নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

bangla_vhasi

নিহন

নিহন

অঙ্কন আর গানের জগত-ই নিহনের জগত । আঁকিঝুকি আর গান লিখতে ভাল লাগে, সুযোগ পেলে তাই সময়টা ওখানেই দেই [email protected]

নিহন › বিস্তারিত পোস্টঃ

মা তুমি , এই ঈদে একবার আসোনা ........।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৭





বসে আছি খোলা আকাশের নিচে

ভেজা চোখে তাকিয়ে আছি ঐ আকাশে

আমার চার পাশে সব আছে

নেই শুধু তুমি..মা পাশে ।

মন বলে আসবে তুমি, ধরবে আমায় জড়িয়ে,

তাই তোমার আশায় বসে আছি মা

ঐ আকাশের দিকে তাকিয়ে ।



তুমি কোথায় গেলে মাগো

কাউকে কিছু না বলেই , কার কাছে রেখে গেলে

তুমি তোমার খোকাকে?

তোমার খোকার আজ সব আছে

নেই শুধু মা তুমি পাশে ।

তাই তোমার খোকা তোমায় খুঁজে মাগো দিন রাতে ।



তুমি একবার এসো না ,

তোমার খোকার চোখ থেকে কতো অশ্রু ঝরে

তা কি মা তুমি দেখোনা ?

তার চোখের অশ্রু মুছে তোমার বুকে

তাকে টেনে নাওনা মা -

মা তুমি একবার আসোনা ।



(২য় বার)







মন্তব্য ৭৬ টি রেটিং +৩২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৭

কঁাকন বলেছেন: দারুন

কেমন আছেন নিহন ভাই

ভালো থাকুন

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

নিহন বলেছেন: আমি ভালো ।
আপনি কেমন ??

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৩

তামিম ইরফান বলেছেন: ++++++++++++++++++++++++++


কেমন আছেন নিহন ভাই?

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

নিহন বলেছেন: আমি ভালো ।
আপনি কেমন ??

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৯

চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো নিহন।

মা নিয়ে কবিতায় কিছু বলার সাহস আমার নেই.........।

ভালো থেকো।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

নিহন বলেছেন: আমি ভালো ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৬

মানুষ বলেছেন: ভালো থেকো

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭

নিহন বলেছেন: ভালো আছি ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯

চাঙ্কু বলেছেন: ওই নিহন ভাই @ আপ্নাগো সবডির কিতা হইছে ?? সবডি এইরাম আফসুসিত কোবতে লেখেন কেন ?? X(

মন-মিজাজ এম্নেই আফসুসিত থাকে , আপ্নাগো কোবতে পড়লে আরো বেশি আফসুসিত হয় । আফসুস

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

নিহন বলেছেন: কিছু হই নাই ভাই ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২০

শিরিন বলেছেন: মন খারাপ করা কবিতা

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮

নিহন বলেছেন: সরি

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৪

শফিউল আলম ইমন বলেছেন: মার জন্য মন খারাপ হলো। লেখায় ++++++
কেমন আছেন??
ভালো থাকুন সবসময়।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

নিহন বলেছেন: দোয়া করবেন আমার মায়ের জন্য ।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৯

আসিফ আহমেদ বলেছেন: +++++++++++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৮

নিহন বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

বিবেক সত্যি বলেছেন: ভালো থাকো নিহন ভাই...

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৬

নিহন বলেছেন: ভালো আছি ভাইয়া ।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

এক্সবিজনেস বলেছেন: চমৎকার

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬

নিহন বলেছেন: ধন্যবাদ ।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: পড়ে মন খারাপ হলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৫

নিহন বলেছেন: সরি ভাই ।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

রুবেল শাহ বলেছেন: কেমন আছো............?

তুমি একটা কথা আমায় বলনি............. কিন্তু কেন.......?

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০২

নিহন বলেছেন: ভালো ভাইয়া । কোন কথা ....??

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৩

আশরাফ মাহমুদ বলেছেন: ভালো।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১১

নিহন বলেছেন: ভালো।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০১

বাবুয়া বলেছেন: নিহন,
আপনার লেখা পড়ে মা'কে খুব বেশী মনে পড়ছে! আমি প্রতি দিন, এমনকি প্রতি মুহুর্তে অনেক কিছু ভুলে যাই। শুধু ভুলতে পারিনা-আমার "মা নেই"!

