নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রনিরসি

রনিরসি › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সারদের বিড়ম্বনার এক নাম ইসলামী ব্যাংক

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪



আজ বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে বহুল আলোচিত বিষয়ের একটি হচ্ছে অনলাইন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং।এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় যারা জড়িত তারা মেধাবী ও তরুণ প্রজন্ম ।সরকার গত বাজেটে ফ্রিল্যান্সিংয়ের অর্থের উপর ১০ শতাংশ করারোপ করে । খবরটা ছিল সত্যি খুবি দুঃখজনক এবং হতাশাজনক। এমনিতে আমাদের দেশে যারা ফ্রিল্যান্সিংয়ে যুক্ত আছেন তাদের সমস্যার কোন শেষ নেই, তার উপর এই কর নামক নতুন বোঝা, মরার উপর খরার ঘা!! যাহুক অনেক আন্দোলন সংগ্রাম করে, ফ্রিল্যান্সাররা কর নামক নতুন বোঝা মাথা থেকে সরাতে সক্ষম হন । কিন্তু ফ্রিল্যান্সিং পেশার মানুষ গুলোর সমস্যার যেন শেষ নেই। বিশেষ করে সমস্যার তীর টা ইসলামী ব্যাংক এর উপর বেশী



ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত আয়ের টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে আনতে গেলই ১০ শতাংশ করারোপ করে টাকা কেটে নেওয়ার অভিযোগ অনেক ফ্রিল্যান্সাররাই করেন। যা কিনা কেটে রাখার কোন নিয়ম নাই । অনেক ইসলামী ব্যাংকের ব্যাংক কর্মকর্তাই ফ্রিল্যান্সিং কি সেটাই জানে না। আজ এই সমস্যার মুখোমুখি হল আমার কাজিন। তার $4000 ডলার মানি-বুকারের মাধ্যমে odesk এর আয়ের টাকা ট্রান্সফার করে। ব্যাংক থেকে তাকে ফোন করে ,ব্যাংক এর এক কর্মকর্তার সাথে দেখা করতে বলা হয়। ব্যাংক এ গেলে তাকে বলা হয় ১০ শতাংশ কর প্রদান করে টাকা নিতে হবে। সে ব্যাংক এর কর্মকর্তা কে অনেক বুঝাল এবং বলল দেখেন আমি তো গত ৩ বৎসর যাবত টাকা এই ব্যাংকে ট্রান্সফার করি কখনো আমাকে কর দিতে হয় নি। তা ছাড়া সরকার তো ফ্রিল্যান্সারদের উপর কর মকুফ করেছে । না সেই কর্মকর্তা কোনভাবে বুঝতে নারাজ। সে ফ্রিল্যান্সার কি সে টাও জানে না ।আগের কর্মকর্তারা ভুল করে ‘কর’ নেই নি বলে সাফ জানিয়ে দেয় । এবং গত ১ বৎসরের সব বকেয়া কর জমা দিয়ে টাকা উত্তোলন করার কথা বলা হয়। যে করের কথা বলা হচ্ছে সে করের টাকার পরিমাণ ৫ লক্ষাধিকের ও বেশী হবে।

উল্লেখ্য: ইসলামী ব্যাংকের কয়েকদিন পর পর কর্মকর্তার পরিবর্তন হয়। আগের অফিসার থাকা কালীন এই প্রবলেম হয়নি।এই সমস্যা টি হয় ইসলামী ব্যাংক ভি,আই, পি রোড কাকরাইল শাখায়।



এই সমস্যা এক মাত্র ইসলামী ব্যাংক এই বেশী হচ্ছে বলে বিভিন্ন ফ্রিল্যান্সারদের কাছ থেকে জানা যায়। এবং বিভিন্ন গ্রুপে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা ট্রানজেকশনের কথা নিষেধ করা হচ্ছে।

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের গ্রাহকদের সাথে খারাপ আচরণের কথা প্রায় শোনা যায়।যদিও গ্রাহক রা এই সব বিষয়ে কখনো প্রতিবাদ করেনি। গ্রাহকদের বিভিন্ন নিয়মের বেড়াজালে হয়রানি করা হয় ।অন্নের চেক নিয়ে টাকা উত্তোলনের বিড়ম্বনার এক অনন্য দৃষ্টান্ত ইসলামী ব্যাংক।



মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

রূপস আমীন বলেছেন:
জুন মাসে পে পাল আসছে। বাংলাদেশে। ডোন্ট ওরি ব্রাদার।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

