| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বরাষ্ট্রমন্ত্রী মগা আলমগীর বলেছেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে রাজপথে পেটানোয় রাজধানীর লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন উর রশীদকে এবারে (২০১৩ সালের) পুলিশ পদকে ভূষিত করা হয়েছে। ডিসি হারুন স্বপ্রণোদিত হয়ে নিজের জীবন বাজি রেখে সেদিন বিরোধী দলের চিফ হুইপ ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃঙ্খলা রুখে ছিল। গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ টেলিকম ভবনে আয়োজিত পুলিশ সপ্তাহ উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখায় লালবাগ জোনের ডিসি হারুন উর রশীদকে পদক দেয়া হয়েছে। প্রশাসনে তার মতো সাহসী পুলিশ কমিশনার থাকলে দেশে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। চিফ হুইপ ফারুককে পেটানোর ঘটনা ২০১১ সালের। তবে তাকে কেন ২০১২ সালে কার্যক্রম বিবেচনায় ২০১৩ সালে পুলিশ পদক দেয়া হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সদুত্তর না দিয়ে বলেন, ২০১২ সালে হারুনের অনেক উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে। এজন্য তাকে পুলিশ পদক দেয়া হয়েছে।
এমন মনস্টারআমাদের প্রিয় মাতৃভূমিকে শেষ করে দিচ্ছে যারা দু্ষ্টের লালন এবং শিষ্টের দমনে খুব উৎসাহী।আমরা এসব মাকালদের অপসারণ চাই।(সূ্ত্রঃ আমার দেশ)
২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
সোলেমানের বাপ বলেছেন: দেশ এখন জাহেলিয়াতী কায়দায় পরিচালিত হচ্ছে
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
রউফ৪০৮ বলেছেন: agree
Click This Link
৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
রিকশার ড্রাইভার বলেছেন: মখা একটা সন্ত্রাসী গডফাদার
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
রউফ৪০৮ বলেছেন: agree
Click This Link
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
রউফ৪০৮ বলেছেন: বিরোধী দলের চিপ হুইপ পেটানোর কারনে নাকি হারুনকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়েছে যা আমাদের স্বরাষ্ট মন্ত্রী মহোদয় স্বীকার করেছেন। রাজনীতিতে বর্তমান সরকার যে সংস্কৃতি শুরু করেছে! তা যদি আগামীতে তাদের উপর প্রয়োগ করা হয় তখন কেমন হবে ? যে দেশে খুনের আসামীদের বেকুসুর খালাস দেওয়া হয়! সে দেশে যখন দেখি রাজনৈতিক হয়রানির জন্য দায়ের করা মামলায় ডান্ডাবেড়ী পরানো হয়! তখন আর কি-ই বা বলার থাকে ?