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৪

নিহন বলেছেন: শুধু ভুলতে পারিনা-আমার "মা নেই"!

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

মানবী বলেছেন: মনছুঁয়ে যাওয়া কবিতাটি পড়ে খুব মন খারাপ হলো।

আপনার মা যেন অনেক অনেক ভালো থাকেন এই দোয়া করি, আপনিও ভালো থাকুন নিহন।


সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ আপনাকে।

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:৩৯

নিহন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১৬| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬

মেহেদী ইকবাল রমি বলেছেন: দুঃখ! +

০১ লা অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৮

নিহন বলেছেন: ঈদের শুভেচ্ছা

১৭| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১:০৯

বিবর্তনবাদী বলেছেন:

১৮| ০১ লা অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৩

নিবিড় অভ্র বলেছেন: আসিফ আহমেদ বলেছেন: +++++++++++++++++

ভীষণ ধৈর্যতো আপনার..... সবাইকে ঈদের শুভেচ্ছা দিচ্ছেন!!!!
আপনাকেও ঈদ মোবারক

০১ লা অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৮

নিহন বলেছেন: আপনাকেও ঈদ মোবারক

১৯| ০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৫

চাচামিঞা বলেছেন: iNDEED IT IS beautiful ...............
eid mubarak..............

০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৩

নিহন বলেছেন: ঈদ মোবারক

২০| ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৫

ভাস্কর চৌধুরী বলেছেন:

০৩ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

নিহন বলেছেন: ঈদের শুভেচ্ছা

২১| ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৫

ভাস্কর চৌধুরী বলেছেন:

০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৭

নিহন বলেছেন: ঈদ এলোরে ......
আমার , আপনার ...
পথের মাঝে ঘুমিয়ে আছে যে ,
পথ শিশু তার ।
তুলে নিন সেই শিশুদের
বুকের মাঝে ,নতুন সাঝে ।

.............ঈদ মোবারক ..........

২২| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৮:১৮

তামো ব্লগ বলেছেন: ঈদের শুভেচ্ছা

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:০২

নিহন বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনাকেও ।

২৩| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৮:১৯

নিলা বলেছেন: নিহন, মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে তো আন্টিও খুব কষ্ট পাবেন। আন্টি তো সব সময় তোমার পাশেই আছেন, তাই সব সময় প্লিজ ভালো থাকার চেষ্টা করো।

ভালো থেকো। ঈদ মোবারাক

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:১৬

নিহন বলেছেন: পারছিনা ।

২৪| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৮:২৪

প্রীটি সোনিয়া বলেছেন: ভাল লাগলো কবিতা....মন খারাপ করোনা...ভাল ভাবে ঈদ করো...সব সময় হাসি খুশি আর ভাল থাকো।

ঈদ মোবারক।

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১১:২২

নিহন বলেছেন: যদি জানতাম সেদিন মাগো
আমাদের সেই তুমি ,
আমাদের ছায়ামনি ,
চলে যাবে আমাদের ছেড়ে চিরতরে।
হারিয়ে যাবে অনেক দূরে ।

যদিও জানতাম পারতাম না কিছু করতে
পারতাম শুধু শেষ সময়টকু মাগো
তোমায় জড়িয়ে ধরে থাকতে ।
তুমি যখন শুয়ে ছিলে হাসপাতালের
সাদা এক বিছানায় ।
কতোজন দেখতে আসে নিয়ে আসে ,
কতো খাবার খেতে দেবে তোমায় ।
সে খাবার তুমি না খেয়ে মা
সবার অজান্তে তুলে দিতে
তোমার খোকাদের মুখে।

যদি জানতাম সে দিন মাগো
আমাদের সেই তুমি ,
আমাদের ছায়ামনি,
তোমায় চিরতরে হারাতাম
নিতাম না তোমার দেয়া সে খাবার মুখে তুলে।
থাকতাম সুধু শেষ সময়টুকু
মাগো তোমায় জড়িয়ে ধরে ।

এই আমার মা .............

