নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রওশানুজ্জামান কানন

আমি একজন মানুষ

মোঃ রওশানুজ্জামান কানন › বিস্তারিত পোস্টঃ

নীল ঘোমটা নীল ছবি

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫২

এখনও নীল ঘোমটা পরে আমাদের নিপু মণী
ময়ূরের মত সুন্দর যার চলাফেরা
মা দুর্গার মত- যার হাটার শব্দ- গন্ধ-কম্পন,
রজনিগন্ধার সুবাস যার নিঃশ্বাস
যে নিঃশ্বাসে বেচে থাকে বায়ুর দেবতা
হাসি যার সদ্য ফোটা জলপদ্মের সুমিষ্ট বিকাশ
এই আমাদের নিপু মণি ।।

এখনও নীল ঘোমটা পরে আমাদের নিপু মণি
কথা যার সূর্যের আলোর মত ঝকঝকে পরিষ্কার
বাইবেলের মত পবিত্র যার মুখ
চোখ যার জেরুজালেমের মত তীর্থস্থান
চোখের তারা যার জ্যোৎস্না শীতল রাতের মত গভির -মায়াময়
হ্যাঁ , এই ......
এই ই আমাদের নিপু মণি

এখনও নীল ঘোমটা পরে আমাদের নিপু মণি
তার আকাশে এখন অনেক -তুফান
শুধু মেঘ-বজ্র -অবিরত বৃষ্টি
কি বয়স ...... মা দুর্গার
তার রাহুতে নিদাঘ অমাবস্যা ,আর ভাঁটা


কি বয়স্ ...... মা মেরির
নিদ্রাহীনতায় বলিরেখা বলি দেয় - কাজল আকিয়ে দু’ চোখ
কি ভুল ......... মা ফাতেমার

শুনেছি পাড়ার বখাটের মুঠোফোনে আর ইন্টারনেটে মা আমার
দেবি –আর অসুরের দেহ সঙ্গম –আর স্বেচ্ছা হাসির শীতল আওয়াজ
স্বতঃস্ফূর্ত বেকসুর ভুল

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: এখনও নীল ঘোমটা পরে আমাদের নিপু মণি
কথা যার সূর্যের আলোর মত ঝকঝকে পরিষ্কার
বাইবেলের মত পবিত্র যার মুখ
চোখ যার জেরুজালেমের মত তীর্থস্থান
চোখের তারা যার জ্যোৎস্না শীতল রাতের মত গভির -মায়াময়
হ্যাঁ , এই ......
এই ই আমাদের নিপু মণি ।

ভাল লিখেছেন নিপু মণি কাব্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.