| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুজরাটি ভাষার হরতাল শব্দটি আমাদের দেশে খুবই পরিচিত । বলা যায় বিরোধী দলগুলোর অস্ত্রবিশেষ । আর হরতাল যে বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনে তা সবার জানা । কাজের কথায় আসি, আমি একজন এইচএসসি পরীক্ষাথী । প্রথম যেদিন পরীক্ষার রুটিন পেয়েছিলাম, বিশ্বাস করেন আমি অবাক হয়েছিলাম । বুঝেছিলাম যে রুটিনটা খুব পর্যবেক্ষণরে সাথে তৈরি করা হয়েছিল । আশা করি বুঝাইতে পেরেছি । এরপর বিএনপির ভারপ্রাপ্ত মহাশয়রে কথা নিশ্চয় শুনেছেন, "জাতির বৃহত্তর স্বার্থে ত্যাগ স্বীকার করতে হয় " । বুঝেন ঠেলা , মরার ওপর তাও আবার খাড়া । যাই হোক কোন মতো তিনটা পরীক্ষা পার হলো । সাথে সাথে আমাদের পূর্ব ভবিষ্যত বাণী সেটাও প্রতিফলিত হলো । ইরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত রাখা হল । সে ১৩ এপ্রিল তারিখে হবে । আবার শুনি আগামী বৃহস্পতিবার নাকি জামাত-শিবির হরতাল ডেকেছে । তাই সেদিন পরীক্ষা হবে কি-না এই প্রশ্নের জবাব এখনও শিক্ষা মন্ত্রণালায়ল জানায় নি । ভুক্তভুগী আমরা সাধারণ শিক্ষার্থীরা । যাদের কথা কেউ চিন্তা করে না, কারণ এত রাজনীতিবিদদের কোন লাভ নেই । কারণ আমরা এখনও ভোটার হইনি ।
ব্লগে লেখালেখির অভিজ্ঞতা কম । ব্যাকরণের ভুল আর ভাবগত অদক্ষতার সাথে লেখাটি শেষ করছি ।
©somewhere in net ltd.