নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে ভালবাসি<

রউফ৪০৮

আমি সিমপল

রউফ৪০৮ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন বর্বরতা

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১০ জানুয়ারি পুলিশের মরিচের রাসায়নিক স্প্রেতে আহত মাদ্রাসা শিক্ষক মো. সেকেন্দার আলী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।



এমপিওভুক্তির দাবিতে ঢাকায় আন্দোলন করতে এসেছিলেন সংগঠনের পটুয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মো. সেকান্দার আলী। ১০ জানুয়ারি শহীদ মিনারে পুলিশের মরিচের গুঁড়ামিশ্রিত স্প্রেতে আক্রান্ত হন তিনি।



ওইদিন পুলিশের স্প্রেতে আক্রান্ত হয়ে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। অসুস্থ অবস্থায় গ্রামের বাড়ি যান। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।



মো. সেকান্দার আলী পটুয়াখালীর দুমকি উপজেলার চর বয়ড়া মডেল বালিকা মাদ্রাসার শিক্ষক। তার বয়স হয়েছিল ৪৫।



নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ এশারত আলী আন্দোলনরত শিক্ষক সেকান্দার আলীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।



আমি এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই পুলিশের এই বর্বর আচরণের । জানি এ মৃত্যুর দায় কেউ নিবে না। এটা ভেবে আরো কষ্ট লাগছে। মুক্ত করো প্রভু এ অসভ্যতা থেকে।(সূত্র:আরটিএনএন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.