আমি মেহমান বলেছেন: আমার মনে হয় '......এই সমস্যা এক মাত্র ইসলামী ব্যাংক এই বেশী হচ্ছে.... রেখে বাকিগুলা মুছে দিলেই হয়।

আরে ভাই, বলবেন তো পরিস্কার করে বলেন! ইসলামী বংকের অগ্রগতি অনেকের চুলকানীর কারন - কেন তা এখনও বোধগম্য হয়নি।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

রনিরসি বলেছেন: না ভাই আপনি ভুল বোঝতেছেন, ইসলামী ব্যাংকের কিছু মাথামোটা কর্মকর্তার জন্য অনেক ফ্রিল্যান্সাররা মুখ ফিরিয়ে নিচ্ছে।আর এই প্রবলেম অনেক ফ্রিল্যান্সারদের কাছ থেকে বিভিন্ন গ্রুপে শুনেছি তাই এই লিখা।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

মমবাতি বলেছেন: @রূপস আমীন জুন মাসে পে পাল আসছে SOURCE দেন।

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

মমবাতি বলেছেন: @রনিরসি OTHER ব্যাংক যাচাই করে একটা পোস্ট দেন কোনটা ভালো।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

bappyalmamun বলেছেন: @মমবাতি ব্রাক ব্যাংক, ডিবিবিএল, প্রাইম অনেক এগিয়ে আছে।
৥আমি মেহমান আপনি মনে হয় ফ্রীল্যান্সিং-ই বোঝেন না। তাই ট্রান্সফার এর নিয়মটাও আপনি জানেন না।
ইসলামী ব্যাংক এর প্রতি আপনার এত মহব্বত জানা ছিল না।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

মমবাতি বলেছেন: @bappyalmamun GOOGLE ADSENSE CHECK RECEIVED KORCI 2004. @bappyalmamun APNER KACAY AMI CLASS KORTAY CAI EMAIL TA DEBAN PLEASE.

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

দি সুফি বলেছেন: এই ১০% ফি অনেক ব্যাঙ্কই কাটা শুরু করছে। প্রমান হিসেবে ব্যাঙ্ক থেকে বাংলাদেশ ব্যাঙ্কের একটা ডকুমেন্ট দেখানো হয়, যেখান ১০% ফি কাটার কথা উল্যেখ করা আছে! যদিও এনবিআর এর হিসেব মতে ২০১৪ সালের জুন পর্যন্ত বিদেশ থেকে ফ্রীল্যান্সিং এর মাধ্যমে আয়কৃত টাকার উপর সকলধরনের কর মওকুফ রয়েছে! ঝামেলাটা পাকাইছে বাংলাদেশ ব্যাঙ্ক X((
যদিও আমি এখনও এই সমস্যার সম্মুখীন হই নাই।

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

রনিরসি বলেছেন: এই সব ব্যাংকের বিরুদ্ধে সবাই সোচ্চার না হলে পরবর্তীতে আরও এই রকম ঘটনা ঘটতে পারে। আর এই সব বিষয়ে প্রতিবাদ করার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে। যারা ফ্রীল্যান্সিং করেন দয়া করে প্রতিবাদ করুণ না হয় এই ঘটনা সবার ক্ষেত্রে ঘটতে পারে।

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

রাতুল রেজা বলেছেন: ইসলামী ব্যাংক বুঝতে পারসে ওর লালবাত্তি জলার টাইম আইসা পড়সে, তাই আবল তাবল কাজ কর্ম করতেসে। ইসলামী ব্যাংক ব্যাবহার করা থেকে বিরত থাকুক ফ্রিল্যান্সাররা।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

রনিরসি বলেছেন: যারা ফ্রীল্যান্সিং করেন দয়া করে প্রতিবাদ করুণ না হয় এই ঘটনা সবার ক্ষেত্রে ঘটতে পারে।

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

নীলতিমি বলেছেন: ইসলামী ব্যাংক আসলেই বদ।

@রূপস আমীন: পেপ্যালের সাথে এই বিষয়ের সম্পর্ক কী? পেপ্যাল দিয়ে টাকা তো ব্যাংকেই আসবে না-কি!

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

জাহাঁপনা। বলেছেন: 1000 ডলারের বেশি আনলে ১০% দিতে হয়। আমি আনলে ভেঙ্গে ভেঙ্গে আনি ৭০০ / ৮০০ ডলারের বেশি আনাই না এক বারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.