জানি হাহাকার করে উঠে মনটা।
স্বপ্নকে আকড়ে ধরে মনটাকে বিষন্ন করতে নেই। দোয়া করি, পরিবারের সবাই যেনো খুব ভালো থাকে, আপনিও ভালো থাকুন।
২৪ শে মে, ২০০৮ ভোর ৫:৫১
রন্টি চৌধুরী বলেছেন: ....গানটা শুনলেই কেমন জানি হাহাকার করে উঠে মনটা।''' একদম ঠিক । আমি আমার অত্যন্ত আনন্দের দিনেও এ গানটি শুনে উদাস হয়ে গেছি। কেন জানি। জানি না।
আমার তো এখন আর মন খারাপ নেই। ঘটনাটা ৪ মে'র। পোষ্টটাও তো পুরনো।
ধন্যবাদ নীলা
৫১|
২৪ শে মে, ২০০৮ ভোর ৫:৫২
আরিফুর রহমান বলেছেন: হুমমম... সুধীকে আজকে ছাই দিয়া ধরা হয়েছিলো...
ডিয়ার এটা প্রমানে ব্যাস্ত যে সূধী দেয়া পিটনা সকল একটু কড়া হয়েছে... তাই এই দ্বারে দ্বারে কাকুতি মিনতি..!
ডোন ওরি..
২৪ শে মে, ২০০৮ ভোর ৫:৫২
রন্টি চৌধুরী বলেছেন: ![]()
৫২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৫
স্বপ্নকর বলেছেন: পছন্দের গান ... ধন্যবাদ ![]()
৫৩|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮
লাইফবার্গ বলেছেন: আজ আমারো অনেক মন খারাপ। গুগল করে পেলাম আপনার পোস্টটা। যদিও অনেক পুরোনো পোস্ট। গানটা দারুন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০০৮ ভোর ৫:৫৮
বিবর্ণ বলেছেন: চৌকে গ্যাচে বাডা মরিচ......