নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উষার আলো

উষার আলো

উষার আলো › বিস্তারিত পোস্টঃ

বর্ষবরণের ইতিহাস

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরী পঞ্জিকা অনুসারে কৃষিজ পণ্যের খাজনা আদায় করত। কিন্তু, হিজরী সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় বহু ক্ষেত্রেই তা কৃষি ফলনের পরিপন্থী হত এবং কৃষকদের বাধ্য করা হত অসময়ে খাজনা পরিশোধে।

কৃষকদের সুবিধার্থে এবং খাজনা আদায়ের সঠিক নিয়ম প্রণয়নের উদ্দেশ্যে মুঘল সম্রাট আকবর ‘বাংলা সনের’ প্রবর্তন করার আদেশ দেন। সম্রাটের আদেশ অনুসারে তৎকালীন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সৌর সন ও আরবি হিজরী সনের ভিত্তিতে বাংলা সনের প্রবর্তন করেন।

বাংলা সন গণনা শুরু হয় ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ থেকে। তবে তা বহু পূর্বেই কার্যকরী হয় (১৫৫৬ খ্রিষ্টাব্দের ৫ নভেম্বর)যা প্রথমে ফসলী সন নামে পরিচিত ছিল। এই ফসলী সন উদযাপন করা শুরু হয় আকবরের সময়কাল থেকেই। চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকলকে খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হত। পরের দিন অর্থ্যাৎ, বৈশাখের প্রথম দিন ভূমির মালিকরা সকলকে মিষ্টান্ন প্রদান করে দিনটি উদযাপন করত। বিভিন্ন উৎসব আয়োজনের মাধ্যমে এটি ধীরে ধীরে একটি সামাজিক অন...ুষ্ঠানে পরিণত হয়।

সেই সময়ে এই দিনের প্রধান ঘটনা ছিল ‘হালখাতা’বা নতুন হিসাবের বই তৈরি করা। ব্যবসার পুরনো হিসাবের বই বন্ধ করে নতুন হিসাব বই খোলার এবং সেই দিন ক্রেতাদের মিষ্টান্ন পরিবেশন করার প্রথাটি সেই কাল থেকে আজও বহুল প্রচলিত।

আধুনিক নববর্ষ উদযাপন হয় প্রথম ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সেই বছর হোম-কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালেও একই রকম নববর্ষ উদযাপন দেখা যায়।

এখন নববর্ষ নতুন বছরের সূচনায় পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

বাংলাদেশে এখন পয়লা বৈশাখ জাতীয় ভাবে উদযাপিত হয়। শুধু তাই নয় অসাম্প্রদায়িক চেতনার এই উৎসব বর্তমানে এদেশের সর্ববৃহৎ সামাজিক উৎসবে পরিণত হয়েছে।

শুধু বাংলায় নয়, কেরল, তামিলনাড়ু, মণিপুর, ওড়িশা, পাঞ্জাব, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, থাইল্যান্ড-এও এই নববর্ষ বিশেষ উল্লেখযোগ্যভাবে পালিত হয়। এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন এবং মধ্যপ্রাচ্যেও বিশেষভাবে উদযাপিত হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.