২৫| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৭

তামো ব্লগ বলেছেন: নিহন ভাই ,আমরা সবাই তোমার আম্মুর জন্য দোয়া করবো ।
তুমি মন খারাপ করোনা ।

০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

নিহন বলেছেন: ধন্যবাদ ।

২৬| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৫

মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক !!

দোয়া করি আপনার মা যেন অনেক অনেক ভালো থাকেন ।
আপনিও ভালো থেকেন ভাইয়া .....

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৪

নিহন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

২৭| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৯

আইরিন সুলতানা বলেছেন:
একটু কি মন খারাপ ?

তারপরও অনেক শুভেচ্ছা....ঈদ মোবারক ....

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫২

নিহন বলেছেন: একটুনা বোন ,মনটা খুব খারাপ ।
মাকে খুব মনে পরছে ।
ভালো থাকবেন ।

২৮| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৯

মিয়াভাই সিলটী বলেছেন:

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬

নিহন বলেছেন: ঈদ এলোরে ......
আমার , আপনার ...
পথের মাঝে ঘুমিয়ে আছে যে ,
পথ শিশু তার ।
তুলে নিন সেই শিশুদের
বুকের মাঝে ,নতুন সাঝে ।

.............ঈদ মোবারক ..........

২৯| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১১:২১

ত্রিভুজ বলেছেন: আপনি লিখেছেন? চমৎকার হয়েছে.....

ঈদের শুভেচ্ছা নিন.. ভাল থাকুন।

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১১:২৯

নিহন বলেছেন: শুভেচ্ছা ,ভাল থাকুন।

৩০| ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭

পুষ্প বলেছেন:

কবিতা না গান হৃদয় ছুয়ে গেল।

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:০৬

নিহন বলেছেন: চলোনা .....কাল
নামি পথে ,
নিয়ে ঈদের আনন্দ সাথে ।
সাথে থাকবে কিছু ,
দিবো পথ শিশুদের হাতে ।

...........ঈদ মোবারক ............

৩১| ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭

ফাউল মফিজ বলেছেন: ভাল লাগলো অনেক।

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:৫২

নিহন বলেছেন: ধন্যবাদ ।

৩২| ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৮

অংকন বলেছেন: আমার মা তো আসলো না নিহন ভাইয়া । :(
জোরে চিল্লায় ডাকলেও আসতেছে না প্যারিসে :(

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১:০৮

নিহন বলেছেন: মা তুমি একবার আসোনা ।

৩৩| ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫০

কণা বলেছেন: ঈদ মোবারক...

ভাল থাকুন নিহন...

০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

নিহন বলেছেন: চলোনা .....কাল
নামি পথে ,
নিয়ে ঈদের আনন্দ সাথে ।
সাথে থাকবে কিছু ,
দিবো পথ শিশুদের হাতে ।

...........ঈদ মোবারক ............

৩৪| ০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ১:১২

চিটি (হামিদা রহমান) বলেছেন: ঈদ মোবারক।

০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

নিহন বলেছেন: ঈদ মোবারক ।

৩৫| ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৩:১০

স্বাধীন_০৮ বলেছেন: নিহন ভাই ভাল লিখছ।

ঈদ মোবারক।

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৮

নিহন বলেছেন: ধন্যবাদ ।

৩৬| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৭

ঝুমী বলেছেন: মন খারাপ করা লেখা! +:(

০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৮:৩২

নিহন বলেছেন: দুঃখিত ।

কেমন আছেন ??

৩৭| ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৯

তারার হাসি বলেছেন: মা আমার, এই ঈদে আমি আসব... চিন্তা করোনা...
এক কথায় অসাধারণ !!

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:২৮

নিহন বলেছেন: ধন্যবাদ ।

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪

নিহন বলেছেন: কেমন আছেন ??

৩৮| ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৭

তারার হাসি বলেছেন: আমি ভাল আছি, আপনি কেমন আছেন আর ঈদ কেমন গেল ?

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫৩

নিহন বলেছেন: আমি ভালো ।
আর ঈদের কথা বলছেন ??
ভালোইতো ,সেদিন জাক্কাচ একটা ঘুম দিলাম ।:|:|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.